Dibya SUKARNA DEB NATH alias SUSHANTA KR NATH(S.P.R)..DR.DBMS, TEACHER..Edu.M,A Hon.POET.and Orator .

09/03/2025

. রা"
'তপস্বী'
(চতুর্দ্দশপদী)
সুকর্ণ দেবনাথ
3/9/2025.
বিশ্বের প্রথম আলো দেখো দুটি চোখে
অনন্ত লোক হতে এ রূপের ভূবন
এনেছে সাধন করে একাত্ম আপন
আঁধার গুহায় ছিলে সবার অলখে ।

পিতামাতা দুটি মন নিবীড় নিবেশ
পূজারী নিয়ত তারা ভূবন-ভবনে
হৃদয়ে বিনীদ্র জন থাকেন হবনে
বিমূর্ত তোমার মূর্তি রচিতে বিশেষ ।

চোখের আড়ালে এক চৈতন্য জগত
সৃষ্টির আদিম তত্ত্ব লুকানো যেথায়
বিজ্ঞান দর্শন সব মিলেছে সেথায়
সিন্ধুর বিন্দু হতেই দেহ ইমারত ।

আলোকের অর্চনায় রবি হতে শশী
তোমার নামটি তাই রেখেছি তপস্বী।

08/27/2025

. রা"
'আত্মোদয়'
(চতুর্দ্দশপদী)
সুকর্ণ দেবনাথ
27/8/2025 .
ভাবলে হারিয়ে যায় নাম যশ মান
সারাদিন রাত্রি যুঝে আঁকি কত স্বপ্ন
ধূলিকণা জমা করি বাকহীন রত্ন
মায়াময় এ জগত বিষয়ের টান ।

দুচোখের দেখা যত মোনোলোভা ধন
সাজানো তাতেই গৃহ পার্থিব্য সম্পদে
বিশেষণ অগণিত ঘিরেছি বিপদে
কুড়ায়েছি মোহ বশে বোকার মতন ।

জ্ঞান রূপ সৌর-করে আঁধার বিলীন
বিগলিত অদ্রি হ'তে নীচে নামে জল
ধরণীর শোভা তাতে ফলায় ফসল
হৃদয় প্রসন্ন হোক সেই শুভ দিন ।

মানুষের পরিচয় ধনে নয় মনে
সকলের প্রাণে যেই প্রেমবীজ বোনে ।

08/21/2025

. . রা"
'রোমন্থন'
(চতুর্দ্দশপদী)
সুকর্ণ দেবনাথ
21/8/2025‌‌.
আমি তো শুয়েই আছি কথা নেই মুখে
তবুও অভাব নেই পায় পরিসেবা
অভয়ার বর পেলে ভয় করে কেবা
অসহায় কভু ন‌ই আছি মহাসুখে ।

হাঁটতে পারিনা আমি হাতে নেই কাজ
চেয়ে থাকি দুই চোখে শুধু বিছানায়
ত্যাগ ভোগ সব চলে জননী কৃপায়
পোশাক পরিনা আমি নেই কোন লাজ ।
‌ কতদিন পরে করি কি যে আওয়াজ
শুনলেই ছুটে আসে আমার হৃদয়
সর্ব অস্ত্র পরাভূত শব্দবাণে জয়
অতন্দ্র প্রহরী মাতা আসমানে বাজ ।

বড়ো হয়ে শৈশবের স্মৃতি করি পাঠ
মায়ের সেবক সেরা বিশ্বের সম্রাট ।

02/07/2024

...................রা"
'সঙ্গীত'
সুকর্ণ দেবনাথ spr
7/2/2024
আমি তাইতো তোমায় ভালোবাসি
তোমার একটুখানি মুখের হাসি
সরায় আমার দুঃখ রাশি
পাই আনন্দ ঘুচায় দ্বন্দ্ব
সকল মন্দ যায় ভাসি ।
আমি... তাইতো....

তোমার একটুখানি ভালোবাসা
দম্ভ অহং কীর্তিনাশা
কু-আশা সব বিনাশ ক'রে
ক'রে আমায় প্রেমদাসী ।
আমি... তাইতো...

তোমার প্রেমের জ্বালা সয়ে
শতেক ব্যথা চলি বয়ে
ব্যথায় ব্যথা বিলয় হয়ে
ক'রে আমায় বনবাসী ।
আমি তাইতো তোমায় ভালোবাসি ।

সকল তীর্থ তোমার মাঝে
সেজেছে যে আজ মহাসাজে
পরম প্রাপ্তি পরম তৃপ্তি
মরমে স্বর্গ মরণনাশী ।

09/22/2023

. রা'
'পূজা পর্যালোচনা '
(চতুর্দ্দশপদী)
সুকর্ণ দেবনাথ
22/9/2023 .
লক্ষ্মীতে লক্ষ্য নেই বিশ্বকর্মা অজ্ঞাত
গনেশ কার্তিক নেই শনিতে সুফল
দূর্গাতে দূ্র্গতি নাশে পূজার প্রচল
সরস্বতী বিদ্যাদেবী বিদেশে ব্যাহত ।

অজস্র উদাহরণ জগতে প্রচার
প্রাচ্যের দেবদেবী যা প্রতিচ্যের নয়
পূজার পরচা ছাড়া পেল কত জয়
কর্মের পথটি সেধে পায় উপহার ।

