Assabil

Assabil দাঈ, শিক্ষক ও গবেষক

★ দাওয়াতের ফিকিরে ছুটে চলা এক কাফেলা।

★ দ্বীনি শিক্ষাই জাতির মেরুদ।

★ অসংখ্য নিয়ামতের শোকরগুজারীর মধ্যেই রয়েছে নিয়ামত বাড়ানোর উপায়।

10/08/2026

পরীক্ষার ফলাফল যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কারণ হয়।

মোয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি #মোয়াজ্জিন  #নিয়োগ
08/08/2026

মোয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি

#মোয়াজ্জিন #নিয়োগ

মাদরাসা পরিচালকদের জন্য As sunnah Foundation শুরু করছে মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ।
02/08/2026

মাদরাসা পরিচালকদের জন্য As sunnah Foundation শুরু করছে মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ।

02/08/2026

চট্টগ্রামের ভয়াবহ বন্যায় আমাদের তিনজন নওমুসলিম ভাই-বোনের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে অত্যন্ত কষ্টকর ও অনিরাপদ পরিবেশে পরিবার নিয়ে জীবনযাপন করছেন।

ঘটনা ১ - মোহাম্মাদ আব্দুল্লাহ ২০১৩ সালে ইসলাম গ্রহণ করেন। তাঁর দাওয়াতের মাধ্যমে ভাই-বোনসহ আরও ১১ জন ইসলাম গ্রহণ করেন। আজ সেই দাঈ ভাই নিজেই পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজস্ব ঘর না থাকায় পরিবারের নারী সদস্যদের পর্দা রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে।

ঘটনা ২ - নুরুল ইসলাম ২০০৭ সালে ইসলাম গ্রহণ করেন। চার সন্তানের এই পিতা দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করছেন। সাম্প্রতিক বন্যায় তাঁর ঘর সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

ঘটনা ৩ -মোছাম্মৎ কুলসুম বেগম ২০১৭ সালে ইসলাম গ্রহণ করেন। দুই সন্তানের এই মা বর্তমানে পলিথিন দিয়ে কোনোভাবে মাথা গোঁজার ব্যবস্থা করে আছেন। সামান্য বৃষ্টি বা বাতাসেও ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

আমরা এই তিনটি পরিবারের জন্য নিরাপদ ও টেকসই বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।

আমাদের ঘর পুনঃনির্মাণ প্রজেক্টে সর্বমোট ৭১৫৯৫০ টাকা প্রয়োজন এবং আলহামদুলিল্লাহ ৩২৫১১৩ টাকার ব্যবস্থা হয়েছে বাকি আছে ৩৯০৮৩৭ টাকা।

বন্যা কবলিত নওমুসলিমদের ঘর পুনঃনির্মাণে শরিক হতে,
বিকাশ/নগদ/রকেট (পার্সনাল):
01758-213268
বিকাশ মার্চেন্ট:
01811-448843
রেফারেন্স: DH 10
ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্ট নং: 3181200101437
নাম: Khairul Ummah Foundation
ব্যাংক: ডাচ বাংলা ব্যাংক পিএলসি
শাখা: ময়মনসিংহ স্টেশন রোড
রাউটিং নং: 090610213

28/07/2026

একজন উস্তাদ হিসেবে নসিহতরি শ্রবণ করা খুবই জরুরি।

#নসিহত

14/06/2026

তারা আমাকে চোখ বেঁধে বেডরুমে নিয়ে গেল। সব কাপড় খুলতে আদেশ দিল।

পুরোপুরি নগ্ন করে তল্লাশি করল আমাকে। বলল–সোজা হয়ে দাঁড়া, ১৪ বার উঠবস কর। তারপর পেছনে ঘুর। ঘুরে ১৪ বার উঠবস কর।

আমি উঠবস করছিলাম আর জিজ্ঞেস করছিলাম এর কি আদৌ কোনো দরকার ছিল? তারা বলল–অবশ্যই দরকার আছে। চুপ থাক। যা বলছি সেটা কর।

