RAZAN & mimers

RAZAN & mimers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RAZAN & mimers, Performing Arts, Mehedibag, Chittagong.

বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সময়োপযোগী আয়োজনটি নিশ্চয় মূকাভিনয় প্রেমীদের জন্য ভাবনার খোরাক জোগাবে। বিশ্ব মূকাভিনয় দিবস ও ...
22/03/2026

বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সময়োপযোগী আয়োজনটি নিশ্চয় মূকাভিনয় প্রেমীদের জন্য ভাবনার খোরাক জোগাবে।
বিশ্ব মূকাভিনয় দিবস ও কিংবদন্তী মার্শেল মার্সোর ১০৩তম জন্মদিনে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য পরিষদের সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রবন্ধকার স্নেহভাজন শোয়েব এবং আলোচক বৃন্দ যথাক্রমে অগ্রজপ্রতীম কামরুল ভাই, বন্ধু সব্যসাচী ও প্রিয় ফয়সালের জন্য শুভ কামনা রইল।

২৭ ডিসেম্বর, ২০২৫ জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার জনাব আয়াজ মাহমুদের সাথে চট্টগ্রামের মূকাভিনয় চর্চা ও...
28/12/2025

২৭ ডিসেম্বর, ২০২৫ জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার জনাব আয়াজ মাহমুদের সাথে চট্টগ্রামের মূকাভিনয় চর্চা ও এর সম্ভাবনা নিয়ে আন্তরিক আলাপ হয়। বেশ কিছু বিষয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন। সব কিছু মিলে চট্টগ্রামের মূকাভিনয়ের জন্য অনেকগুলো সুখবর অপেক্ষা করছে।

21/12/2025

ফ্যাসিস্ট বিরোধী মূকাভিনয় নিয়ে মূকাভিনয় দলগুলোর প্রদর্শনী বিগত সময়ে...
যে দলগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি...
প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, নাট্যতরী, মাইম এবং মুভমেন্ট, মাইম আর্ট, মুক্ত বিহঙ্গ, মূকাভিনয় পক্ষ, ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন, শাওন মাইম একাডেমি, পরিবর্তন মাইম একাডেমি, ঢাকা ড্রামা প্রমুখ। এর বাইরেও যদি কোন দল বা ব্যাক্তি ফ্যাসিস্ট বিরোধী/জুলাই চেতনা সমৃদ্ধ মূকাভিনয় করেন আমাদের জানান।

আগামীকাল ১৪ ডিসেম্বর স্মরণে রায়ের বাজার বদ্ধভূমি প্রাঙ্গণে "গুম" মূকাভিনয় সকালে এবং "জুলাইয়ের গল্প" মূকাভিনয় বিকালে কেন...
13/12/2025

আগামীকাল ১৪ ডিসেম্বর স্মরণে রায়ের বাজার বদ্ধভূমি প্রাঙ্গণে "গুম" মূকাভিনয় সকালে এবং "জুলাইয়ের গল্প" মূকাভিনয় বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে করার আমন্ত্রণ পেয়েছে আমাদের দল প্যান্টোমাইম মুভমেন্ট।
গুম/খুন/হত্যা করে হয়তো সাময়িক ভাবে বিপক্ষ শক্তিকে দমাতে পারে। কিন্তু এসব অনাচারের ভিতর দিয়ে যে বিপ্লব জেগে উঠে তাকে পৃথিবীর কোন শক্তি দাবায়ে রাখতে পারে না।

পুরোদস্তুর কাজ চলছে। চট্টগ্রাম থেকে মেজবাহ এসেছে শুধুমাত্র কাজ এগিয়ে নেওয়ার জন্য। শাকুর আর ত্বকীও যোগ্য সাহচার্য দিয়ে যা...
11/12/2025

পুরোদস্তুর কাজ চলছে। চট্টগ্রাম থেকে মেজবাহ এসেছে শুধুমাত্র কাজ এগিয়ে নেওয়ার জন্য। শাকুর আর ত্বকীও যোগ্য সাহচার্য দিয়ে যাচ্ছে। আমাদের প্রস্তুতি কমিটির টীমটি অসাধারণ। আশা করি ভাল কিছু হবে...
আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের জাতীয় সম্মেলন ও জাতীয় পথমূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় নাট্যশালায়।

06/12/2025

Once you tASte the swEEt HONEY, yOu want moRE of that.

