04/09/2023
ভালোবাসা হচ্ছে পৃথিবীর শুদ্ধতম ভুল।
সেই ভুল যখন মানুষ বুঝতে পারে তখন নিজেকে আঘাত করা ছাড়া উপায় থাকে না।
মানুষ কি তীব্র আবেগে আরেকটা মানুষের সাথে নিজের জীবন জড়িয়ে ফেলে! তারপর একদিন আবিষ্কার করে সেই মানুষটা আসলে কখনো তাকে ভালোবাসে নাই।
বরং নিজের ভালোবাসা বিলাতে বিলাতে, অন্যায় আবদার মানতে মানতে, সবকিছু এডজাস্ট করে নিতে নিতে নিজের আত্মসম্মান একেবারেই হারিয়ে ফেলে।
আর তখন পাবলিক প্লেসে নিজের কপালে নিজেই জুতোর বাড়ি মারতেও দ্বিধা করে না।
যেখানে জীবনই ধ্বংস সেখানে জুতোর বাড়ি আর কি জিনিস!
ভুল মানুষকে ভালোবাসার চরমতম শাস্তি তো নিজেই নিজেকে দিতে হয়।