08/05/2026
মা হওয়ার পর থেকেই একটা কথা খুব শুনি লোকমুখে—
এত কষ্ট করে সন্তান বড় করছো, বড় হয়ে যদি না দেখে তখন কেমন লাগবে⁉️😑
প্রথমত, আমি বৃদ্ধ বয়সে দেখাশোনা পাওয়ার জন্য সন্তান জন্ম দিইনি। সন্তান নেওয়া আমার choice.
ও তো এসে বলেনি “আমাকে পৃথিবীতে আনো,আমি পরে তোমার দায়িত্ব নেব!”😃
এই ছোট্ট মানুষটা এখনও নিজের নামটাও ঠিকমতো বলতে পারে না, আর আমরা আগে থেকেই হিসাব শুরু করে দিই— বড় হয়ে দেখবে তো⁉️
এটা কি কোনো contract নাকি?
“ডায়াপার বদলানোর বদলে বার্ধক্যে সার্ভিস দিতে হবে!”
সন্তানকে বড় করা কোনো investment plan না,
যে 'maturity date এ return'আসবে।
ভালোবাসা দিয়ে বড় করুন, মানুষ হতে শেখান, মূল্যবোধ দিন। এরপর বাকিটা তার বিবেক, তার ভালোবাসা। ❤️
আর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হলে✅
জমি কিনুন, সোনা কিনুন, ব্যাংকে FDR করুন‼️
সন্তানকে pension policy ভাববেন না!
সন্তান আপনার সম্পত্তি না, আপনার দায়িত্বও না চিরদিনের🌸
সে আপনার জীবনের একটা সুন্দর অধ্যায়।
তাই হিসাব না কষে parenting টা enjoy করুন…
এই সময়টা আর ফিরে আসবে না🥀😇❤️
#কপি_পোস্ট