21/08/2024
সোনাগাজীতে এখনো পর্যন্ত বন্যার পানি বিপদ মুক্ত তবে সোনাগাজীর মানুষদের সচেতনতার জন্য বলে রাখছি,
ভারত থেকে আসা পানি গুলো পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া হয়ে আমাদের ফেনী নদীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট হয়ে বঙ্গোপসাগরে যায়,জোয়ারের তীব্রতা কম থাকায় বর্তমানে এই পানির শ্রোত বঙ্গোপসাগরে দিকে বহমান রয়েছে ।
এই জন্য সোনাগাজী অংশে এখনো বন্যার প্রভাব তেমন একটা পড়েনি তবে সবাইকে সতর্ক থাকা জরুরী।
কারন রাতে জোয়ারের তীব্রতা বাড়লে পরশুরাম ফুলগাজী থেকে আসা পানি গুলো জোয়ারের পানির সাথে মুখোমুখী বাধাঁগ্রস্থ হতে পারে আল্লাহ না করুক যদি এমনটা হয় সোনাগাজীর আবস্থা খুবই ভয়াবহ হতে পারে।
সোনাগাজীর প্রশাসন,সেচ্ছাসেবী, রাজনৈতিক নেত্রীবৃন্দের প্রতি আহব্বান পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আগে সোনাগাজীর আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখুন,বন্যা পরিস্থিতিতে মানুষ গুলোকে যাতে আগাম নিরাপদ স্থানে নিয়ে আশা যায় সে ব্যাবস্থা করুন।