21/08/2026
গেম না খেলেও আজ অনেকেই **Gaming Influencer** । কেউ আবার গেমের নতুন আপডেট সম্পর্কে পুরোপুরি না জেনেই দিচ্ছেন রিভিউ। সবচেয়ে অবাক করার বিষয় হলো—কিছু মানুষ লোক ভাড়া করে রুম খুলে সেই ভাড়া করা প্লেয়ারদের একাই পিটি*য়ে সেটাকেই কন্টেন্ট হিসেবে চালিয়ে দিচ্ছেন , তারপর সেই কনটেন্ট আবার **PUBG MOBILE Creator Hub**-এ সাবমিট করে approval-ও পাচ্ছেন! তাদের নিয়ে Management-এর যেন কোনো মাথাব্যথাই নেই। **Solid gamer-দের আফসোস দেখারও যেন কেউ নেই।**
আরেকদিকে, Gaming-এর নাম ব্যবহার করে কেউ বানাচ্ছেন TikTok-এর face promotional video, কেউ বানাচ্ছেন সাধারণ vlog—সেটাও আবার Gaming Content হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, **Gaming Content-এর সংজ্ঞাটা আসলে কী?**
সবচেয়ে দুঃখের জায়গাটা হচ্ছে **Esports**।
প্রায় ৮ বছর ধরে এত বড় একটা Gaming Community থাকার পরও আমরা এখনো এমন একটি **international-quality competitive lobby বা practice environment** তৈরি করতে পারলাম না, যেখানে আমাদের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করার মতো প্রস্তুতি নিতে পারে।
অথচ **Nepal, Pakistan, Myanmar**-সহ বিশ্বের অনেক দেশ ইতোমধ্যেই Esports এবং competitive gaming নিয়ে অনেক বেশি organised এবং focused হয়ে এগিয়ে যাচ্ছে। তারা যেখানে ভবিষ্যৎ তৈরি করছে, সেখানে আমরা এখনো অনেক ক্ষেত্রেই কে কত views দেখাতে পারলো, কে কোন task পেল—এসব নিয়েই ব্যস্ত।
আর এখন Creator Hub-এ Task কম বা নেই বলে যেসব তথাকথিত “gamer” fake view আর নানা ধরনের অনৈতিক উপায়ে ranking-এর উপরে উঠে থাকতো, তারাও আপাতত অনেকটাই অদৃশ্য। 😄
তবে কোনো task আসলেই আবার দেখা যাবে—**পুরোদমে ফিরে আসবে সেই পুরনো দৌড়।**
আর তখনও হয়তো কেউ না কেউ shortcut, fake engagement কিংবা অন্যায় উপায় অবলম্বন করেই নিজের জায়গা তৈরি করার চেষ্টা করবে।
**এটাই কি আমরা আমাদের Gaming Community হিসেবে চাই?**
এই সমস্যার একমাত্র সমাধান হলো আপনারা যারা অডিয়েন্স আছেন তারা। আপনারা ভালো আর খারাপের পার্থক্য বুঝেন। তাদের এড়িয়ে চলুন যারা গেমের নামে ভন্ডামি করে। দেখবেন সোজা হয়ে যাবে ।
যারা যে কাজের জন্য দায়ী, সময়ের সঙ্গে তাদেরকেই সেই কাজের ফল ভোগ করতে হবে।🤣
আমাদের কিছুই করার নেই—**শুধু সময়ের অপেক্ষা।** ⏳
কারণ Gaming শুধু views, task আর approval-এর নাম নয়।
**Gaming মানে skill, passion, dedication, competition এবং একটা sustainable future তৈরি করা।** 🎮🔥