Skylyy

Skylyy Art & craft item

ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী শুভশক্তি.... আপনি যা কিছু হতে চান, করতে চান এবং পেতে চান, সবকিছুই আসে ভালোবাসা থেকে।ভালোবা...
12/08/2026

ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী শুভশক্তি....

আপনি যা কিছু হতে চান, করতে চান এবং পেতে চান, সবকিছুই আসে ভালোবাসা থেকে।

ভালোবাসার ইতিবাচক শক্তি ভালো কিছু তৈরি করতে পারে, ভালো জিনিস বাড়িয়ে দিতে পারে এবং আপনার জীবনে নেতিবাচক জিনিসসমূহকে পরিবর্তন করতে পারে।

প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আপনি একই পছন্দগুলো তৈরি করছেন; আপনি ভালোবাসতে পারেন অথবা এটা নাও করতে পারেন।

আকর্ষণের নীতিই আসলে ভালোবাসার নিয়ম, আর এটি আপনার জীবনেও সক্রিয়।

আপনি তাই ফেরত পান, যা কিছু আপনি দান করেন। ইতিবাচক চিন্তা করুন, আপনিও ইতিবাচক ফল পাবেন; নেতিবাচক চিন্তা করলে আপনি নেতিবাচক ফল পাবেন।

পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না। আপনি আপনার কৃতকার্যের উপর ভিত্তি করেই সবকিছু ফেরৎ পান।

আপনার চিন্তা এবং অনুভূতি ভালো হোক কিংবা খারাপ, তারা প্রতিধ্বনির মতোই স্বয়ংক্রিয় এবং অবিকলভাবে ফিরে আসে।

যেসব মানুষের মহৎ জীবন রয়েছে, তারা কি ভালোবাসেন না, তা নিয়ে চিন্তা করার পরিবর্তে, যা যা ভালোবাসেন, তা নিয়েই চিন্তা করেন।

দিনের ভালো খবরগুলো নিয়ে কথা বলনু, যা ভালোবাসেন তা নিয়েই কথা বলুন।

আপনি যা ভালোবাসেন, তা নিয়ে ভাববার এবং কথা বলার অপরিসীম ক্ষমতা আপনার রয়েছে। সুতরাং আপনার জীবনের সবকিছুই ভালো জিনিস দ্বারা পূর্ণ করার অসীম ক্ষমতাও আপনার রয়েছে।

ভালোবাসুন কারণ, আপনি যখন ভালোবাসেন, তখন আপনি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্ষমতা ব্যবহার করেন।

বই-দ্য পাওয়ার
লেখক - রোন্ডা বাইর্ন

নিজের সাথে নিজে সুন্দর সময় কাটানোর জন্য যেকোনো একটি প্রিয় কাজের সাথে থাকা উচিত,নয়তো হাজার ভীড়ের মাঝেও ধীরে ধীরে একাকিত্ব...
18/07/2026

নিজের সাথে নিজে সুন্দর সময় কাটানোর জন্য যেকোনো একটি প্রিয় কাজের সাথে থাকা উচিত,
নয়তো হাজার ভীড়ের মাঝেও ধীরে ধীরে একাকিত্ব গ্রাস করবে...





11/07/2026

মানুষ মূলত তার নিজস্ব বোধবুদ্ধি আর চেতনার পরিধি দিয়েই যেকোনো কিছুকে অনুধাবন করে। কেউ তাকে কোনো পরম সত্য বুঝিয়ে বললেও, তার বোঝার ক্ষমতা ততটুকুই,
যতটুকু গ্রহণ করার মতন ভেতরের আলো বা প্রজ্ঞা তার অর্জিত হয়েছে।

​যেমন ধরা যাক, একজন শিল্পীর আঁকা ক্যানভাস। একজন সাধারণ মানুষ হয়তো তার দিকে নিছক মুগ্ধতায় চেয়ে থাকবে এবং নিজের মতন করে আত্মিক ভাবনার জাল বুনবে।

কিন্তু সেই ক্যানভাসের সামনে যখন একজন দক্ষ চিত্রকর দাঁড়াবেন, তিনি মনের অজান্তেই ছবির আলো-ছায়া, তুলির টান আর জাগতিক ভুলত্রুটিগুলোর ব্যবচ্ছেদ করতে শুরু করবেন।

সাহিত্যের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। একটি গল্প যখন একজন সাধারণ পাঠকের মন ছুঁয়ে যায়, সে কোনো প্রশ্ন ছাড়াই পরম শান্তিতে তা হৃদয়ে গ্রহণ করে। ঠিক তখনই একজন বিদগ্ধ বোদ্ধা পাঠক তার ভেতরের সমস্ত জাগতিক ব্যাকরণ আর সমালোচনার কাঁচি নিয়ে লেখাটির চুলচেরা বিশ্লেষণে বসে যান।

​তাই, 'সুর' গল্পটির সাহিত্যিক বিচার বা সমালোচনা করার আগে আমাদের একটু অনুধাবন করা প্রয়োজন,
এই গল্পের লেখক Uday Rahman কি আদতেই প্রথাগত অর্থে কোনো 'দক্ষ লেখক'?

