13/10/2026
বয়ে চলা নদীর স্নিগ্ধতা, কবিতা, গান আর গভীর ভাবনার ছোঁয়ায় কাটল একটি অপূর্ব সন্ধ্যা। আমাদের এবারের 'কবিতা সূত্র'-র সূচনায় ছিল এক অনন্য পরিবেশনা। আমাদের অনুষ্ঠানের সূচনায় ভারতী নিয়ে এসেছিলেন এক চমৎকার পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুরের অমলিন গান "প্রতিদিন আমি হে জীবনস্বামী"—প্রথমে তিনি নিজেই এর চমৎকার ইংরেজি অনুবাদ পাঠ করেন এবং তারপর তাঁর মিষ্টি কণ্ঠে গীতময় আবৃত্তি পরিবেশন করেন। এরপর তিনি আমাদের উপহার দেন কবি শুভ দাসগুপ্তের সেই বিখ্যাত ও অত্যন্ত প্রিয় কবিতা "মেঘ বলল যাবি?"।ভারতীর এই মায়াবী ও সুরময় আবৃত্তি নিমেষেই পুরো সন্ধ্যার সুর বেঁধে দেয়। তাঁর মিষ্টি কণ্ঠের পরিবেশনা দৈনন্দিন ব্যস্ততা ও কোলাহলকে দূরে ঠেলে দর্শক-শ্রোতাদের নিয়ে যায় এক প্রশান্তির জগতে।
‘কবিতা সূত্র ’ মূলত এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে আমরা কবিতা লিখি, শুনি, জীবনকে নিয়ে গভীর ভাবনা ভাবি এবং সুস্থ ও সুন্দর জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিই।