Youth Bangla Cultural Forum

Youth Bangla Cultural Forum The journey of " Youth Bangla Cultural Forum " started with the inspiration of 'Saima Wazed Putul '

01/11/2024
একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল। পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুল...
24/06/2024

একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল। পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।

যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো, তখন তিনি কেন অভিযোগ করলেন না!

প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন: '' এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি। "

এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার: "এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুবই ছোট"।

আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে, এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেশারেশি, অনর্থক যুক্তি, তর্ক, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া 'সময় এবং শক্তির' একটি হাস্যকর অপচয়।

কেউ কি আপনার হৃদয় ভেঙেছে?

শান্ত থাকুন,

ট্রিপটি খুব ছোট।

কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা অপমান করেছে?

"আরাম করুন। ক্ষমা করে দিন। কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে?

"শান্ত থাকুন, এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট"।

কোন সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোন মন্তব্য করেছিলেন?

"শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট।

এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না। এটি কখন থামবে তা কেউ জানে না। আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট।

আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি, কারণ ট্রিপ টি খুবই ছোট্ট কিন্তু কাজ অনেক।
এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি।
সবার জন্য অবিরাম ভালোবাসা।

#সংগৃহীত

19/03/2024

বোঝাপড়ায় গরমিল; সাদী মহম্মদ।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

With Consulate General of Bangladesh - Dubai, UAE – I just got recognised as one of their top fans! 🎉
23/12/2023

With Consulate General of Bangladesh - Dubai, UAE – I just got recognised as one of their top fans! 🎉

24/08/2023

ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম/ফাউন্ডেশন এর পথচলা শুরু হয়েছিল ২০১২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানসিক স্বাস্থ্য বিষয়ক এ্যাডভাইজারি প্যানেলের বিশেষজ্ঞ ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর হাত ধরে। ছোট ছোট পায়ে হেটে আজ সংগঠনটি পরিনত হয়েছে একটি বিশাল পরিবারে যা ছড়িয়ে পরেছে বিশ্বব্যাপী। সেই অগ্রযাত্রায় ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম/ফাউন্ডেশন দেশে ও বিদেশে বাংলা সংস্কৃতির বিকাশে অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে তৎকালিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সংগঠনটিকে “বিশেষ সম্মাননায়” পুরষ্কৃত করেছেন।

এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর শাখা-উপশাখা তথা কমিটি গঠন করা হয়। তবে সময়ের বিবর্তনে সংগঠনটিতে বিভিন্ন শ্রেনী পেশার সাংস্কৃতিক মানুষ যেমন সম্পৃক্ত হয়েছেন ঠিক একই ভাবে কিছু অসৎ উদ্দেশ্যধারী ও দূরদর্শী ঘৃন্য কিছু পরিকল্পনা নিয়ে মানুষও ঢুকে পরে। যা সংগঠন তাদের পরবর্তী পদক্ষেপ ও অসাদাচারণ দেখে নিশ্চিত হয়েছে। তেমনি একটি উদাহরন হয়ে উঠেছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আরব আমিরাত শাখা। দুঃখজনক হলেও সত্য যে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আরব আমিরাত শাখার বেশ কিছু অসৎ বহিষ্কৃত সদস্য “ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন/ফোরাম” (YOUTH BANGLA CULTURAL FOUNDATION/FORUM) এই দুই নামে দুইটি ভুঁইফোড় সংগঠন গড়ে তুলেছেন, যার কোন সাংগঠনিক ভিত্তি নেই। এইসব বহিষ্কৃত দুষ্কৃতকারী সদস্যগন “ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন” এর লোগো ৯৫ ভাগ ঠিক রেখে সামান্য পরিবর্তন করে নিজেদের ভুয়া সংগঠনটিকে আসল সংগঠন হিসেবে দাবি করে আসছে, শুধু তাই নয়, তারা বিভিন্ন বিশেষ দিবসে বাংলাদেশ কনসুলেট সহ বিভিন্ন জায়গাতে সরব উপস্হিতি জানান দেয়ার চেষ্টা করছে।সেখানে তাদের ব্যক্তিগত বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তৎপর ও প্রবল ভাবে নিজেদের একটি সাংগঠনিক রূপ দেয়ার চেষ্টা করে যাচ্ছে - যা সফল হবে না বলে আমাদের বিশ্বাস।