পেছন থেকে ৪-৫ জন মেল সোলজার হো হো করে হাসছিল।

তারপর আমি বললাম–ওকে, ঠিক আছে। আমার কাপড়গুলো ফিরিয়ে দাও। তারা স্লো মোশনে একটা একটা করে কাপড় ফেরত দিল।

তারপর একটা মেল সোলজার আমার চোখের বাঁধন খুলে দিল। দিয়ে বলল–তোর ফোন ওপেন কর। এখনো তো মরিস নাই।

আমি তার মুখে থুতু দিলাম। সাথে থাকা ফিমেল সোলজার আমার উপর হামলে পড়ল। ক্রমাগত আমার মুখে ঘুষি মারতে লাগল।

এরপর তারা বেরিয়ে গেল।

কিছুক্ষণ পর আবার এল! একজন একজন করে। এসে আমার চারপাশ ঘিরে বসল। আমার শরীর হাতড়াতে লাগল। বলল–উই আর গোইং টু রে*ই*প ইউ!

একজন আমার আবায়া টান দিয়ে ছিড়ে ফেলল। আমার গায়ে হাত দিল! আরেকজন টান দিয়ে ভেতরে নামাজের কাপড়টাও ছিড়ে ফেলল।

তারপর শুরু হল চারদিক থেকে আক্রমণ! কেউ উপর থেকে হাত দিচ্ছে তো কেউ নিচ থেকে। কেউ সামনে থেকে, কেউ পেছন থেকে। শরীরের কোনো জায়গাই বাদ ছিল না।

আমি যতটা সম্ভব শরীর গুটিয়ে রাখছিলাম। তাদেরকে যতটা দূরে রাখা যায়, সেই চেষ্টা করছিলাম।

তারপর তারা চলে গেল। আর আসেনি।

আল জাযিরার প্রকাশিত বডিজ অব এভিডেন্স ডকুমেন্টারি থেকে এক ফিলিস্তিনি তরুণীর সাক্ষাৎকার।

জাতিসংঘ, হিউম্যান রাইটস অর্গানাইজেশন্স, লইয়ার, ইজরাইলি হুইসেল ব্লোয়ার, সবার বক্তব্য থেকে একটা প্যাটার্নই উঠে এসেছে–ইজরাইল অত্যন্ত সিস্টেম্যাটিক্যালি শিশু, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার বিরুদ্ধে যৌন নিপীড়নকে অস্ত্র হিসেবে ইউজ করে।

সূত্র : আল জাজিরা

মাদরাসা নিয়ে চুলকানি থাকলে মাদরাসার দোষ ধরতে মন চায়। কি বলেন?।.।...…
09/06/2026

মাদরাসা নিয়ে চুলকানি থাকলে মাদরাসার দোষ ধরতে মন চায়। কি বলেন?।.।...…

সবাইকে ঈদের শুভেচ্ছা।
28/05/2026

সবাইকে ঈদের শুভেচ্ছা।

19/05/2026

কালিমা মিছিল

দাওয়াতের আরেকটি চমৎকার অংশ। রাস্তা ঘাটে খেল-তামাশায় লিপ্ত থাকা কোমলমতি শিশুদের কালিমা শিখিয়ে দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহ প্রদান করাও একটি দাওয়াহ।

নারীদের ২৪ ঘন্টার দুনিয়া ও আখিরাতমুখী সুন্দর রুটিনজীবন শুধু রান্নাঘর, সংসার আর দায়িত্বের নাম নয়; একজন নারী একই সাথে মা, ...
17/05/2026

নারীদের ২৪ ঘন্টার দুনিয়া ও আখিরাতমুখী সুন্দর রুটিন

জীবন শুধু রান্নাঘর, সংসার আর দায়িত্বের নাম নয়; একজন নারী একই সাথে মা, স্ত্রী, কন্যা, শিক্ষিকা এবং একজন বান্দাহ। তাই তার রুটিনেও থাকা দরকার সংসারের যত্ন, নিজের যত্ন এবং আল্লাহর ইবাদতের ভারসাম্য।

🕓 শেষ রাত ও ফজরের আগে

১. ঘুম থেকে উঠে অযু করা।
২. দু’আ ও ইস্তিগফার করতে করতে তাহাজ্জুদ পড়া।
৩. আল্লাহর কাছে নিজের, স্বামী-সন্তান ও পরিবারের জন্য দোয়া করা।
৪. ফজরের আগে কিছু সময় কুরআন তিলাওয়াত বা জিকির।

