Breeze of Arts

Breeze of Arts শুরু হোক সুস্থ ও রুচিশীল সাংস্কৃতিক চর্চা..

27/08/2021
ঈদ মোবারক ❤️
22/07/2021

ঈদ মোবারক ❤️

🌿ক্যাপশনঃ "সন্দ্বীপের সৌন্দর্য"   ছবি পাঠিয়েছেনঃ Shajedur Rahman(লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
24/06/2021

🌿ক্যাপশনঃ "সন্দ্বীপের সৌন্দর্য"

ছবি পাঠিয়েছেনঃ Shajedur Rahman
(লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

🌿 ক্যাপশনঃ "ও মাঝিরে!" ছবি পাঠিয়েছেনঃ Lutfor Rahman      (সাভার,  ঢাকা)
22/06/2021

🌿 ক্যাপশনঃ "ও মাঝিরে!"

ছবি পাঠিয়েছেনঃ Lutfor Rahman
(সাভার, ঢাকা)

🌿ক্যাপশনঃ "আমার বাংলাদেশ"    ছবি পাঠিয়েছেন :  Raabbiqul Roni (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ)
19/06/2021

🌿ক্যাপশনঃ "আমার বাংলাদেশ"

ছবি পাঠিয়েছেন :
Raabbiqul Roni
(ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ)

🍂 কবি ফররুখ আহমেদ স্মরণে         🔸যে মানুষটার অকালমৃত্যুতে জাতির বিবেক ঘুমিয়ে ছিলো,  যাকে চিনতে পারেনি মৃত্যুর প্রায় অর্...
15/06/2021