​সাধারণত একজন দক্ষ লেখক যখন গল্প লেখেন, তখন তিনি চরিত্র, স্থান, কাল, পটভূমি, তথ্য-উপাত্ত, যুক্তি আর বিজ্ঞানের এক নিখুঁত ও ভারসাম্যপূর্ণ রসায়ন তৈরি করেন। কিন্তু 'সুর' গল্পের লেখক প্রথাগত ব্যাকরণের বৃত্তে বন্দি কোনো সাহিত্যিক নন, তাঁর আত্মপরিচয় স্পষ্ট করে দেয় যে তিনি আদতে সুরের ভুবনের মানুষ, একজন খাঁটি সাধক বা সুরকার।

​তাঁর এই 'সুর' গল্পটি কোনো লৌকিক তত্ত্ব নয়, এটা নিখাদ সুরের এক মরমী জাদু। লেখাটি যে সবার কাছে সার্বজনীন বা যুক্তিগ্রাহ্য হতেই হবে,এমন কোনো অলিখিত শর্ত বা দায়বদ্ধতা লেখক নিজে দাবি করেননি।

তিনি স্রেফ নিজের ভেতরের অবিনশ্বর অনুভূতিটুকুকে গল্পের অবয়বে রূপ দিয়েছেন মাত্র। ফলে, একে বিজ্ঞানের নিরেট যুক্তি বা বস্তুবাদের নিক্তিতে মেপে বিচার করার কোনো প্রয়োজন দেখিনা।

এই সৃষ্টি বিজ্ঞান, যুক্তি আর তর্কের ঊর্ধ্বে,একেবারে এক আধ্যাত্মিক ঘরানার।

যদি আমরা এমন গল্পগুলোকে বৈজ্ঞানিক সত্যতা দিয়ে যাচাই করতে যাই, তবে পৃথিবীর অধিকাংশ কল্পকাহিনি, মরমী দর্শন, ঐশ্বরিক রূপকথাগুলোই চুলচেরা বিশ্লেষণে বাতিল হয়ে যাবে।

​এই লেখার কাঠামোগত ভুলত্রুটি বা জাগতিক দুর্বলতা ছাপিয়ে যা সবচেয়ে সত্য হয়ে উঠেছে, তা হলো—
লেখক গল্পের ভেতরের সেই আদি ও অনাদি সুরটিকে পাঠকের অন্তরাত্মায় নিখুঁতভাবে পৌঁছে দিতে পেরেছেন।

​মানুষ দিনশেষে যতই বুদ্ধিদীপ্ত, যুক্তিবাদী বা বুদ্ধিজীবী হোক না কেন, জীবনের অন্তিমে সে একটুখানি পরম মানসিক শান্তি খোঁজে।

সে খোঁজে তার আত্মার আদিম উৎস, খোঁজে ভেতরের মহাজাগতিক শূন্যতার এক মরমী পূর্ণতা। এই চরম অস্থির পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত এক গভীর আত্মিক হাহাকার বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

সেই তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে কেউ যদি আধ্যাত্মিক শান্তির একটুখানি অমিয় শরাব ঢেলে, দু-কলম লিখে মানুষের ঘুমন্ত মনকে এক মুহূর্তের জন্য জাগিয়ে তুলতে পারে—তবে তা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি।

​তাই এই লেখাটি আর যা-ই হোক, 'উপেক্ষা করার মতো কিছু তো অবশ্যই নয়'।

​লেখক নিজেই যেমন লিখেছেন—“শব্দ দিয়া মানুষরে এক করা যায়, আবার শব্দ দিয়াই মানুষ ভাঙা যায়।”

​আবার অন্যত্র লিখেছেন—“একসাথে একই ছন্দে যখন মানুষ দুলতে থাকে তখন মানুষ আর মানুষ থাকেনা, ঢেউ হইয়া যায়।”

​এই লেখার আসল সার্থকতা আর আধ্যাত্মিকতা ঠিক এখানেই—লেখক তাঁর 'সুর' গল্পের অন্তর্নিহিত ইথারীয় সুরে বহু আত্মাকে এক সুতোয় বাঁধতে পেরেছেন।
ইচ্ছেয় হোক কিংবা অনিচ্ছায়, মুগ্ধতা থেকে হোক কিংবা কাঠামোগত দুর্বলতা আবিষ্কারের তাড়নায়,
সাধারণ পাঠক থেকে শুরু করে বিদগ্ধ বোদ্ধা সমাজ পর্যন্ত সবাই এই গল্পের টান অনুভব করেছেন এবং তা নিয়ে লিখতে বাধ্য হয়েছেন।