16/11/2025

প্রাচীন মূকাভিনয়ের কথা...
মূকাভিনয় (mime) এবং প্যান্টোমাইম—উভয়ই প্রাচীন গ্রিসে জন্ম নেওয়া শিল্পরূপ, যা পরে প্রাচীন রোমে আরও বিকশিত হয়। ইংরেজি শব্দ দু’টির উৎসও গ্রিক ভাষা থেকেই এসেছে।

মূকাভিনয় (Mime)
"Mime" শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ mimos থেকে, যার অর্থ অনুকারক বা অভিনেতা।
প্রাচীন গ্রিসে মূকাভিনয় ছিল এক ধরনের নাট্য-মনোরঞ্জন, যেখানে দৈনন্দিন জীবনের দৃশ্যগুলোকে কখনো হাস্যকর, কখনো অশালীন ভঙ্গিতে উপস্থাপন করা হতো।
এখানে শুধু শরীর-ভাষাই নয়—সংলাপ, গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহারও থাকত।
প্রাচীন গ্রিসের প্রথম নথিভুক্ত মূকাভিনয়শিল্পীর নাম টেলেস্তেস (Telestēs), যাকে এস্কাইলাসের এক নাটকে উল্লেখ করা হয়েছে।

প্যান্টোমাইম (Pantomime)
"Pantomime" শব্দটি এসেছে গ্রিক pantomimos থেকে, যার অর্থ সবকিছুর অনুকারক।

প্রাচীন গ্রিস ও রোমে pantomimus বলতে বোঝানো হতো একজন একক মুখোশধারী নর্তককে, যিনি শুধুই শরীরের ভঙ্গিমা, নড়াচড়া ও অঙ্গভঙ্গির মাধ্যমে একাধিক চরিত্র রূপায়ণ করে একটি গল্প প্রকাশ করতেন।
এ ধরনের অভিনয় ছিল সঙ্গীত বা গীতধর্মী বর্ণনার সাথে সমন্বিত।

এটি আধুনিক ব্রিটিশ প্যান্টোমাইম থেকে সম্পূর্ণ ভিন্ন—কারণ ব্রিটিশ প্যান্টোমাইম বহু পরে ইংল্যান্ডে পরিবারবিনোদনমূলক সঙ্গীতনাট্য হিসেবে বিকশিত হয়েছে, যেখানে দর্শকদের অংশগ্রহণ ও ক্রস-ড্রেসিংও থাকে।

সারাংশ
পশ্চিমা সংস্কৃতির এই দুই শিল্পরূপের শিকড় প্রাচীন গ্রিক নাট্যধারায়—যা ক্লাসিক্যাল যুগ থেকে তাদের দৃঢ় শিল্প-ঐতিহ্য বহন করে আসছে।
সূত্র: গুগল।

দেশের মূকাভিনয় চর্চা নতুন গতিতে চলছে। বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের এই আয়োজনও মূকাভিনয় শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আমা...
17/10/2025

দেশের মূকাভিনয় চর্চা নতুন গতিতে চলছে। বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের এই আয়োজনও মূকাভিনয় শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস। জাতীয় সম্মেলন, জাতীয় পথমূকাভিনয় উৎসব, মাইম ডিরেক্টরস রেসিডেন্সি সফল করার দায়িত্ব দেশের চর্চারত সকল মূকাভিনয়শিল্পী ও সংগঠনের।
আসুন সমবেত হই খোলা মঞ্চে, পথে কিংবা রাজপথে...

16/10/2025

বিশালত্বকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবেই...

" আমি নতুন কিছু করছি ভেবো না। ভাষ্কর্যে, চিত্তে, নৃত্যে নীরবতার সাথেই মানুষ আনন্দ খুঁজেছে চিরকাল। বিভিন্ন নৃত্য, মুদ্রা ...
22/09/2025

" আমি নতুন কিছু করছি ভেবো না। ভাষ্কর্যে, চিত্তে, নৃত্যে নীরবতার সাথেই মানুষ আনন্দ খুঁজেছে চিরকাল। বিভিন্ন নৃত্য, মুদ্রা বরাবরই মানুষের মনের কথা বলেছে। আমি সেগুলো এক করে প্যান্টোমাইম শুরু করি মঞ্চে"- মার্সেল মার্সো।
আজকের দিনে এই মহৎপ্রাণ শিল্পীর মহাপ্রয়াণে তাঁকে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালবাসা জানাই।

21/09/2025

দুনিয়াতে একটাই দেশ আছে, যেই দেশে কোনো মিসাইল নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই, ফাইটার জেট নাই! আছে খালি ৫৪ বছর আগের চেতনা, পতাকা, এক সাগর রক্ত,আর সংগীত, আর আছে সভাপতি/ সহ-সভাপতি, সমন্বয়ক/ সহ সমন্বয়ক 😵
-মারজুক রাসেল

16/09/2025

গত ১৪ সেপ্টেম্বর, ২০২৫ শোয়ের কিছু মুহুর্ত...
Venue: Oliver Bird Hall, Church hill Road, Solihull, Birmingham, UK
Program: USTC-IAHS doctors' Reunion

Address

Mehedibag
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when RAZAN & mimers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to RAZAN & mimers:

Share