18/08/2026
যেহেতু আমি ডায়েটে, সকাল বেলা ৭ টার সময় ঘুম থেকে উঠেই ১ গ্লাস লেবু মেশানো চিয়া সীড খেয়েছি। তারপর হেলদিয়েস্ট ব্রেকফাস্ট করার নামে ৮ টার সময় শুধু ১ টা ডিম খেয়েছি।
৯ টার দিকে আবার ক্ষুধা লেগেছে। মনটা ঝাল ঝাল কিছু একটা খাওয়ার জন্য আঁকুপাঁকু করছিলো। বেধড়ক ঝাল দিয়ে একটা রামেন বানাইলাম। এখন এত ঝাল খেয়ে পেট জ্বলছে। ভাবলাম, মিষ্টি মিষ্টি কিছু খাওয়া উচিত এই ঝাল কমানোর জন্য।
স্বামীকে সারপ্রাইজ দিতে চুপিচুপি একটা পুডিং বানায় রাখসিলাম ফ্রীজে। এত্ত মজার পুডিং যে আমি ক্যামনে বানাই! এটা ভাবতে ভাবতে অর্ধেকটা খেয়ে ফেলসি।
এখন মুখটা আবার বেশিই মিষ্টি মিষ্টি লাগছে। তাই পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, লবণ আর সরিষার তেল দিয়ে ভাতের সাথে সেই রকম একটা মাখা দিলাম। খেয়ে ঝাঁজ আর ঝালে নাক-চোখ দিয়ে পানি পড়তেসে।
এখন ভাবতেসি, ঝাল মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে। বাকী পুডিংটুকুও খেয়ে ফেলি? যেহেতু সারপ্রাইজ পুডিং, ওই তো জানেও না এইটা আছে কি নাই।
যাই, খেয়ে ফেলি। ২ দিনের এই দুনিয়ায় কি আর আছে জীবনে। এত ডায়েট-ফায়েট দিয়ে হবেটা কি? আজব? 🤧