09/05/2017
আমি ভোর আঁকতে শিখিনি,
তবে তুমি শুধু একটা বার তুলিটা ধরো,
শুধু একটি বারের জন্য আমরা একসাথে চেষ্টা করি,
ভোর হোক বা নাই হোক; কথা দিচ্ছি,
রাতটা আর থাকবে নাহ।
।
রঙের হয়তো অভাব,
অভাব তুলিরও!!
আমি বলছি না ক্যানভাস টা রাঙিয়ে দিবো;
তবে জোর গলায় বলছি, ক্যানভাস টা রঙহীন থাকবে নাহ।
তাতে কি তোমার চলবে না????
।
আমি অতি সামান্য, অতি ক্ষুদ্র কেউ,
হয়তো আকাশ টা আমি আকতে পারবো না,
তবে কথা দিচ্ছি, আড়চোখে তাকালে ক্যানভাস তোমাকে নিরাশ কবে না।
এতে কি তোমার চলবে না???
।
আমি কোনোদিনও গাড়ী কিনতে পারবো না,
পারবোনা লাখ টাকার সোনা দিতে।
তবে কথা দিলাম, আমার সাথে হাটতে তোমার খারাপ লাগবে না,
বহুদূর গিয়ে তোমার হটাৎ ক্লান্তি লাগবে না,
কোনো দিনই মনে হবে না "বের না হলেই ভাল হতো"
এই আশ্বাসে কি তুমি ভরসা পাবে নাহ????
।
ভাদ্রের দুপুরে আমরা হয়তো এসি গাড়িতে উঠতে পারবো নাহ,
তবে কথা দিলাম, তোমার গা ছুঁয়ে যাওয়ার সাহস রোদটার হবে নাহ।
একরাশ মেঘ থাকবে তোমার মাথার উপর,
আচ্ছা, নাই বা রইলো, তাতে কি এসে যায়!
কথা দিচ্ছি আমার ছায়া ভেদ করার সাধ্য রোদের হবে নাহ
তুমি কি তবুও একবার বেরুবে নাহ????
।
আমি বীর নই,
বিজয়ী নই,
বিজেতা নই,
ঝড়ো বাতাসে আমি নিজেকে সামলাতে পারি নাহ।
তবে আজ বুকে হাত রেখে কথা দিচ্ছি,
কোনো ঝড়ই তোমার গায়ে আঁচড় কাটতে পারবে নাহ।
হয়তো আমি পারবো না,
তবে কথা দিচ্ছি, আমি ছাড়বো না।
কি??? বিশ্বাসই হচ্ছে নাহ???
।
অনেক কথা হলো
গড়ালো অনেকটা সময়!!
নিঝুম বৃষ্টির কান্না শোনা যায়
একটাবারের জন্যও কি আমরা একসাথে ভিজতে পারিনা????
তাতেও আপত্তি????
আচ্ছা, চলো একসাথেই ভিজি,
তবে কথা দিচ্ছি, বৃষ্টি তোমাকে ছোবে নাহ...