cooking with chef Atif

cooking with chef Atif information about kitchen and cooking techniques( without AI) এই পেজ এর সকল পোস্ট কোন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ছাড়া )

19/08/2026

sandacz filet with rosted potato

sandacz filet with rosted potato
19/08/2026

sandacz filet with rosted potato

15/08/2026
অক্টপাস সালাদ
14/08/2026

অক্টপাস সালাদ

12/08/2026

butchery knife

ঢাকাইয়া কাচ্চিতে আমি কোন কৃত্রিম রং ব্যাবহার করি না ,,আপনারা কি করেন? আমি সাধারণত যে সমস্ত ফুড নিয়ে কাজ করি তার মধ্যে কা...
12/08/2026

ঢাকাইয়া কাচ্চিতে আমি কোন কৃত্রিম রং ব্যাবহার করি না ,,আপনারা কি করেন? আমি সাধারণত যে সমস্ত ফুড নিয়ে কাজ করি তার মধ্যে কাচ্চি বা উপমহাদেশের খাবার আসে না। তারপর ও কখনো কখনো কোন উপলক্ষে রান্না করি। বর্তমানে বাংলাদেশ এ অনেক শেফ কে দেখি নতুন নতুন জিনিস ব্যাবহার করেন কাচ্চি তে এই যেমন টমেটো কেচাপ,পেপে বাটা ,ফুড কালার আরও কত কি। কিন্তু যখন আমরা দেশে কাজ করতাম আমি কখনোই কাচ্চিতে এই ধরনের জিনিস এর ব্যাবহার দেখি নাই। ঢাকাইয়া কাচ্চি আমাদের দেশি রান্নার এমন একটা আইটেম যা সারা পৃথিবীর যে কোন জায়গার মানুষ একবার খেলেই প্রেমে পড়ে যায়। কাসার পাতিলে কয়লার দমে কাচ্চি এইটা শুধু খাবার না এইটা একটা অনুভূতি।

11/08/2026

আমরা কিছু মানুষ যারা সময়ের স্রোতে ভাসি, সময়ের সাথে কাদি ও হাসি, জীবনের প্রতিটি বাকে আমরা ফেলে আসি প্রিয়জনকে, কখনো বন্ধু কখনো সহকর্মী কখনো নিত্যদিনের সংগী হয়ে যাওয়া আসবাবপত্র, কিছু মানুষ যাদের সাথে জীবনে কোন দিনই আর দেখা হবে না, কাছের মানুষের রাগ ,অভিমান ভালবাসাকে পিছনে ফেলে আমরা ছুটে চলি অজানা গন্তব্যে, প্রবাস জীবনে অনেক মানুষের সাথেই কাজ করেছি ,এক হোটেল থেকে অন্য হোটেল এক দেশ থেকে অন্য দেশ এক কালচার থেকে অন্য কালচার এক ভাষা থেকে অন্য ভাষা মানিয়ে নিয়েছি জীবন যেখানে যেমন, এক জীবনে দেখেছি নানা বর্নের এর মানুষ নানা ভাষার মানুষ এশিয়া থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে ইউরোপ যাযাবর জীবনে যখন পেছনে ফিরে তাকাই সৃতিগুলো ঝাপসা হয়ে যায়। অনেক প্রিয় মুখ শত চেষ্টায় মনে করতে পারিনা, আমরা যারা প্রবাসী ,দেশের বাহিরে আমরা যাদের সাথে কাজ করি তাদের মাঝেই আমাদের একটা পরিবার সৃষ্টি হয় সেই পরিবার এর মাঝেই আমরা একে অপরের হাসি কান্না উপভোগ করি। ধন্যবাদ জানাই সকল সহকর্মী বন্ধু ছোট ভাই সকল কে আমাকে একটি বিশেষ দিন উপহার দেয়ার জন্য।

চার পাচ বছর আগে সুইডেন এর ১৬ শতাব্দীর একটা প্রাসাদ এ কাজ করার সময় তাদের প্রাচিন রন্ধন প্রনালী আর খাবার সংরক্ষণ পদ্ধতি দে...
09/08/2026

চার পাচ বছর আগে সুইডেন এর ১৬ শতাব্দীর একটা প্রাসাদ এ কাজ করার সময় তাদের প্রাচিন রন্ধন প্রনালী আর খাবার সংরক্ষণ পদ্ধতি দেখে খুব প্রভাবিত হয়ে ছিলাম , অবাক হয়ে ছিলাম সেই ৫০০ বছর আগে মোটা পাথরের দেয়ালের ঘরে কিভাবে ফ্রিজ ছাড়া খাবার সংরক্ষণ করতো কিভাবে প্রাসাদ এর ভেতরের টেম্পারেচার কন্ট্রোল করতো। যে কোন দেশের ইতিহাস আমাকে খুব টানে মাঝে মাঝে অবাক হয়ে যাই প্রাচীন সব টেকনোলজি দেখে চিন্তা করি মানুষ আগে আধুনিক ছিলো এখন যান্ত্রিক হয়েছে।

ভর্তা ভাজি ছাড়াও যে আলুর কত রকম খাবার আছে তা বলে শেষ করা যাবে না। গোল আলুর তৈরি ক্রিস্পি কাটলেট এবং ইয়েলো ওয়াইল্ড মাশ্রু...
01/08/2026

ভর্তা ভাজি ছাড়াও যে আলুর কত রকম খাবার আছে তা বলে শেষ করা যাবে না। গোল আলুর তৈরি ক্রিস্পি কাটলেট এবং ইয়েলো ওয়াইল্ড মাশ্রুম সস উইথ রেড পিপার।

আপনি কি মাছ পছন্দ করেন?  দেশি স্টাইল এর বাহিরে আর কোন দেশের মাছ রান্না ভালো লাগে। অনেকেই মাছে প্রচুর মসলা ব্যাবহার করে ,...
01/08/2026

আপনি কি মাছ পছন্দ করেন? দেশি স্টাইল এর বাহিরে আর কোন দেশের মাছ রান্না ভালো লাগে। অনেকেই মাছে প্রচুর মসলা ব্যাবহার করে ,ওভারকুক করে তাতে মাছের স্বাদ নস্ট হয়। আমি ব্যাক্তিগত ভাবে মাছে খুব অল্প মেরিনেসন পছন্দ করি। ওয়াইট ওয়াইন,গার্লিক আর কেপার্স এর ব্যাবহার মাছকে এমন একটা স্বাদ প্রদান করে যা খুবই সুস্বাদু ,কাজের সূত্রে এমন কিছু দ্বীপে বসবাস করা হয়েছে যেখানে প্রধান খাবার মাছ প্রধান আমিষ মাছ। হাংগর থেকে শুরু করে ডলফিন ,তিমি, সব মাছ টেস্ট করেছি ,সাগরের কিছু মাছের স্বাদ নদীর মিস্টি পানির মাছ কে ছাড়িয়ে যায় অনেক সময়।

Adres

Warsaw

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy cooking with chef Atif umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Skróty

Udostępnij

Kategoria