July News

July News 36 July আমাদের সঙ্গেই থাকুন

28/02/2026

এখনও ধরাছোঁয়ার বাইরে ওহিদ সিরাজ চৌধুরী স্বপন

16/01/2026

মানবপাচারকারী জালাল উদ্দিন (সেলিম জালাল)এই প্রতারককে ধরিয়ে দিন

জালাল উদ্দিন (সেলিম জালাল) মানবপাচারকারী এই প্রতারক মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির এক কুলাংঙ্গার। মালয়েশিয়াতে বাংলা এখন ...
15/01/2026

জালাল উদ্দিন (সেলিম জালাল) মানবপাচারকারী এই প্রতারক মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির এক কুলাংঙ্গার। মালয়েশিয়াতে বাংলা এখন যাদের কারণে গালিতে পরিণত হয়েছে, তাদের অন‍্যতম এই প্রতারক সেলিম। প্রবাসীদের সম্মান ফেরাতে এই প্রতারককে দেশে ফিরিয়ে কঠিন বিচার করা হবে।

মানবপাচারকারী প্রতারক জালাল উদ্দিন, সেলিম জালাল। মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির এক কুলাংঙ্গার। যাদের কারণে মালয়েশিয়াতে ব...
13/01/2026

মানবপাচারকারী প্রতারক জালাল উদ্দিন, সেলিম জালাল। মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির এক কুলাংঙ্গার। যাদের কারণে মালয়েশিয়াতে বাংলা এখন গালিতে পরিণত হয়েছে। তাদের অন‍্যতম এই প্রতারক সেলিম।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি এবং চলমান আন্দো...
18/12/2025

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।

মিছিলে ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি চাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরল কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’সহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত
জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেপ্তারের কোনো দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না।’

তিনি বলেন, ‘শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায় করা হবে।’

এসময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মোদাচ্ছিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামে ধারণ করা ২০ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্...
18/12/2025

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামে ধারণ করা ২০ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে একটি বিতর্কিত ভিডিও দৃষ্টিগোচর হয়। ভিডিওটি গত ১৫ ডিসেম্বর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আপলোড করা হয়। পরে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার নারায়নডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে একটি ছেলে স্কেটিং করতে করতে ভ্যানে চলাচলরত এক মেয়েকে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে মেয়েটির সঙ্গে থাকা ব্যাগ দিয়ে ছেলেটিকে আঘাত করা হলে ওই ছেলে মেয়েটিকে বিবস্ত্র করার চেষ্টা করে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়। ভিডিও ধারণ করে রোমান, স্কেটিং করা ছেলেটি রাকিব হাসান (২০) এবং মেয়ের ভূমিকায় অভিনয় করেন হানিফ (২০)। হানিফ ও রোমান সম্পর্কে আপন দুই ভাই। তারা পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে।

পোশাক খুলে দেওয়ার বিতর্কিত ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
নারীর বিবস্ত্র ভিডিও ধারণের পর ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় আলোচিত এই ভিডিওটি নির্মাণ করা হয়। তবে নির্মাতাদের দাবি অনুযায়ী ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই এ ধরনের ভিডিও নির্মাণকে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে এবং তাদের মোবাইল বন্ধ রয়েছে। তাই এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে খেলাফত আন্দোলন নেতা গাজী আব্দুর রহীম রুহি বলেন, ‘এই ধরনের ভিডিও যেন ভবিষ্যতে আর তৈরি করা না হয় সেজন্য দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ’

পূর্বধলা সদরের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, ‘এই ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বধলা থানাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘ঘুম ভালোবাসিরে এএএ...। জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।’ কথাগুলো পটিয়া থানার হেফাজতে থাকা গ্রেপ্তার আসামি নিষিদ্ধ...
18/12/2025

‘ঘুম ভালোবাসিরে এএএ...। জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।’ কথাগুলো পটিয়া থানার হেফাজতে থাকা গ্রেপ্তার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. শোয়াইব-উল ইসলাম মহিমের (২১)। গ্রেপ্তারের পর চট্টগ্রামের পটিয়া থানা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ পোস্ট করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় আসামির ফেসবুকে সক্রিয় থাকা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

গ্রেপ্তার মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

ঘুমন্ত পুলিশের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি, ক্যাপশনে ‘ঘুম ভালোবাসিরে’
পোশাক খুলে দেওয়ার বিতর্কিত ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
তবে গ্রেপ্তারের পরও মহিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে। পুলিশ হেফাজতে থাকার পরও তাকে ওই সময় ফেসবুকে দিব্যি পোস্ট দিতে দেখা যায়। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারও, ফিরব বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।’ পরে থানা-পুলিশের অফিসকক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এইদিন দিন নয়, দিন আরও আছে।’
ঘুমন্ত পুলিশের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি, ক্যাপশনে ‘ঘুম ভালোবাসিরে’

এছাড়া ডিউটিরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন মহিম। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঘুম ভালোবাসিরেএএএ...। জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।’

আরেকটি ছবিতে তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিনের সঙ্গে ভিডিওকলে যোগাযোগ করতে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে তুহিন লেখেন— ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন লড়াইয়ে দখলদার বাহিনীর হাতে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. শোয়াইব-উল ইসলাম মহিমের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক কালবেলাকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা মহিমকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। কিন্তু সেখানে সে পুলিশের অগোচরে তার মোবাইলটি নিজের কাছে লুকিয়ে রাখে। পরে সুযোগ বুঝে সেলফি তুলে ছেড়ে দেয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তুমি আমি আমরা!আমরা বাংলাদেশ - আমরা'ই হাদি!
18/12/2025

তুমি আমি আমরা!
আমরা বাংলাদেশ - আমরা'ই হাদি!

ভুয়া সাংবাদিক মহাসিন দিনু নামের এই প্রতারকের চাঁদাবাজিতে অতিষ্ট আগারগাঁও এলাকা। পাসপোর্ট অফিস ও এর আশপাশের এলাকায় সাংবাদ...
18/12/2025

ভুয়া সাংবাদিক মহাসিন দিনু নামের এই প্রতারকের চাঁদাবাজিতে অতিষ্ট আগারগাঁও এলাকা।
পাসপোর্ট অফিস ও এর আশপাশের এলাকায় সাংবাদিক পরিচয়ে ওপেন চাঁদাবাজি করে এই দিনু।
নিজেকে চ‍্যানেলের সাংবাদিক দাবী করলেও কার্ড দেখতে চাইলে সে জনতার গোয়েন্দা নামে আন্ডারগ্রাউন্ড এক অনলাইনের কার্ড দেখান। আওয়ামী লীগ সরকারের কয়েকজন নেতার ঘনিষ্ঠ এই দিনুর চাঁদাবাজি নিয়ে আগেও সংবাদ হয়েছে।
এখন পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা তার বিরুদ্ধে তথ‍্য সংগ্রহ করছে।
তার ব‍্যাপারে তথ‍্য দিয়ে সহায়তা করুন।

Address

Oxyjen More
Chittagong
4213

Website

Alerts

Be the first to know and let us send you an email when July News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share