DsenTv24

DsenTv24 DsenTv24 is here to make you believe that real journalism exists. Check Our Website: https://dsentv24.com
Address:
309 Sk.

DsenTv24 is a dream with a vision to provide authentic news no matter in which part of the world our audiences are and every great dream begins with a dreamer with a passion to reach the stars to change the world. By taking a step to fulfill that dream DsenTv24 has started to E-Paper and online broadcast on 11th August 2020. We cover the most difficult stories from the most troublesome places only

for your convenience. To follow us on this learnful & challenging journey like our page now to get the daily updates in your news feed. Mujib Road, Bandar Market,
North Agrabad, Chattogram. Tel: +880 31-718866
Email: [email protected]
Website: https://www.dsentv24.com
Twitter: http://www.twitter.com/DsenTv24
https://www.youtube.com/DsenTv24
DsenTv24.com | দৈনিক ২৪ ঘন্টার বিনোদন ও সংবাদ পরিসেবা । DSENTV24

20/02/2025
15/02/2025
22/01/2025
19/01/2025
19/01/2025
দ্বিতীয় দিনেও প্রদীপসহ ১৫ আসামি আদালতে, সাক্ষ্যগ্রহণ শুরুতারিখ,২৪/০৮/২০২১, ইংরেজিরিপোর্ট,মোঃ ইকবাল হাসান কক্সবাজার জেলা...
24/08/2021

দ্বিতীয় দিনেও প্রদীপসহ ১৫ আসামি আদালতে, সাক্ষ্যগ্রহণ শুরু

তারিখ,২৪/০৮/২০২১, ইংরেজি

রিপোর্ট,
মোঃ ইকবাল হাসান কক্সবাজার জেলা প্রতিনিধি, DSENTV 24---l

কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার ১ থেকে ১৫ নম্বর সাক্ষী ২৫ আগস্ট পর্যন্ত সাক্ষ্য দেবেন।

আসামি নন্দ দুলাল রক্ষিতের আইনজীবী চন্দন দাশ সাক্ষীকে জেরার মধ্যদিয়ে শুরু হয়েছে আজকের বিচারিক কাজ। বরাবরের মতো সাক্ষ্যগ্রহণের সময় মামলার ১৫ জন আসামিকেও আদালতে হাজির করা হয়েছে।

এর আগে মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দিয়েই সোমবার শুরু হয়েছিল বিচার কার্যক্রম। তার জবানবন্দির পর ১৫ আসামির মধ্যে ১২ জনের আইনজীবীরা শারমিনকে জেরা করে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় মোট সাক্ষী ৮৩ জন। সেখান থেকে তিনদিনে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হবে। বাকিদের সাক্ষ্যগ্রহণ ধাপে ধাপে হবে। সোমবার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করার পর আসামিপক্ষের আইনজীবিরা জেরা করেছেন। আজকেও জেরা করবেন তিন আইনজীবী। সেটি শেষ হলে দ্বিতীয় সাক্ষী শাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্য নেওয়া হবে।

পিপি ফরিদুল আলম বলেন, গত ২৬ জুলাই থেকে পরবর্তী তিন দিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত ছিল। কিন্তু করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলায় তা সম্ভব হয়নি। পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর সিনহা যেখানে ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করে। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ। এই দুজন পরে জামিনে মুক্তি পান।

সিনহা হত্যার ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায়, একটি রামু থানায়। ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

পরে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম। আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের নয় সদস্যও। তারা হলেন- বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেল রুবেল শর্মা, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও কনস্টেবল সাগর দেবনাথ।

অপর আসামিরা হলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য যথাক্রমে এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ এবং টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের করা মামলার সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এর আগে আসামিদের তিন দফায় ১২ থেকে ১৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল।

পেকুয়ায় অস্ত্রধারী যুবক লিটন বেপরোয়া! রিপোর্ট:মোঃ ইকবাল হাসান কক্সবাজার জেলা প্রতিনিধি, DSENTV 24---lকক্সবাজার জেলার পেক...
22/08/2021

পেকুয়ায় অস্ত্রধারী যুবক লিটন বেপরোয়া!