​অথচ, তিনি কোনো পেশাদার সাহিত্যিক নন। তিনি একজন সুরকার, সুরের মাধ্যমে পরম সত্তার আরাধনা করাই যাঁর কাজ। আর তাই, তাঁর নিজের আত্মিক পার্সপেক্টিভ থেকে এই 'সুর' গল্পটি সম্পূর্ণ সফল ও সার্থক।

​জীবনানন্দ দাশের ভাষায় এক কথায় বলতে গেলে—

​"আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।"

​আজকের এই চূড়ান্ত কোলাহল, বস্তুপ্রীতি আর অস্থিরতার যুগে, 'সুর' গল্পটি ঠিক সেই দু-দণ্ডের অনাবিল ও অতিন্দ্রীয় শান্তিটুকুই এনে দিয়েছে।সুরকার Uday Rahman এর জন্য রইল হৃদয়ের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা।

প্রসঙ্গ -উদয় রহমানের #সুর গল্প নিয়ে।

04/07/2026
মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে নিজের নাম।আর এ নাম যখন কোনো বইয়ের উৎসর্গ পাতায় লিখা থাকে, তাহলেতো নামটাই সার্থক! অসংখ্য ধন্যব...
01/07/2026

মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে নিজের নাম।
আর এ নাম যখন কোনো বইয়ের উৎসর্গ পাতায় লিখা থাকে,
তাহলেতো নামটাই সার্থক!
অসংখ্য ধন্যবাদ লেখক কাজী ম্যাক -কে।
পাঠকদেরকে সম্মানিত করার জন্য,
আর বইয়ের পাতায় আজীবনের জন্য ঠাঁই দেওয়ার জন্য 🙏

আর এ বইটি খুব সুদর্শন!
পাতায় পাতায় পুরনো দিনের ছোঁয়া।
সেপিয়া টোনে ভিন্টেজ লুক।
সংগ্রহে রাখার মতো বই।




রুমি বুকশপ
কাজী ম্যাক

01/07/2026

জাদুবিদ্যার ইতিহাস, তত্ত্ব,নকশা,নিয়ে চমৎকার তথ্যসমৃদ্ধ বই-
কাজী ম্যাক এর জাদুবিদ্যা বইটি এক কথায় অসাধারণ।
আর এ বইটির সৌন্দর্যের কথা কি বলবো,
শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে!!

রুমি বুকশপ কে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার সার্ভিস এর জন্য।

#কাজী_ম্যাক

অনুশীলন.... মানসিক অস্থিরতা দূর করে মনোযোগের ক্ষমতা (Focus) বাড়াতে ছবি আঁকা একটি অত্যন্ত কার্যকরী মাধ্যম। ক্যানভাসে যখন ...
28/06/2026

অনুশীলন....
মানসিক অস্থিরতা দূর করে মনোযোগের ক্ষমতা (Focus) বাড়াতে ছবি আঁকা একটি অত্যন্ত কার্যকরী মাধ্যম। ক্যানভাসে যখন মন মগ্ন হয়, তখন চারপাশের সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে চিন্তায় এক অদ্ভুত একাগ্রতা চলে আসে।



 িনিময়_উৎসব  #প্রাপ্তি_পোস্ট বই বিনিময় উৎসবে স্ট্রেন্জার এর পক্ষ থেকে প্রিয় বই রবীন্দ্রনাথ এর শেষের কবিতা বইটি পেলাম।অসং...
20/06/2026

িনিময়_উৎসব
#প্রাপ্তি_পোস্ট

বই বিনিময় উৎসবে স্ট্রেন্জার এর পক্ষ থেকে প্রিয় বই রবীন্দ্রনাথ এর শেষের কবিতা বইটি পেলাম।

অসংখ্য ধন্যবাদ স্ট্রেঞ্জার-কে।
সবসময় এমন নিত্য নতুন আয়োজনে সবাইকে মাতিয়ে রাখার জন্য। 💜

আর ধী - dhee বুক শপকে ও ধন্যবাদ সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য।

দুঃখিত দেরীতে পোস্ট দেওয়ার জন্য।
আগেই দিয়েছিলাম পোস্ট ,এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গিয়েছিলো।আবার নতুন করে পোস্ট করলাম।😑


এটা এত সুন্দর....  #শখের_হাড়ি  #রঙিন_মাটি
18/06/2026

এটা এত সুন্দর....

#শখের_হাড়ি
#রঙিন_মাটি

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skylyy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Skylyy:

Shortcuts

Share