সুতরাং এই মর্মে ঘোষনা করা হচ্ছে যে, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন/ফোরাম আরব আমিরাত শাখার বর্তমান কোন কমিটি নেই। কেউ যদি ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আরব আমিরাত শাখার নাম ও লোগো ব্যবহার করে কোন ধরনের অপরাধ, চাঁদাবাজি/ডোনেশন, সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জনসংযোগ, সংবাদ সম্মেলন কিংবা যে কোন পদক্ষেপ নিয়ে থাকে তবে তার জন্য কেন্দ্রীয় ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন (ঢাকা, বাংলাদেশ) কোন ভাবে দায়বদ্ধ থাকবে না। উক্ত ভুঁইফোড় সংগঠন গুলোর বিরুদ্ধে অতি দ্রুত আইনী পদক্ষেপ নিতে আমরা বদ্ধ পরিকর।

সকলের জ্ঞাতার্থে আরো জানাচ্ছি যে, গত ০২/০২/২০২৩ ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি - মোজাহের উদ্দিন চৌধুরী কমল এর নেতৃত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়, সভায় সংগঠনের বোর্ড মেম্বারগণ সকলে উপস্হিত ছিলেন। যেহেতু আরব আমিরাত শাখার কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে তাই এই কার্যনির্বাহী কমিটি অদ্য ০২/০২/২০২৩ তারিখ থেকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং ভুঁইফোড় সাংগঠনটির সকল কার্যক্রম বর্জন করার আহবান করছি।

ধন্যবাদান্তে,

কাজী আসিফ রহমান
বোর্ড ডিরেক্টর ও সাংগঠনিক সম্পাদক
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সেন্ট্রাল কমিটি।

The journey of " Youth Bangla Cultural Forum " started with the inspiration of 'Saima Wazed Putul '

Youth Bangla Cultural Foundation UAE এর পক্ষ হতে প্রতিবছরের মতো এ বছরের কম্বল বিতরণ। এবার উত্তরে শীত আগেই চলে আসার কারণে...
14/12/2022

Youth Bangla Cultural Foundation UAE এর পক্ষ হতে প্রতিবছরের মতো এ বছরের কম্বল বিতরণ। এবার উত্তরে শীত আগেই চলে আসার কারণে ডাবল পার্ট কম্বল দ্রুতই বিতরণ করা হলো। এবার আমরা গিয়েছিলাম গাইবান্ধা জেলার সুন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে। আমাদের ভলেন্টিয়াররা বেশ কিছুদিন আগে থেকে সার্ভে করা শুরু করে এবং টিকিট বিতরণ করে।
আমরা সবসময় অতি বৃদ্ধ/বৃদ্ধা দের অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করি, এবারেও সেটির ব্যাতয় ঘটেনি।
অনেকে অতি বৃদ্ধ, অসুস্থ থাকার কারণে এবার বেশিরভাগ কম্বল প্রত্যেকটি বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়,

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এ শুভ উদ্যোগে পাশে থাকার জন্য ।
বাকি গল্প প্রতিটি ছবির ক্যাপশনে 🥰

"......আজ আমি সারা নিশি থাকব জেগেঘরের আলো সব আধাঁর করে ||ছড়িয়ে রাখ আতর গোলাপএদেশের প্রতিটি ঘরে ঘরেওরা আসবে চুপি চুপি…কেউ...
14/12/2022

"......আজ আমি সারা নিশি থাকব জেগে
ঘরের আলো সব আধাঁর করে ||
ছড়িয়ে রাখ আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে

ওরা আসবে চুপি চুপি…
কেউ যেন ভুল করে গেয়নাকো
মন ভাঙ্গা গান
সব ক’টা জানালা খুলে দাও না....."

ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন(আমিরাত) সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ❣️

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Bangla Cultural Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Youth Bangla Cultural Forum:

Share