🍂 কবি ফররুখ আহমেদ স্মরণে

🔸যে মানুষটার অকালমৃত্যুতে জাতির বিবেক ঘুমিয়ে ছিলো, যাকে চিনতে পারেনি মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পার হলেও | যার প্রাপ্য কৃতিত্বটুকুনও মূল্যায়ন করেনি জীবিত কিংবা মৃত্যুর পরে এ জাতি | সেই কবি ফররুখ আহমদ বাংলা কাব্য -সাহিত্যের জন্যে কত কি যে করেছেন | আমৃত্যু খেটেখুটে গেছেন তা মূল্যায়ন তো দূরের কথা, কেউ কেউ স্বীকৃতি দিতেও নারাজ | এর একটাই কারণ তিনি এক বিশেষ কাব্য -ধারার অনুসারী এবং নিজস্ব একটা আদর্শ আর ভাবধারায় স্থির ও বিশ্বাসি ছিলেন |
তাঁর কাব্যের দেহে প্রতিবাদের বারুদমাখা বুলেট ছিলো | শোষিতদের বিরুদ্ধ অসহ্যের চিৎকারের পরিবেশে তৈরী করতে পেরেছিলন তিনি | যারা বিপরীত পথে হেঁটেহুটে লুটেপুটে হয়রান হয়েছিল তারাও কবির কবিতায় ধর্মীয় চেতনা ও ঐতিহ্যের একটা অনাবিল স্বাদ নিতে বুঁদ হয়ে থাকতো |
সৃষ্টিকর্তা ও তাঁর সৃষ্টির প্রতি কবির বিশ্বাস, ভাবাদর্শ ও উপলব্ধি এতই প্রগাঢ় ও আন্তরিক যে তাঁর বহু কবিতা হয়ে উঠেছে উজ্জ্বল, উচ্ছল ও হৃদয়স্পর্শী | অনড় বিশ্বাস আর আবেগের তোড়ে তিনি খাঁটি কবিতার সীমা লঙ্ঘন করেননি কখনও | দীর্ঘ বক্তব্যের কারণে অনেক সময় কবিতার খেই হারিয়ে ফেলে, বেঘাত ঘটে ছন্দে, কথায় কিন্তু ফররুখ আহমদের বেলায় তা হয়নি |
বিশুদ্ধতায় মোড়া আগাগোড়া যে কবি এসব তার অন্যতম প্রধান লক্ষণ | বিক্রি হয়ে যাওয়া কণ্ঠস্বরের দামে তিনি কখনও আপোষ করেননি| খাঁটি কবির এসব লক্ষণ তাঁর কবিসত্তার মর্মমূলে সব সময় প্রতীয়মান হয়েছে | তার কবিতা, কবিতার প্রচার প্রসার হারায়নি কখনো এটা তাঁর ও পাঠকদের সৌভাগ্যের ফসলও বটে |
ফররুখ আহমদ সমসাময়িক কবিরদের মধ্যে সবচে বেশি স্বতন্ত্র ও একক বিশিষ্ট ছিলেন | তাকে সরাসরি কোনো দলের বা কাতার বন্দী করা যায় না | যাদের মধ্যে বেদনাবোধ আছে তারা এবং তাঁর বিপরীতমনারাও কবির মৃত্যুর পরে আজ পর্যন্ত যে ভীষণ শূন্যতা রেয়েই গেছে তা অনুভব করে | তাঁর শূন্যস্থান এত বছরে পুরোন হয়নি আর হবেও না কখনও |
কবি ফররুখ আহমদ একজন বিশেষ ইসলামিক ঐতিহ্যানুসারীই ছিলেন না, একজন ঐতিহ্যানুসন্ধানীও ছিলেন বটে | তিনি চেয়ে ছিলেন বাংলা কাব্য সাহিত্যে নতুন ঐতিহ্য নির্মাণ করতে এবং করে গেছেনও | কবি তাঁর সৃজনশীলতাকে ইসলামের হারানো ঐতিহ্য ও তার নানা অলিগলিতে সীমাবদ্ধ রেখেছেন | চেতনার ফুয়েল জ্বালিয়েছেন পতাকাবাহীর চিন্তায়, কাজে কর্মে | দ্বীনের মিনার সব সময় উঁচু করতেই যত প্রচেষ্টা ছিলো | এ অভাগা জাতির জন্যে একজন পাঞ্জেরী খুঁজেছেন আমৃত্যু | সিন্দবাদ, হাতেম, নৌফেল ও শাহেরজাদী ইত্যাদি নাম- চরিত্র তাঁর কাব্যের অনুষঙ্গ বানিয়েছেন বারবার |
সবচে মজার ব্যপার হলো ইংরেজ যুগ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ- এ তিন সংঘাতের মুখেও অনেক ঝড়- ঝাপটায় অনেকেই নড়বড়ে হয়েছেন, লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন | তবে তাঁর মন নাও সত্যের সমুদ্রে নোঙর করে স্থির ছিলেন | তুমুল ঝড়েও একাৎ ওকাৎ হননি | যিনি অবিচল তাঁর লক্ষ্যে ও আদর্শে | আর এটাই ছিলেন কবি ফররুখ আহমদ| এটাই বাংলা সাহিত্যে এক বিরল দৃষ্টান্ত |
স্বদেশের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে ভীষণ | চারিদিকের মানুষের দুঃখ -দুর্দশায় কবি মন আলোড়িত হয়েছে বহু কবিতা ও সনেটে | তবে সবচে নিখুঁত দৃষ্টিতে ধ্রুবতারা হয়ে তার মনে ফুটেছিল ইসলামের সুশৃঙ্খল সুগন্ধী ফুল | যা তাঁর বইয়ের পাতায় পাতায় দোলা দেয় | যা পৃথিবীর আনাচেকানাচে সুরভি ছড়ায় এখনও | কতজনই আমৃত্যু কবির কবিতার নিমগ্ন পাঠক!
কবিতা লিখতে যে দীর্ঘপ্রস্তুতি, ব্যপক জানাশোনা, শুদ্ধদৃষ্টি লাগে কবি-মানসের অধিকারী হতে হয় তা তাঁর সব ছিলো | ইসলামের সুশৃঙ্খল সুগন্ধী মেখেও তিনি সাহিত্যের সব শাখায়, স্রোতে ভেসেছেন, লিখেছেন এটাও একটা বিরলতা বটে | তার বিশুদ্ধ কবি মানসিকতা তাঁকে আরও উজ্জ্বল করেছে সবার মাঝে | তাঁর শব্দভান্ডার বাংলা সাহিত্যে সম্পদ বাড়িয়েছে | যার ব্যপকতা আমাদের সাহিত্যের জন্যে গুরুত্বপূর্ণ সম্পদ |
কবি ফররুখ আহমদ একজন শক্তিমান,একনিষ্ঠ, সমৃদ্ধশালী কবি, একনাগারে একজন মুসলিম বুদ্ধিজীবীও ছিলেন | কবির বর্ণাঢ্য সৃষ্টি আমাদের সাহিত্যাঙ্গন থেকে হারিয়ে যেতে বসেছে শুধু ঔদাসীন্য ও চর্চাহীনতার কারণে | সামাজিকভবে আমরা তার কবি, কবিস্বত্তার ও কবিতার প্রতি অনীহা প্রকাশ করে আছি শুধু তাঁর ইসলামী বিশ্বাসের কারণে | ফররুখ আহমদকে আমাদের বেশি বেশি চর্চা করতে হবে | আমাদের তরুণদের কাছে তুলে ধরতে হবে তার লেখা ও কবিসত্তা |
দুঃখের বিষয় হলো যে মানুষটা নিজের জন্যে, পরিবারের জন্যে কিচ্ছু ই করেননি শুধু বাংলা সাহিত্যের জন্যে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে, স্বদেশের প্রকৃতি ধারণ করেছেন গেছেন তাঁর মানসপটে| সে আগাগোড়া নৈতিক মানুষটাকে আমরা ভালোবাসতে পারিনি মৃত্যুর আগ পর্যন্ত ও পরবর্তী সময়েও | এটা ব্যপক লজ্জাজনকও বিষয় | আহমদ সফা এ নিয়ে বিস্তারিত লিখেছেন কবি ও কবি পরিবারের সাথে সে সময়ের আচরণ কেমন করা হয়েছিল! অতিসম্প্রতি দেখলাম কবির শেষ স্মৃতিচিহ্ন তাঁর বসতভিটাটুকুও কেঁড়ে নেয়া হচ্ছে| সত্যিই আমরা জাতি হিসেবে খুব লজ্জিত |
কবির মৃত্যুর পর সে সময়ে সবচে বেশি যে তরুণটি সবার প্রথমে অসহায় কবি পরিবারের সাহায্যে এগিয়ে এসে উদ্যোগ নিয়েছেন এবং তাঁর হারাতে বসা সাহিত্যকর্ম সংকলনে ভূমিকা নেন তিনি হলেন মুহাম্মদ ফাওজুল কবির খান | তার অক্লান্ত পরিশ্রম এবং আরও কয়েকজন উদ্যোমী তরুণ কবি মিলে একটা সেরা কাব্য সংকলনও বের করেছেন | যার নাম দেয়া হয়েছে 'ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা' | সে কাব্য সংকলন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন সেসময়কার তরুণ কবি আব্দুল মান্নান সৈয়দ | তাকে লেখা নির্বাচনে, মুদ্রণ ও প্রকাশনার জন্যে সহায়তা করেছেন মোহাম্মদ মাহফুজউল্লাহ, ফজল শাহাবুদ্দীন ও ফজল মাহমুদ সহ আরও অনেকে| এ সকল মানুষদের কাছে ভীষণ কৃতজ্ঞতা | পরিশেষে প্রিয় কবির রুহের মাগফেরাত কামনা করছি | মহান আল্লাহর কাছে জান্নাতের সুউচ্চ মাকামের জন্যে দুআ রাখছি |