> “রাতের নির্জনতায় বান্দার দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়।”

🕕 সকাল

১. ফজরের নামাজ আদায় করে দিনের শুরু করা।
২. বাচ্চাদের আদর করে ঘুম থেকে জাগানো।
৩. পরিবারের জন্য নাশতা প্রস্তুত করা।
৪. স্বামীকে হাসিমুখে বিদায় দেয়া।
৫. ঘরদোর গুছিয়ে পরিচ্ছন্ন রাখা।
৬. কিছু সময় ইসলামি বই পড়া বা কুরআনের অর্থ শেখা।

▪️সকালের সুন্দর ব্যবহার পুরো পরিবারের মন ভালো করে দেয়।

🕛 দুপুর

১. যোহরের নামাজ সময়মতো আদায় করা।
২. দুপুরের খাবার রান্না করা ও সবাইকে খাওয়ানো।
৩. বাচ্চাদের পড়াশোনা ও আদব-আখলাক শেখানো।
৪. কিছু সময় বিশ্রাম নেয়া, যেন শরীর সুস্থ থাকে।
৫. অবসর সময়ে দরুদ, তাসবিহ ও জিকির করা।

▪️ একজন মায়ের কোলে যেমন সন্তান বড় হয়, তেমনি তার চরিত্রও গড়ে ওঠে।

🕓 বিকেল

১. আসরের নামাজ আদায় করা।
২. বাচ্চাদের সাথে সময় কাটানো ও খেলাধুলায় উৎসাহ দেয়া।
৩. নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেয়া।
৪. স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলা, দিনের ক্লান্তি দূর করা।
৫. পরিবার নিয়ে একসাথে চা-নাশতার সময় কাটানো।

▪️ সংসারে ভালোবাসা বাড়ে ছোট ছোট আন্তরিক মুহূর্তে।

🕖 সন্ধ্যা

১. মাগরিবের নামাজ আদায় করা।
২. সন্ধ্যার মাসনূন দোয়া ও জিকির পড়া।
৩. বাচ্চাদের কুরআন বা ইসলামি গল্প শেখানো।
৪. রাতের খাবার প্রস্তুত করা।
৫. পরিবারের সবার খোঁজখবর নেয়া।

▪️ সন্ধ্যার সময় ঘরভর্তি জিকির ও কুরআনের শব্দ ঘরকে রহমতে ভরিয়ে দেয়।

🕙 রাত

১. এশার নামাজ আদায় করা।
২. পরিবারের সবাইকে নিয়ে শান্ত পরিবেশে রাতের খাবার খাওয়া।
৩. রান্নাঘর ও ঘর গুছিয়ে রাখা।
৪. স্বামীর সাথে সময় কাটানো, ভালোবাসা ও মানসিক প্রশান্তি দেয়া।
৫. ঘুমানোর আগে আয়াতুল কুরসি, তিন কুল ও মাসনূন দোয়া পড়া।
৬. নিজের ভুলের জন্য ইস্তিগফার করে ঘুমানো।

▪️দিনের শেষ হোক আল্লাহর স্মরণে, তাহলে হৃদয়ও শান্ত থাকবে।

◽ একজন নেককার নারীর সৌন্দর্য

সে শুধু ঘর সামলায় না, হৃদয়ও সামলায়।

সে শুধু রান্না করে না, পরিবারে ভালোবাসা ছড়িয়ে দেয়।

সে শুধু সন্তানের মা নয়, তাদের প্রথম শিক্ষক।

সে শুধু স্বামীর স্ত্রী নয়, তার শান্তির জায়গা।

আর সে সর্বোপরি আল্লাহর একজন প্রিয় বান্দাহ হওয়ার চেষ্টা করে।

> “ রসূলুল্লাহ (সা.) বলেন, দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী।” (সহিহ মুসলিম,হা/১৪৬৭)

-----লেখা: আইন উদ্দিন আইনী

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Assabil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your establishment to be the top-listed arts & entertainment?

Share