Content Creator Award

Content Creator Award Content Creator Awards 2025 celebrates the most talented and creative voices of Chattogram!

From inspiring stories to viral videos this is the stage where creativity meets recognition.

কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় মঞ্চ এইবার আরও বড় পরিসরে ও ভিন্ন মাত্রা নিয়ে আসছে Content Creator Award। আপনার সেরা কন্টে...
22/08/2026

কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় মঞ্চ এইবার আরও বড় পরিসরে ও ভিন্ন মাত্রা নিয়ে আসছে Content Creator Award।
আপনার সেরা কন্টেন্ট নিয়ে আপনি প্রস্তুত তো?

22/08/2026

ফিরে দেখা কন্টেন্ট ক্রিয়েটর এওয়ার্ড -এর বিচার প্রক্রিয়া

পেশাদার ও সৃজনশীল কাজের সাথে যুক্ত হতে যারা ভালোবাসেন, তাদের জন্যই আমাদের এই আয়োজন। আপনার পোর্টফোলিও পাঠিয়ে দিন আমাদের ই...
19/08/2026

পেশাদার ও সৃজনশীল কাজের সাথে যুক্ত হতে যারা ভালোবাসেন, তাদের জন্যই আমাদের এই আয়োজন। আপনার পোর্টফোলিও পাঠিয়ে দিন আমাদের ইমেইল -এ: 📧 [email protected]

আপনার মেধা ও পরিশ্রমের কন্টেন্টকে এক ছাতার নিচে প্রফেশনালি তুলে ধরতে যুক্ত হন Global Creator Club (GCC)-তে!এখানে পাবেন আ...
02/08/2026

আপনার মেধা ও পরিশ্রমের কন্টেন্টকে এক ছাতার নিচে প্রফেশনালি তুলে ধরতে যুক্ত হন Global Creator Club (GCC)-তে!

এখানে পাবেন আপনার নিজস্ব ভেরিফাইড ডিজিটাল বায়ো-পোর্টফোলিও, সরাসরি ব্র্যান্ড কোলাবোরেশন এবং ২৪/৭ পেজ সিকিউরিটি সাপোর্ট।

আজই আপনার অফিশিয়াল ভেরিফাইড প্রোফাইল তৈরি করুন:

শুভ জন্মদিন, প্রিয় প্রিয়াঙ্কা বড়ুয়া!আপনার ছন্দে এভাবেই বারবার জয় হোক মঞ্চের। আপনার আগামীর প্রতিটি দিন হোক নাচের মতোই প্...
09/07/2026

শুভ জন্মদিন, প্রিয় প্রিয়াঙ্কা বড়ুয়া!আপনার ছন্দে এভাবেই বারবার জয় হোক মঞ্চের। আপনার আগামীর প্রতিটি দিন হোক নাচের মতোই প্রাণবন্ত আর সুন্দর। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা

শুভ জন্মদিন বৃস্টি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনার সুরের জাদু এভাবেই আমাদের মুগ্ধ করে রাখুক প্রতিনি...
03/06/2026

শুভ জন্মদিন বৃস্টি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনার সুরের জাদু এভাবেই আমাদের মুগ্ধ করে রাখুক প্রতিনিয়ত। আগামী দিনগুলো আরও সাফল্য ও সুস্বাস্থ্যময় হোক, এই কামনাই করি।

আজকাল ঘরে ঘরে ইভেন্ট কোম্পানি তৈরি হচ্ছে। সমস্যা ইভেন্ট করা না সমস্যা হলো, এখন এমন অনেকেই এই ইন্ডাস্ট্রিতে ঢুকছে যারা ইভ...
18/05/2026

আজকাল ঘরে ঘরে ইভেন্ট কোম্পানি তৈরি হচ্ছে। সমস্যা ইভেন্ট করা না সমস্যা হলো, এখন এমন অনেকেই এই ইন্ডাস্ট্রিতে ঢুকছে যারা ইভেন্টের “E” পর্যন্ত বোঝে না। শুধু বড় স্টেজ, আলো আর ব্যানার দেখলেই কেউ আয়োজক হয়ে যায় না। আর সবচেয়ে হতাশার বিষয় হলো আমাদের কথিত কিছু “বড় ভাই” এসব মানুষদেরই মাথায় তুলে রাখে। যারা মৌলিক কিছু তৈরি করতে পারে না, অন্যের কনসেপ্ট আর ডিজাইন নকল করেই নিজেদের বড় প্রমাণ করার চেষ্টা করে, তাদেরকেই আবার উৎসাহ দেওয়া হয়। চুপ ছিলাম অনেকদিন। কিন্তু যখন দেখি সৃষ্টিশীলতার নামে নির্লজ্জ কপি-পেস্ট সংস্কৃতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, তখন আর না লিখে থাকতে পারলাম না।

একটি ভালো আয়োজনের পেছনে থাকে পরিকল্পনা, সৃজনশীলতা, দায়িত্ববোধ আর দীর্ঘদিনের অভিজ্ঞতা।একটা নতুন আইডিয়া মাথায় আনা সহজ কিন্তু সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া, সেটাকে ঘিরে হাজার মানুষের আবেগ তৈরি করা, আর একটি “কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড”-এর মতো বিশাল আয়োজন দাঁড় করানো এটা কেবল তারাই বুঝবে, যারা দিন-রাত মাঠে থেকে কাজ করে।একটা অ্যাওয়ার্ডের পেছনে শুধু একটা ট্রফি থাকে না, থাকে অসংখ্য মানুষের নির্ঘুম রাত, সৃজনশীল চিন্তা, ব্যর্থতা, সংগ্রাম আর অগণিত পরিশ্রম।একটা ইউনিক কনসেপ্ট দাঁড় করাতে কতবার ভেঙে পড়তে হয়, কতবার নতুন করে ভাবতে হয় সেটা বাইরে থেকে বোঝা যায় না।
কষ্টটা তখনই সবচেয়ে বেশি লাগে, যখন দেখি আমাদের রক্ত-পানি করা মেধা, শ্রম আর ভালোবাসা দিয়ে তৈরি করা সেই ইউনিক কনসেপ্ট, ডিজাইন আর অ্যাওয়ার্ড কিছু মানুষ হুবহু নকল করে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে। না আছে কোনো মৌলিকতা, না আছে সৃজনশীল সাহস শুধু অন্যের তৈরি স্বপ্ন চুরি করে বাহবা নেওয়ার ব্যর্থ চেষ্টা।
দুঃখজনক হলেও সত্যি, এবারও আমাদের মূল কনসেপ্ট এবং ডিজাইন কপি করে একটি আয়োজন করা হয়েছে। অথচ এর আগেও যখন তারা আমাদের ডিজাইন নকল করেছিল Ceramic Expo Bangladesh, তখন আমরা আইনি নোটিশ পর্যন্ত দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু কিছু মানুষের কাছে সৃজনশীল সততা বোধহয় কোনো মূল্যই রাখে না। এখন আবার নকল করেছে International Business Award
আজকাল অনেকেই ভাবে, বড় স্টেজ বানালেই বড় আয়োজন হয়ে যায়।
কিন্তু সত্যিটা হলো একটা আয়োজনের আসল পরিচয় তার আলো কিংবা ব্যানারে না, তার চিন্তাধারায়। মৌলিকতা ছাড়া কোনো কাজ কখনো ইতিহাস তৈরি করতে পারে না।
আমরা অনুরোধ করবো যেকোনো অ্যাওয়ার্ড শো, ইভেন্ট বা সম্মাননায় অংশ নেওয়ার আগে আমন্ত্রিত অতিথি, পারফর্মার, ক্রিয়েটর এবং শিল্পীরা যেন একটু সচেতন হন। কার ডাকে যাচ্ছেন, তারা কতটা ক্রিয়েটিভ, কতটা সৎ, আর তারা নিজেরা কিছু তৈরি করেছে নাকি শুধু অন্যের স্বপ্ন কপি করেছে সেটা বুঝে নেওয়াও দায়িত্বের অংশ। কারণ সস্তা হুজুগে সাময়িক করতালি পাওয়া যায়, কিন্তু নিজের সম্মান আর অবস্থান ধরে রাখা যায় না। নকল করে হয়তো কিছুদিন আলোচনায় থাকা যায়, কিন্তু মৌলিকতা, সততা আর সৃষ্টিশীলতার যে সম্মান তা কখনো চুরি করা যায় না। যারা সত্যি মন থেকে ক্রিয়েটিভ কাজকে ভালোবাসেন, যারা নতুন কিছু সৃষ্টি করার সাহস রাখেন, আমি বিশ্বাস করি তারা কখনো এই “চুরির সংস্কৃতি”-কে সমর্থন করবেন না। কারণ একজন সৃষ্টিশীল মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মৌলিকতা। আর সেটাই কোনোদিন নকল করা সম্ভব না।

চট্টগ্রামের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও উপস্থাপক স্মিতা চৌধুরী মর্যাদাপূর্ণ ‘বাইফা অ্যাওয়ার্ড’-এ সেরা কনটেন্ট নির্মাতা ব...
13/04/2026

চট্টগ্রামের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও উপস্থাপক স্মিতা চৌধুরী মর্যাদাপূর্ণ ‘বাইফা অ্যাওয়ার্ড’-এ সেরা কনটেন্ট নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে মানসম্মত কনটেন্ট ও মেধার স্বীকৃতিস্বরূপ তিনি এই অর্জন লাভ করেন।

স্মিতার এই সাফল্য চট্টগ্রামের জন্য গর্বের। তাকে জয়ী করতে নিচের লিংকে গিয়ে আপনার মূল্যবান ভোটটি দিন এবং অন্যদের উৎসাহিত করুন।

ভোটের লিংক: https://bifaawards.com/bifa-2026/

Address

Karnaphuli Tower (3rd Floor), Flat C-3, 63 SS Khaled Road, Kazir Dewri
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Content Creator Award posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category