🌿লিখেছেনঃ
মিজান রহমান বর্ণ
(লেখক ও সাহিত্যিক)

🌿কবিতাঃ“কাপুরুষ”- লিখেছেনঃমাহমুদুল হাসান জাহিদ        (বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)কাপুরুষ!হ্যা, আমি কাপ...
09/06/2021

🌿কবিতাঃ
“কাপুরুষ”-
লিখেছেনঃমাহমুদুল হাসান জাহিদ
(বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

কাপুরুষ!
হ্যা, আমি কাপুরুষ। আমি অসামাজিক।
তারপরও সমাজে বসবাসরত কিছু মানুষের বস্তাপচা
আনস্ক্রিপ্টেড নাটক দেখি, সহ্যও করি;
মানব সেবার আড়ালে চলতে থাকা অমানবিক নির্যাতন দেখি,
ভালোবাসার আড়ালে কিছু দায়বদ্ধতা দেখি,
দেখি নকল হাসির আবরণে লুকিয়ে থাকা
এক ফালি বিষণ্ণতা।
তবুও অন্ধ সেজে
বন্ধ জানালার পাশে
চুপ করে বসে থাকি।

কাপুরুষ!
হ্যা, আমি হয়তো কোনো এক
ঘুমন্ত কাপুরুষ।
শান্তি আর অধিকার প্রতিষ্ঠার আড়ালে
নির্মমতা দেখি, গণহত্যা দেখি;
লাখো মানুষের হাহাকার শুনি।
গলিত মৃতদেহের ভিড়ে
চেনা কিছু মানুষের
অচেনা রূপ দেখি।
এরপরও ভীতুর মতো
চার দেয়ালের মাঝে
চুপ করে বসে থাকি।

কাপুরুষ!
হ্যা, আমি ভীতু, আমি কাপুরুষ।
নিপীড়িত মানুষের চিৎকার শুনি,
শুনি ধর্ষিত আত্মার নীরবতা,
অনাচার দেখি, অবিচার দেখি,
দেখি ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ।
হাস্যোজ্জল কত জানোয়ারের মুখে
শান্তি, সৌহার্দ্য আর ত্যাগের বাণী শুনি।
তবুও অন্ধ আর মুকবধির সেজে
চুপ করে বসে থাকি।

🌿ক্যাপশনঃ ''বৈচিত্রময় প্রকৃতি''   ছবি পাঠিয়েছেনঃ Ashfaq Hossain Kafy (লোকপ্রশাসন বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
29/05/2021

🌿ক্যাপশনঃ ''বৈচিত্রময় প্রকৃতি''

ছবি পাঠিয়েছেনঃ Ashfaq Hossain Kafy
(লোকপ্রশাসন বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

08/09/2020

#ইসলামী_গজলঃ
" ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ।
পাখি ওঠে গান গেয়ে বলে ইয়া রাসুলাল্লাহ।

সূর্য ওঠে আলো নিয়ে
জগতটাকে দেয় রাঙিয়ে।
রাঙা আলো উঠে বলে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

চন্দ্র হাসে গগন কোলে
তারি পাশে তারারা দোলে।
চাঁদ তারা গেয়ে উঠে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

11/08/2017

প্রতি বছর সারা বিশ্ব থেকে
কোটি কোটি নারী পুরুষ হজ্ব ও
ওমরা হজ্ব করতে মক্কা
মদিনায় যায়। নারী সংখ্যাও
নেহাত কম না, প্রায় ৩০/৪০
লাখ। আরব, মিশর, ইরানীসহ
ইউরোপের বিভিন্ন দেশের
অত্যাধিক সুন্দরী নারীরাও এই
হজ্বে অংশ গ্রহণ করেন ।
পুরুষের মত এই নারীদেরও পরনে
থাকে প্রায় একই রকম কাপড়।
কিন্তু আপনারা কি কখনো
শুনেছেন? সেখানে গিয়ে কোন
নারীকে যৌন নিপড়নে শিকার
হতে? শুনেছেন কি কোন পুরুষকে
কোন নারীর কাপড় টেনে খুলে
দিতে?? নাহ, শুনেনি! কারণ
সেখানে কেউ নষ্টামি করতে
যায় না, সবাই পূণ্যের আশায়
যায়। জায়গাটাও নষ্ট লোকদের
নয়।।
অন্যদিকে-
* থার্টি ফার্স্ট নাইট,
* পহেলা বৈশাখ,
* মেলা,
* কনসার্ট,
* নাইট ক্লাব
* শাহবাগ,
* টিএসসি,
এগুলো পূণ্যাস্থান নয়, এখানে
কেউ পূণ্যের আশায় আসে না।
আসে অপূণ্যের কাজ তথা
উদ্দেশ্যহীন আনন্দ আর রস
রসিকতা করার জন্য। এই সব
স্থান বা অনুষ্ঠান সব সময়
পদচারণায় মুখর থাকে দুষ্ট
লোকের। যারা সব সময় সুযোগ
খুঁজে সর্বোচ্চ 'মজা' নেওয়ার।
আপনি একজন শালীন নারী,
আপনি জেনে শুনে কি করে এই
সব জায়গায় হাজারো দুষ্ট
লোকের কাছ থেকে পূণ্যবান
হাজীদের মত আচরণ প্রত্যাশা
করেন??
আচ্ছা, গরুর হাটে গিয়ে গরুর গুঁতা
খেয়ে কাউকে কখনো কি গরুর
বিরুদ্ধে অভিযোগ দিতে
শুনেছেন??

