Rajib Basak.

Rajib Basak. Professional Magic Entertainer of Bangladesh

জেলা প্রশাসক যখন শিক্ষক!বিস্ময়কর খবরটি পড়ে আরেকবার বুঝে নিলাম এমন মানুষ আছে বলেই তো পৃথিবী ও মানবসভ্যতা এখনও টিকে আছে।...
18/08/2026

জেলা প্রশাসক যখন শিক্ষক!

বিস্ময়কর খবরটি পড়ে আরেকবার বুঝে নিলাম এমন মানুষ আছে বলেই তো পৃথিবী ও মানবসভ্যতা এখনও টিকে আছে।

প্রথম আলো খবরটি দিয়েছে, স্কুলছাত্রী সাদিয়া আফরিনের পড়াশোনার খরচ চালাতে না পেরে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন মা আরফা বেগম। আবেদনে সাড়া দিলেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা করলেন না জেলা প্রশাসক। তিনি ডেকে নিয়ে সাদিয়াকে এক সপ্তাহের বাড়ির কাজ (পড়া) দিলেন, ঠিক করে দিলেন পড়াশোনার রুটিনও। বললেন, পরের সপ্তাহে এসে সেই পড়া বুঝিয়ে দিতে হবে।

নির্ধারিত পড়া শেষ করে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয় সাদিয়া। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম পড়া বুঝে নিয়ে আবার পরের সপ্তাহের পড়া ঠিক করে দেন। এই রুটিনে সপ্তাহ থেকে মাস, মাস থেকে এক বছর পেরিয়ে যায়। এসএসসি পরীক্ষা দেয় সাদিয়া আফরিন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সাদিয়াদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়া এলাকায়। সে স্থানীয় কাদের বকস মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থী ছিল। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৪৩ জন অংশ নেয়। এর মধ্যে ২২ জন পাস করেছে। তাদের মধ্যে একমাত্র সাদিয়া আফরিনই জিপিএ-৫ পেয়েছে।

মেয়ের এমন সাফল্যে খুশি মা আরফা বেগম। নিজে পড়ালেখা করতে না পালেও কষ্ট করে মেয়েদের পড়ালেখা করাতে চান তিনি। আরফা বেগম প্রথম আলোকে বলেন, ‘মেয়ের বই কেনার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ডিসি স্যারের কাছে আবেদন করেছিলাম। স্যার আমাদের সহযোগিতা করেছেন। শুধু অর্থ দিয়ে নয়, মেয়েকে নিয়মিত পড়া দিয়েছেন, পড়া নিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। আজকে মেয়েটা ভালো রেজাল্ট করেছে!’

গেল শনিবার (১৫ আগস্ট) মাসিমপুর সরকারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সাদিয়াদের বাড়িতে যাওয়ার জন্য আলাদা সড়ক নেই। অন্যের লিচুবাগানের ভেতর দিয়ে সরু পথ পেরিয়ে টিনের ছাপরায় পৌঁছাতে হয়।

দুই শতক জমির ওপর অবস্থিত ঘরের মাঝখানে বেড়া দিয়ে দুই ভাগ করা হয়েছে। এক পাশে সাদিয়ার মা–বাবা ও ছোট বোনের ঘুমানোর জায়গা। অন্য পাশে সাদিয়া ও তার মেঝ বোনের থাকার জায়গা। একটি আলমিরার ওপরে সাজানো সাদিয়ার বইপত্র। ঘরের পাশেই ছোট্ট একটি রান্নাঘর। রান্নাঘরের টিনের চালে লকলকে লতার ফাঁকে ঝুলছে চালকুমড়া। পড়ার একটি টেবলও নেই সাদিয়ার।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের শত ব্যস্ততা থাকে। সেখান থেকে সময় বের করে একজন প্রান্তিক মানুষের মাথার ছায়া হয়ে উঠা খুব বড় ব্যাপার। আমাদের শিক্ষকরা এই জেলা প্রশাসককে নির্দ্বিধায় ও অসঙ্কোচে তাদের আদর্শ মানতে পারে।

আন্তরিক শুভকামনা জানাই জেলা প্রশাসক মহোদয়ের প্রতি।
অভিনন্দন সাদিয়া। তোমার শ্রম, একাগ্রতা ও অধ্যবসায় সার্থক হয়েছে।

গার্মেন্টস বা যে কোন অফিসে খুব বেশি বিনয়ী হবেন না। বিনয়ী লোক পেলেই সবাই তার উপর চেপে বসে।আসুন কর্মক্ষেত্রে কিভাবে নিজেকে...
27/07/2026

