19/07/2023
আজ ২০ ই জুলাই
২০২২ সালের আজকের দিনে Dark ESports একটি ল্যান ইভেন্ট আয়োজন করেছিলো চুয়াডাঙ্গাতে। যেখানে দেশের নানান প্রান্ত থেকে মোট ১৯ টি দল অংশ নিয়েছিলেন টুর্নামেন্ট টিতে। এইসব দলের প্লেয়ার, কোচ,অর্গানাইজার সহ আমরা BDESPORTS24 অংশ নিয়েছিলাম সেখানে। প্রায় ১২০ জন মানুষের জন্য একটি ভয়াবহ ঘটনা ঘটে যায় সেদিন। পাবজি মোবাইল ই-স্পোর্টস তথা দেশের ই-স্পোর্টস সিনারিও এর কালো একটি অধ্যায় রচিত হয়েছিলো সেদিন।
প্রথম ম্যাচ সুন্দর ভাবে শেষ হওয়ার পর থেকেই শুরু হয় এই সকল ঝামেলার, প্রায় ১২ ঘন্টা আটক করে রাখা হয় প্লেয়ারস সহ সেখানে অংশ নেওয়া দর্শনার্থীদের ও। নানান প্রতিকূল অবস্থার মধ্যে ঘটে যাওয়া এই ভয়াবহ অধ্যায়ের এক বছর হচ্ছে আজ। এক বছর পেরিয়ে গেলেও এখনো অনেকেই আঁতকে উঠে সেই পরিস্থিতির কথা চিন্তা করে।
একদিন হয়তো ই-স্পোর্টস স্বীকৃতি পাবে বাংলাদেশে কিন্তু কিছু লোমহর্ষক ঘটনা ভূলার মতো হবে না।