02/09/2026
কয়েকদিন ধরে একটা বিষয় খুব সুন্দরভাবে উপলব্ধি করছি।
আমাদের পেইজে নতুন যারা আসছেন, তারা প্রোডাক্ট কেনার আগে আমার একটা বিষয় খুব খেয়াল করেন আমরা বাড়তি কোনো গ্যারান্টি দিই না।
যেমন, ৩ দিনে চুল গজাবে এমন গ্যারান্টি নেই।
এটা ব্যবহার করলেই চুল পড়া একদম বন্ধ এমন কথাও বলি না।
অনেকে যখন গ্যারান্টি চান, আমি খুব সোজা করে বলি—
আমাদের তেলের ওপর কোনো গ্যারান্টি নেই।
মজার ব্যাপার হলো, এই সোজাসাপ্টা কথাটাই অনেক নতুন কাস্টমারকে আমাদের ওপর বিশ্বাস করতে সাহায্য করে।
কারণ আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করতে চাই না, সঠিক প্রত্যাশা নিয়ে প্রোডাক্ট ব্যবহার করাটাকেই বেশি গুরুত্ব দিই।
আর আমাদের প্রোডাক্ট কতটা কার্যকর সেটা আসলে আমাদের বলার চেয়ে আপনারাই ভালো জানেন।
সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, যারা একবার আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন, তাদের অনেকেই আবার দ্বিতীয়বার ফিরে আসেন।
কেউ নিজের জন্য, কেউ পরিবারের জন্য, আবার কেউ পরিচিতদের জন্যও নেন।
গ্যারান্টির কথা না বলে যদি একটা প্রোডাক্ট আপনাকে সন্তুষ্ট করে আবার ফিরিয়ে আনতে পারে আমার কাছে সেটাই সবচেয়ে বড় পাওয়া।