16/04/2025
বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা পদ্ধতি সম্পর্কিত নোটিশ এর আদ্যোপান্ত। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে।সবাই মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ।
১)পরীক্ষাসমূহ মে মাসের শেষ সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ 5টি ক্লাস্টার এর জন্য আলাদা 5টি পরীক্ষা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।
২) 5জুলাই এর বাতিলকৃত পরীক্ষায় যাদের আবেদন ছিল শুধু তারাই অংশগ্রহণ করবেন। যদিও এখানে বলছে ওইদিন যারা অংশগ্রহণ করছে শুধু তারাই। তবে আমি মনে করি যাদের আবেদন ছিল সবাই অংশগ্রহন করতে পারবেন।
৩)বাছাই ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। বাছাই ১ঘণ্টা ও লিখিত ৩ঘণ্টা হবে। পরীক্ষা আশাকরি একই সাথে একটানা ৪ঘণ্টা হবে। প্রিলি ও লিখিত খাতা একসাথেই দিবে। প্রথম ঘণ্টা প্রিলি হবে পরের তিন ঘণ্টা লিখিত হবে(সম্ভাব্য) খাতা মূল্যায়নের ক্ষেত্রে যারা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হবেন(কাট মার্ক এর উপর হবে আশাকরি) শুধু তাদের লিখিত খাতা মূল্যায়ন হবে। যারা পাশ না করবেন তাদের খাটা দেখবে না।
৪) প্রিলি পরীক্ষা আশা করি বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০ ও ক্লাস্টার অনুযায়ী যে সকল টেকনোলজি আছে সেই সকল টেকনোলজির টেকনিক্যাল প্রশ্ন ৪০ হবে।
একই ভাবে লিখিত এর সিলেবাস ও মান বণ্টন নোটিশ এ স্পষ্ট দেয়া আছে। দেখে নিবেন।