17/01/2026
সব বাচ্চাদের ড্রয়িং-এ কমন একটা ভুল চোখে পরে।যেটা হলো - ভুল পার্সপেক্টিভ।
ড্রইং-এ একটা খুব জরুরি জিনিস আছে, যেটাকে আমরা বলি পার্সপেক্টিভ। হয়তো নামটা আপনার কাছে নতুন লাগছে, কিন্তু ছোটবেলা থেকেই এটা জানা বাচ্চাদের জন্য ভীষণ দরকারি।
সহজ কথায়, পার্সপেক্টিভ মানে হলো, আমরা যখন কাগজে কোনো কিছু আঁকি, তখন সেটাকে সত্যিকারের মতো গভীর বা জীবন্ত দেখানোর একটা কৌশল। খেয়াল করেছেন নিশ্চয়ই, আপনার বাচ্চার আঁকা বাড়ি বা রাস্তাগুলো অনেক সময় কাগজের ওপর যেন 'লেগে' আছে মনে হয়? মনে হয় না সেটার কোনো ভেতর বা গভীরতা আছে? এই সমস্যাটাই পার্সপেক্টিভ ঠিক করে দেয়।
যেমন ধরুন, আমরা যখন দূর থেকে কোনো জিনিস দেখি, সেটাকে ছোট দেখায়, আর কাছের জিনিসটা বড় দেখায়, তাই না? পার্সপেক্টিভ বাচ্চাদের শেখায় কিভাবে আঁকার সময় এই ব্যাপারটা ফুটিয়ে তুলতে হয়। ফলে তাদের আঁকা ছবিটা চ্যাপ্টা না হয়ে সত্যিকারের জিনিসের মতো দেখায়।
ছোটবেলা থেকেই এই পার্সপেক্টিভের ধারণা থাকা খুব দরকারি। কারণ এটা শুধু ছবি সুন্দর করতে সাহায্য করে না, এর মাধ্যমে বাচ্চাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। তারা আশপাশের জিনিসগুলোকে আরও ভালোভাবে দেখতে শেখে। আর যখন তারা একটা ছবিকে জীবন্ত করে তুলতে পারে, তখন তাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। তাই, এই পার্সপেক্টিভের মতো মৌলিক বিষয়গুলো শেখা আপনার সন্তানের ড্রইং শেখার পথকে অনেক বেশি সহজ আর মজাদার করে তুলবে।
ড্রইং-এর আরো কিছু মৌলিক বিষয়-কিছু গ্রামার আছে।সেগুলো জানতে,আর নতুন নতুন অজানা সব টিপস পেতে আমাদের ArtaniX - Art Academy -এর সাথে থাকুন।
আপনার শিশুর ড্রয়িং শেখার পথ আরো সহজ হউক।
ধন্যবাদ❤️
আপনার শিশুকে আমাদের আর্ট একাডেমিতে ভর্তি করতে
ইনবক্স করুন 📥 ArtaniX - Art Academy
অথবা,whatsapp করুন 01799797976 এই নম্বরে
📍লোকেশন: বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন