04/10/2021
KENZO GAMING CHAMPIONSHIP এর প্রথম সিজনের ফাইনালটা ছিলো খুবই রোমাঞ্চকর। ৪টি ম্যাচের প্রথম ২ ম্যাচেই সেটা ছিলো সবচেয়ে বেশি। কিন্তু শেষের ২ ম্যাচে নিজেদের শক্তির ঝলক দেখিয়ে booyah নিয়ে ম্যাচে একছত্র আধিপত্য বিস্তার করে TEAM 9STAR । যার ফলস্বরূপ সবার চেয়ে ঢের এগিয়ে থেকে 49 পয়েন্ট ট্যুর্ণামেন্টের চ্যাম্পিয়নের (CHAMPION) মুকুটটা অর্জন করে নেয় তারা।
পুরো ট্যুর্ণামেন্টে নিজেদের শক্তি চেনানো SHADOW ESP কিল এর চেষ্টায় ব্যস্ত ছিলো। যার কারনে কিল পয়েন্টে এগিয়ে থাকতে গিয়ে 2টা ম্যাচ খারাপভাবে শেষ করতে হয় তাদের। সেটা নাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। কিন্তু ৪ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে তারা হয়েছে ট্যুর্ণামেন্টের ১ম রানার-আপ টিম।
তবে, সবাই চেষ্টা করেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। কিন্তু ম্যাচ শেষে তো ১টা টিমই চ্যাম্পিয়ন হবে এবং হয়েছেও সেটাই। বাকি টিমগুলোর হয়তো কিছু ছোট ছোট ভুল ছিলো অথবা ভাগ্য হয়তো সেভাবে সহায়তা করেনি। তবে, সবার জন্যই শুভকামনা থাকবে। সামনের ট্যুর্ণামেন্টে বা অন্যকোনো ট্যুর্ণামেন্টে এখানের ভুলগুলো শুধরে নিয়ে ভালো কিছু করবে।
👑CHAMPION- TEAM 9STAR
🎗️1ST RUNNER-UP- SHADOW ESP
🎗️2ND RUNNER-UP- BLOOD (RD)