31/07/2017

লিভার সিরোসিস কি ?
What is liver cirrhosis?
সিরোসিস হল, লিভারের একটি ক্রনিক রোগ। এই রোগে লিভারের সাধারণ আর্কিটেকচার নষ্ট হয়ে যায়। ফলে লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার দেখা দিতে পারে। এতে যকৃৎ বা লিভারের কোষকলা এমনভাবে ধ্বংস হয়ে যায় যে তা সম্পূর্ণ বিকৃত ও অকার্যকর হয়ে পড়ে। ফলে যকৃতের যেসব স্বাভাবিক কাজ আছে, যেমন বিপাক ক্রিয়া, পুষ্টি উপাদান সঞ্চয়, ওষুধ ও নানা রাসায়নিকের শোষণ, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি ইত্যাদি কাজ ব্যাহত হয়। দেখা দেয় নানাবিধ সমস্যা। ধীরে ধীরে এই রোগ মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষকে। তবে এসব কোনোকিছুই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো হঠাৎ করেই ঘটে না। সিরোসিসে আক্রান্ত রোগী বহু বছর পর্যন্ত কোনোরকম রোগের লক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। লিভার সিরোসিসে আক্রান্ত কোনও ব্যাক্তির তেমন কোনও সমস্যা হয় না বললেই চলে। রোগের লক্ষণ আর কষ্টগুলো দেখা দেয় ডিকম্পেনসেটেড বা অ্যাডভান্সড সিরোসিসের বেলায়। এসময় লিভারে বড় ধরনের গোলযোগ দেখা দেয়। লক্ষনঃকম্পেনসেটেড সিরোসিসে আক্রান্ত ব্যক্তির তেমন রোগের কোনও লক্ষন থাকে না। কিন্তু তারপরও অনেকসময় রোগীরা, * খুব দুর্বল হয়ে পড়ে, সহজেই ক্লান্ত হয়ে পড়ে, * দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া শুরু করে, * পেটের ডান পাশে ব্যাথার সৃষ্টি হয় এবং ঘন ঘন পেট খারাপ হয়, * জ্বর জ্বরভাব দেখা দিতে পারে। অ্যাডভান্সড সিরোসিসে রোগীর অবস্থা একেবারেই বদলে যায়, * পায়ে-পেটে পানি আসে, জন্ডিস হয় এবং রোগী এমনকি অজ্ঞানও হয়ে যায়, * রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, ফুসফুসে পানি আসা বা কিডনি ফেইলিউর হতে পারে, * শরীরের যে কোনো জায়গা থেকে আনকন্ট্রোলড ব্লিডিং হতে পারে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল, এসময় লিভারে ক্যান্সারও দেখা দিতে পারে। চিকিৎসা নয়, প্রতিরোধ লিভার সিরোসিসে সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। মাত্র ২৫ শতাংশ রোগী পাঁচ বছরের বেশি সময় বেঁচে থাকার আশা করতে পারেন। সিরোসিস থেকে যকৃতের ক্যানসারেও রূপ নিতে পারে। তাই রোগ হওয়ার আগে প্রতিরোধ করাই ভালো। হেপাটাইটিস বি ও সি সংক্রমণ থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ আচরণ, যেমন শিরায় নেশাদ্রব্য ব্যবহার, অনিরাপদ রক্ত গ্রহণ বা ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্ক এড়িয়ে চলুন।অতিরিক্ত অ্যালকোহল পান এড়িয়ে চলুন।যাঁরা হেপাটাইটিস বি নেগেটিভে আক্রান্ত, তাঁরা সংক্রমণ এড়াতে টিকা দিয়ে নিতে পারেন।

Address

Chuadanga
Alukdia

Telephone

+8801999556505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Breeze of Arts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Breeze of Arts:

Share