10/07/2021
5 Finger Gyro পাকিস্তানি প্লেয়ার যখন বাংলাদেশি টীমের হয়ে কম্পিটিটিভ খেলে। 🥰
উনার নাম WAQAS, পাকিস্তানের পাবজি মোবাইল কমিউনিটি গ্রুপে উনি নিয়মিত পোস্ট করতো। আমরা নিজেদের পোস্ট ওখানে শেয়ার করতাম বলে উনার T1 স্ক্রিমস এর মন্টাজ গুলো চোখে পড়তো সচরাচর। উনার মুভমেন্ট, রিফ্লেক্স, স্পিডের মারাত্মক ফ্যান ছিলাম আমরা।
তো হঠাৎ একদিন উনাকে অফার করলাম আমাদের সাথে বাংলাদেশে খেলবে নাকি বা খেলার কোনো ইচ্ছে আছে নাকি....এমনেই র্যান্ডমলি অফার করেছি। নিজেদের পার্সোনাল গ্রুপ চ্যাটে একজন আরেকজনকে বলছিলাম- "উনি কি আদোও আসবে? উনি তো আরো বেটার টীমে খেলে, ট্রাই করে দেখি আস্ক করে, মেসেজের রিপ্লাই দিলেই অনেক ভাই".....বাট বাট বাট, ভাই!!!! উনি এতোই Humble, কল্পনাও করিনি। সারপ্রাইজিংলি উনি রাজি হয়েছে কিছু ম্যাচ খেলার জন্য। 😳😱😳 জানতে পারলাম উনার নাকি বাংলাদেশি মানুষ খুবই পছন্দ। আগে অনেক খেলেছে বাঙালিদের সাথে। 🥺
বাংলাদেশি কম্পিটিটিভে নতুন হলেও কম্পিটিটিভে উনি অনেক এক্সপেরিয়েন্সড। আমাদের সাথে সিনার্জি বিল্ড আপ হতে সময় লাগলেও উনার সাথে ভালোভাবেই মানিয়ে নিতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ। 😇
WAQAS ভাইয়ের নিজের একটি পার্মানেন্ট পাকিস্তানি টীম ছিল যেটা উনার নিজেরই বানানো টীম, IGL ও ছিল উনি টিমের। বাট উনি উনার টীম ছেড়ে এখন পার্মানেন্টলি আমাদের মেইন লাইনাপে জয়েন করেছে। ❤️ ইয়েস! পার্মানেন্ট! চাইলেই উনি নিজের দেশের টীমের হয়ে খেলতে পারতো বাট আমাদের সাথে উনার বন্ডিং এতোই স্ট্রং ছিল যে উনি আমাদের হয়েই এখন থেকে বাংলাদেশেই খেলবে কম্পিটিটিভ। 🥺🥺 He is now 4crimxWAQAS 😍
Ping ইস্যুও খুব একটা নেই উনার আলহামদুলিল্লাহ। ৮০-১০০ এর মতো পায়। এতেই উনি মা শা আল্লাহ অনেক ডমিনেট করে। 😳 উনার নিজের টীম ছাড়ার কারণ হচ্ছে তারা স্ট্রং হলেও তেমন সিরিয়াসলি খেলতো না। Lucky us!! We gotta agree. 😁
5 Finger প্লেয়াররা ইউটিউবে নরমালি অনেক সাপোর্ট পায় তবে উনার কোনো চ্যানেলেই নেই। 🙄 উনার কি একটা চ্যানেল থাকা উচিৎ না? আপনারাই বলেন।
উনার ইন্সটাগ্রামে মন্টাজ আছে ওগুলা দেখতে পারেন যদি সময় হয়, ওগুলো দেখেই আমরা ইম্প্রেসড হয়েছিলাম অনেক! ❤
IG Link: instagram.com/ig_waqas