17/03/2026
তিতলি সিনেমায় তিতলি যখন তার মাকে প্রশ্ন করে "তবে আজও কেন তাকে ভুলতে পারোনি মা?" তখন তিতলির মায়ের উত্তরের সারসংক্ষেপে এই দাঁড়ায় চাইলে তিনি ভুলে যেতে পারতেন কেবল তিতলির জন্য তা হয়ে উঠেনি।
কথাটা কেন জানি আমার বিশ্বাস হয়না, আমি তখন তিতলির মায়ের চোখে একটু মিথ্যে একটু নিজেকে আড়াল করার অভিনব অভিনয় দেখতে পেয়েছি।
আমার মনে হয়েছে তিতলি না থাকলেও উর্মিলা কখনো তার প্রেমিককে ভুলতে পারতো না। যেমন করে ধূম্রলেখা কাঁটাকে ভুলা যায় না। যে প্রেমে মন ভাগাভাগি হয় যে আঙুল ধরে আশ্বাস দেয় ছাদ বাগান আর খেলনার ঘরের মত ছোট একটা সংসার যে অভিমান শেখায় অভিমান ভাঙায়, যার জন্য আলখাল্লা শাড়ি পরা। যে ছেলেটা তার জন্য পাড়ায় ডাকাবুকো হয় তাকে কি করে ভুলা যায়।
অন্য জায়গায় অন্য ঘরে সংসার গড়ে উঠে, শেষ দেখা শেষ কথা হয়ে গেলেও কোথাও তো সে একটু থাকেই জন্মব্যথার মতো
আর বুকের ভেতর সম্পর্কগুলো পাওয়ার বিপাশা নদীর স্রোতের নিচে পাথরের মত শক্ত হয়ে দাঁড়ায়।
দেবব্রত মুখোপাধ্যায় 🌻