07/06/2026
ইহা মূলত একটি 'কাপল নেম ক্যালিগ্রাফি'।
ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক মাধ্যমে কাজটি করা হয়েছে। তবে ক্যানভাসের সাইজটা এই মুহূর্তে একদম মনে পড়ছে না।
ক্যানভাসের জমিনে প্রথমে আঠা দিয়ে টিস্যু বসিয়ে দেওয়া হয়েছে, যেন সুন্দর একটা টেক্সচার ফুটে ওঠে। তার ওপর সাদা রঙের প্রলেপ দিয়ে, বেশ ধৈর্যের সাথে ৪টি ওয়াশ করা হয়েছে।