গার্মেন্টস বা যে কোন অফিসে খুব বেশি বিনয়ী হবেন না।

বিনয়ী লোক পেলেই সবাই তার উপর চেপে বসে।

আসুন কর্মক্ষেত্রে কিভাবে নিজেকে মানিয়ে নিবেন জেনে নেই।

যারা নতুন জবে ঢুকেছেন বা জয়েন করবেন, তাদের জন্য ১৬টি টিপস।

১। কোন নতুন অফিসে জয়েন করলে নিজ থেকে কারো সাথে পরিচত হতে যাবেন না। কোন সিনিয়র যদি সবার সাথে পরিচিত করান, তবেই যাবেন।

২। আগ বাড়িয়ে নিজেকে জাহির করে নিজের পরিচয় দিতে যাবেন না। অফিসে ঢুকুন, জানুন, মানুষগুলোকে বোঝার চেষ্টা করুন।

৩। পোশাক পরিধানে সচেতন হোন।

৪। বস এবং সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তবে সবসময় "ইয়েস স্যার", " জ্বি স্যার" করবেন না।

৫। সঠিক সময়ে সঠিক জায়গায় না বলতে শিখুন। না বলতে পারাটাও আপনার জন্য একটা এচিভমেন্ট।

৬। সকালে ঠিক টাইমে কর্মস্থলে প্রবেশ করুন। অফিস টাইম শেষ হলে অফিস থেকে প্রস্থান করুন। ছুটি শেষে বসকে দেখানোর জন্য বসে থাকবেন না। এতে যেমন নিজের ক্ষতি, তেমনি অন্যেরও ক্ষতি করছেন।

৭। নতুন অফিসে জয়েন করা মানেই আপনি সুন্দরবনে ঢুকে গেছেন। এইখানে বাঘ তাড়া করবে। সচেতন হোন, কার চরিত্র কি রকম বুঝার চেষ্টা করুন। কে কিভাবে এট্যাক্ করতে চায় বোঝার চেষ্টা করুন। কেবল সচেতন হলেই কেউ আপনার ক্ষতি করতে পারবে না।

৮। অফিসের কেউই আপনার বন্ধু নন। কারো সাথে ভাল সম্পর্ক হলে খুশি হওয়ার কিছু নেই। দেখবেন উনিই হয়তো আপনাকে সরাতে আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

৯। এক কলিগের নামে অন্য কলিগকে কিছু বলতে যাবেন না। কথা পাস হবে৷ মনে রাখবেন - দেয়ালের না শুধু, অফিসের চেয়ার টেবিলেরও কান আছে।

১০। পারিবারিক কোন অনুষ্ঠানে অফিস কলিগদের দাওয়াত করবেন না, কেবলমাত্র নিজের বিয়ের দাওয়াত ছাড়া।

১১। তেল মারতে না পারলে কাজের উপর ফোকাস দিন। দিন শেষে আপনার কাজ ও যোগ্যতাই আপনাকে কর্মক্ষেত্রে টিকিয়ে রাখবে।

১২। দিনশেষে আফসোস করবেন না। অফিসে কাজ শেষে অফিসের চিন্তা অফিসেই ফেলে আসুন। অফিস কখনোই আপনার চিন্তা করে না।

১৩৷ চাকরির পাশাপাশি অন্য কোন আর্থিক সাইট তৈরি করে রাখুন, যাতে চাকরি হারালেও পথে বসতে না হয়। মনে রাখবেন, রিজিকের মালিক একজনই।

১৪। অফিসের পিয়ন, দারোয়ান, ড্রাইভার - এদেরকে কখনোই ছোট ভাববেন না। এদের আপনার বসের সমপর্যায়ে ভাবুন। কেন জানেন? এরাই অফিসের ইনফরমেশন বা আপনি কি করছেন তা যথাসময়ে বসের কাছে পৌঁছে দেয়। তাই এদের দুধ কলায় পোষার চেষ্টা করুন। তাতে আখেরে আপনারই লাভ৷

১৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিস কলিগদের কখনোই এ্যাড করবেন না। বিষয়টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রয়োজনে নতুন আইডি খুলুন শুধু মাত্র তাদের জন্য।

১৬৷ অফিস শেষে নিজেকে নিজেই প্রশ্ন করুন - "কিরে কেমন আছিস?"