রিপোর্ট:
মোঃ ইকবাল হাসান কক্সবাজার জেলা প্রতিনিধি, DSENTV 24---l
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় অস্ত্রধারী এক যুবককে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করায় স্থানীয়দের মাঝেও আতংক সৃষ্টি হয়েছে। সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র বহু মামলার আসামী বাহাদুর হেলালী লিটন তার গ্রামের একটি বাড়ীর আঙ্গিনায় নিজের হাতে অস্ত্র উচিয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ২২ আগস্ট ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ সন্ত্রাসী লিটনের ছবিটি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় বিভিন্ন মহল থেকে তার গ্রেফতারের দাবী উঠেছে। পুলিশও তাকে গ্রেফতারে তৎপর হয়ে উঠে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে অস্ত্রধারী ওই যুবক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গেছে। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী গ্রামের মৃত সিরাজ আহমদের ছেলে আবু ছৈয়দ জানান, অস্ত্রধারী লিটন প্রায় সময় এলাকার লোকজনকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংগঠিত করছে। সন্ত্রাসী লিটনকে শেল্টার দিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী দখলবাজচক্র। নিরীহ লোকজনের বিরোধীয় জমি দখলে প্রভাবশালীদের পক্ষে অস্ত্র নিয়ে ভাড়াও যায় অস্ত্রধারী লিটন। গতকাল ২২ আগস্টও অন্যের জমি জবর দখলে নিতে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টি করে সন্ত্রাসী লিটন। এ দিন সকাল ৭ টার দিকে পেকুয়া সদরের রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে অস্ত্রহাতে ছবি ভাইরাল হওয়ার পর পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেফতারে সম্ভাব্যস্থানে অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে ওই সন্ত্রাসী লিটনের গুলিতে পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া গ্রামের মরহুম ফররুক আহমদ চৌধুরীর পুত্র ব্যবসায়ী ফকরুল ইসলাম মানিক গুরুতর আহত হয়েছিল। এ ঘটনায় পেকুয়া থানায় মামলা হয় লিটনের বিরুদ্ধে। এ মামলায় বেশ কয়েক মাস কারাগারেও ছিলেন লিটন। পরে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে ফের শুরু করেন অপরাধ কর্মকান্ড। দীর্ঘদিন পেকুয়া সদর ইউনিয়ন, মগনামাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে বিভিন্ন জনের পক্ষে গিয়ে অপরাধ সংগঠিত করে। এভাবে প্রভাবশালী দখলবাজ চক্রের আশ্রয়ে প্রশ্রয়ে অবস্থান করে অস্ত্রধারী সন্ত্রাসী লিটন বেপরোয়া হয়ে উঠেছে।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এস আই) মিন্নত আলী এ প্রসঙ্গে বলেন, অস্ত্রধারী সেই লিটনকে ধরতে থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পেকুয়ায় অস্ত্রধারী যুবক লিটন বেপরোয়া! ডেস্ক রিপোর্ট:মোঃ ইকবাল হাসান কক্সবাজার জেলা প্রতিনিধি, DSENTV 24---lকক্সবাজার জেল...
22/08/2021

পেকুয়ায় অস্ত্রধারী যুবক লিটন বেপরোয়া!

ডেস্ক রিপোর্ট:

পেকুয়ায় পুত্রবধু হত্যা মামলার আসামি গ্রেফতাররিপোর্ট:মোঃ ইকবাল হাসানকক্সবাজার জেলা প্রতিনিধি- DSENTV 24---lকক্সবাজারের পে...
19/08/2021

পেকুয়ায় পুত্রবধু হত্যা মামলার আসামি গ্রেফতার

রিপোর্ট:
মোঃ ইকবাল হাসান
কক্সবাজার জেলা প্রতিনিধি- DSENTV 24---l

কক্সবাজারের পেকুয়ায় পুত্রবধু সালমা বেগম (১৫) ও কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন (৩৭) হত্যা মামলার আসামি জাফর আলমকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৯আগস্ট) বিকেলে পেকুয়া থানা পুলিশ বারবাকিয়ার পাহাড়িয়াখালী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। জাফর আলম একই এলাকার বাসিন্দা। জানাগেছে,গত বছরের ২৩ সেপ্টম্বর গৃহবধু সেলিনা বেগমকে নিষ্টুরভাবে পিটিয়ে হত্যা করে তার স্বামী আলমগীরসহ কয়েকজন লোক। ওই মামলার শ্বাশুর জাফর আলমও আসামি করা হয়েছে। নিহত সেলিনার মা বাদি হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া জাফর আলম বারবাকিয়ার আলোচিত কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন হত্যাকান্ডেরও আসামি। গত ২৩ এপ্রিল গভীররাতে নেজাম উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। নেজাম উদ্দিন বারবাকিয়া ইউনিয়নের পুর্ব ভারুয়াখালী এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে। নিহতের স্ত্রী বাদি হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান,গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আগামিকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

Address

Chittagong
49945

Alerts

Be the first to know and let us send you an email when DsenTv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to DsenTv24:

Share

Category