ফিরে এসো জ্ঞানীজন আছো হে তিমিরে
আশ্রয় ব্যতিত কোন জীবন্ত আদর্শে
পাপে তাপে ভ'রে যাবে পৃথিবী বিমর্ষে
ডুবে যেতে পারে দেশ মোহের গভীরে ।

পূজার ভীতরে আছে সাধনা বিজয়
আড়ম্বর অনুষ্ঠানে তাঁর কৃপা নয় ।

অবশেষে বর্ষা এলো ঘন বজ্রপাতআগুন হাওয়ার শীতল পরিণতিস্রষ্টা যে আজ স্বয়ং সৃষ্টি রক্ষাব্রতীতপ্তমাটি ঠাণ্ডা হ'ল নিদ্রাতে মৌ...
06/19/2023

অবশেষে বর্ষা এলো ঘন বজ্রপাত
আগুন হাওয়ার শীতল পরিণতি
স্রষ্টা যে আজ স্বয়ং সৃষ্টি রক্ষাব্রতী
তপ্তমাটি ঠাণ্ডা হ'ল নিদ্রাতে মৌতাত ।

প্রকৃতির রুদ্ররুপ নয় ভয়ঙ্কর
কোথাও যোগ কোথাও বিয়োগের খেলা
ধরার মাঝেই অধর চাঁদের মেলা
রূপে রসে নিত্য আছে সত্য শুভঙ্কর ।

.....................''রা''               'অপরিণামদর্শী'                (চতুর্দশপদী)          সুকর্ণ দেবনাথ (spr)শিথিল ক...
05/03/2023

.....................''রা''
'অপরিণামদর্শী'
(চতুর্দশপদী)
সুকর্ণ দেবনাথ (spr)

শিথিল কর্মগতি চিন্তাটি এলোমেলো
বিশ্বাস করেনা কারো বিশ্বস্ত সে চায়
আকাশ কুসুম কল্প বাস্তব বিদায় ।
অস্থির শঙ্কিত মন কি হলো কী হলো ?

পারদের টলমল কচুপত্রে জল
নিষ্ঠার অভাবে চিত্ত চপল ভঙ্গুর
দেবতার অভিনয়ে নেমেছে অসুর
ভাবনার রূপান্তর নিয়ত বদল ।

অজস্র লোভীষ্ঠ পথে ভ্রান্ত যে পথিক
কপটে কপাট রুদ্ধ ক্ষুব্ধ শ্রদ্ধাহারা
দরদে দারিদ্রদীর্ণ লক্ষ্য ছন্নছাড়া
চলাতে হারানো দিশা নিশা সমধিক

জীবনে জীবন নেইমরণের বাসাগণ্ডীকেটে স্বার্থলোভীশয়তানের চাষা  ।মুখে কয় প্রেমবাণীঅন্তরে বিদ্বেষকৃষ্টির ঘাতক হয়েসব ক'রে শে...
04/25/2023

জীবনে জীবন নেই
মরণের বাসা
গণ্ডীকেটে স্বার্থলোভী
শয়তানের চাষা ।
মুখে কয় প্রেমবাণী
অন্তরে বিদ্বেষ
কৃষ্টির ঘাতক হয়ে
সব ক'রে শেষ ।

জয় করে ক্ষয় করানয় সমীচিনপরজয়ে জয় করা  সেই শুভদিন  ।
04/05/2023

জয় করে ক্ষয় করা
নয় সমীচিন
পরজয়ে জয় করা
সেই শুভদিন ।

04/05/2023

.....................রা"
'বিবাহ বিভ্রাটে'
(চতুর্দশপদী)
সুকর্ণ দেবনাথ (spr)
4/12/2022 .
অভীশপ্ত ভারাক্রান্ত জন্মব্যাধি লয়ে
চিৎকার ক'রে অঙ্গভঙ্গি পাগলের
অনেক রোগের বাসা বোঝা সকলের
পরিসেবা নিয়ে বাঁচা গলগ্রহ হয়ে ।

পিতা-মাতা পরিবেশ সমাজের চোখে
অনুকম্পার পাত্র সে বঞ্চিত জীবন
সব আছে কিছু নেই হারানো স্বপন
অন্তরে আক্ষেপ তার ক্রন্দন অসুখে ।

অবজ্ঞায় প্রতিবন্ধক বৈরী চলন
নর-নারী লুব্ধ হয়ে যেই পরিণয়
সঙ্গত বিধান বিনা বিকৃতি উদয়
প্রতিবন্ধী জন্মে ভুল বিবাহে শমন ।

অনুলোম প্রতিলোম বিজ্ঞান বিদিত
বর্ণাশ্রম মেনে বিয়ে সকলের হিত ।

09/30/2022

চলার বাধা উতরে যেতে
ধী-ধৈর্য্য ঠিক রাখতে হয়
যে জন জানে সব পেরোতে
সেধে তাকে করিস জয় ।

অভাবটা হোক খেলার পুতুল
ভাবটা নিয়েই খেলা
যাদুর ছোঁয়ায় বস করে সব
চলবি চতুর চেলা ।

Address

Las Vegas, NV

Telephone

+17029019167

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dibya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category