সবশেষে মনে রাখবেন - বসের সামনে এবং ঘোড়ার পেছনে অহেতুক ঘোরাঘুরি করতে যাবেন না। কেননা, এতে করে আপনি নির্ঘাৎ নিজের বিপদই ডেকে আনবেন।

www.magicianofbangladesh.com

18/07/2026

দেশের প্রথম ও একমাত্র
জাদু বিষয়ক রিয়েলিটি 'শো,
ছোটদের সবচাইতে প্রিয় অনুষ্ঠান
"সোনার কাঠি রুপার কাঠি"
সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার,
নিয়মিত প্রচারিত হচ্ছে
দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে এবং
রাত নয়টায়
শুধুমাত্র দুরন্ত টেলিভিশন এ।
দেখতে চোখ রাখুন।।
www.magicianofbangladesh.com
www.bangladeshimagician.com
#জাদুকর

অসাধারণ একটা মুগ্ধ জাগানিয়া জাদু প্রদর্শন করলাম আজ, পাবনার ইশ্বরদী'র দাশুরিয়াস্থ 'ফ্যালকন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট' এ।উপ...
22/06/2026

অসাধারণ একটা মুগ্ধ জাগানিয়া জাদু প্রদর্শন করলাম আজ, পাবনার ইশ্বরদী'র দাশুরিয়াস্থ 'ফ্যালকন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট' এ।
উপলক্ষ ছিল জন্মদিন।
একটু পেছনটাই যাওয়া যাক।
ক্যাচনার নামের মিষ্টি এক রাশিয়ান তরুণী। তার ভালোবাসা'র মানুষটির আজ ছিল জন্মদিন। সারপ্রাইজ প্রেজেন্টেশন হিসেবে ছিলাম আমি, ছিল আমার জাদুও।
শুধুমাত্র দু'জন দর্শক। বিদেশের মাটিতে মেইন স্ট্রীমে এমন প্রদর্শনী আকছার থাকলেও আমাদের দেশে এটার প্রচলন নেই বললেই চলে।
ক্যাচনার রাশিয়ান হলেও কর্মসূত্রে 'রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র'এ কর্মরত।।
www.magicianofbangladesh.com
www.bangladeshimagician.com
#রাজীববসাক

আসল জাদু মানেই রাজীব বসাক। শত শত কোমলমতি শিশু কিশোরদের অভিব্যক্তিটা ছিল এমনই। উন্মাদনায় ক্ষনে ক্ষনেই হর্ষধ্বনিতে মাতোয়ার...
16/06/2026

আসল জাদু মানেই রাজীব বসাক। শত শত কোমলমতি শিশু কিশোরদের অভিব্যক্তিটা ছিল এমনই। উন্মাদনায় ক্ষনে ক্ষনেই হর্ষধ্বনিতে মাতোয়ারা করে রাখছিলো তারা।
আজ সকালে জাদু প্রদর্শন করলাম ঢাকার উত্তরাস্থ "স্কলাসটিকা সিনিয়র ক্যাম্পাস" এ, একাডেমিক বছরটিকে উদযাপন করার আয়োজনে।
ধন্যবাদ ছোট ছোট দর্শক বন্ধু ও তাদের অভিভাবকদের, আমাকে ভালো একটা সময় উদযাপনের সুযোগ করে দেওয়ার জন্য।।
www.magicianofbangladesh.com
www.bangladeshimagician.com
#রাজীববসাক

28/05/2026

আজকের এটিএন বাংলা'র
ঈদ আয়োজনে।।
www.magicianofbangladesh.com
#রাজীববসাক

27/05/2026
আজ সকালে জাদু প্রদর্শন করলাম ঢাকার গুলশান - তেজগাঁও লিংক রোডস্থ "আলোকি কনভেনশন সেন্টার" এ, দেশের সবচাইতে জনপ্রিয় শিশু কি...
24/05/2026

আজ সকালে জাদু প্রদর্শন করলাম ঢাকার গুলশান - তেজগাঁও লিংক রোডস্থ "আলোকি কনভেনশন সেন্টার" এ, দেশের সবচাইতে জনপ্রিয় শিশু কিশোর মাসিক "কিশোর আলো" আয়োজিত "কিআ কার্নিভ্যাল ২০২৬" আয়োজনে।
ছবি ঋণ # আবদুল ইলা (ক্যামেরার জাদুকর)
www.magicianofbangladesh.com
#রাজীববসাক

গান কথামালা আর ম্যাজিক নিয়ে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আমিও থাকছিকিআ কার্নিভ্যাল ২০২৬ এ।।www.magicianofbangladesh...
18/05/2026

গান কথামালা আর ম্যাজিক নিয়ে
সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আমিও থাকছি
কিআ কার্নিভ্যাল ২০২৬ এ।।
www.magicianofbangladesh.com
#রাজীববসাক

Address

Garden Enclave, Momin Road
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Basak. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Rajib Basak.:

Shortcuts

Share

Category