06/10/2026
আমাদের নামের মধ্যেই আছে আমাদের মিশন স্টেটমেন্ট -- আর তা হ'লো, আপনি যা চিন্তা করেছেন ঠিক তেমনটি, এবং তাকেও ছাড়িয়ে যাওয়া। বিবাহ, গ্র্যাডুয়েশন এবং এরকম অনেককিছুই আপনি হয়ত শুধু একটা ইভেন্ট মনে করছেন, কিন্তু এরকম এক একটা ইভেন্ট আসলে আমাদের সারা জীবনের জন্য স্থায়ী কিছু মধুর স্মৃতি তৈরী করে। তাই আমরা মনে করি এই ইভেন্টগুলোর প্রস্তুতি নিখুঁত হওয়াটা খুব জরুরী, কারণ তা নাহ'লে আনন্দের জায়গায় স্থায়ী কিছু কষ্টও জুড়ে যেতে পারে।
আমাদের কাছে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ন মনে হয় -- বড় যেকোনো অনুষ্ঠানের আয়োজন এবং প্রস্তুতির মধ্যেও যেমন রয়েছে অনেক অনেক আনন্দ এবং মজা; ঠিক তেমনি পরিবারের বিভিন্ন বয়সের সদস্যের ভিন্ন ভিন্ন চাহিদা থাকে। আমরা এই বিষয়গুলো আপনার পরিবারের খুব কাছে থেকে সমাধান (এড্রেস) করতে চাই -- বলতে পারেন এটাই আমাদের প্যাশন।
যোগাযোগ করতে সরাসরি এখানে মেসেজ পাঠান, কিংবা টেক্সট করুন 347 822 2792.