Showbiz24

Showbiz24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Showbiz24, Arts and entertainment, RD-14, Niketon, Gulshan.

বিনোদনের সব খবর যখন-তখন। এই শ্লোগান নিয়ে পথচলা শুরু করেছে বিনোদন ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম 'শোবিজ 24'। বিনোদন দুনিয়ার সব খবর পেতে 'শোবিজ 24'- এর সাথেই থাকুন।

দীর্ঘদিন ক্যা/ন/সা/রে/র সঙ্গে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন।পাঁচ বছর ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার ম...
24/08/2026

দীর্ঘদিন ক্যা/ন/সা/রে/র সঙ্গে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন।
পাঁচ বছর ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে। জানালেন, মাস তিনেক আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে তার; আ/ক্রা/ন্ত হয়েছেন ওভারিয়ান ক্যা/ন/সা/রে।

নায়ক সালমান শাহকে নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। নব্বইয়ের দশ...
24/08/2026

নায়ক সালমান শাহকে নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। নব্বইয়ের দশকে সালমান শাহকে নিয়ে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। জানা গেছে, তার দুদিন আগেই ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে সিনেমাটি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এটি বিনা কাটছাঁটে সেন্সর ছাড়পত্র লাভ করে।

সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের উপস্থাপন প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সূত্র।

দোলা ও ডি রকস্টারের নিলয়ের দারুণ এক গান। উভয়েই নাচের দারুণ পারফর্ম করলেন।
23/08/2026

দোলা ও ডি রকস্টারের নিলয়ের দারুণ এক গান। উভয়েই নাচের দারুণ পারফর্ম করলেন।

23/08/2026

কালচার নষ্ট হলে দেশ নষ্ট হবে -সংগীতশিল্পী আগুন

#খান_আসিফুর_রহমান_আগুন #খান_আতাউর_রহমান

দেশের প্রয়াত গুণীজনদের কর্ম ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি আর্ট গ্যালারি নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান...
23/08/2026

দেশের প্রয়াত গুণীজনদের কর্ম ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি আর্ট গ্যালারি নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানাই। প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্দ্র ইতি

শের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় নানা চরিত্রে প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন, সংসারও করেছেন। কিন্তু বাস্তব জীবনে এবা...
23/08/2026

শের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় নানা চরিত্রে প্রেমে পড়েছেন, বিয়ে করেছেন, সংসারও করেছেন। কিন্তু বাস্তব জীবনে এবার কি সত্যিই জীবনের নতুন ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা? কারণ, পত্রিকার পাতায় বিজ্ঞাপন দিয়ে নাকি পাত্রী খুঁজছেন আরিফিন শুভ!

বিষয়টি শুনতে যতটা চমকপ্রদ, রহস্যটা তার চেয়েও মজার। সম্প্রতি ফেসবুকে চোখে পড়েছে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন। সেখানে পাত্র হিসেবে নাম দেওয়া হয়েছে ‘আনিসুর রহমান আনিস’। বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। বিজ্ঞাপনে তাঁর গুণেরও কমতি নেই—নম্র, সৎ, দায়িত্বশীল, এমনকি রান্নাতেও পারদর্শী!

পাত্রের জন্য চাওয়া হয়েছে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী পাত্রী। শুধু সুন্দরী হলেই হবে না, পাত্রের ছোট ভাই-বোনের দায়িত্ব নেওয়ার মতো অভিভাবকসুলভ পাত্রীকেই দেওয়া হবে অগ্রাধিকার।

এতক্ষণ পর্যন্ত বিষয়টি একেবারেই সাধারণ বিয়ের বিজ্ঞাপন। কিন্তু আসল চমক ছবিতে। ‘আনিসুর রহমান আনিস’-এর ছবির জায়গায় যে মুখটি দেখা যাচ্ছে, সেটি আর কারও নয়—নায়ক আরিফিন শুভর!

তাহলে কি সত্যিই বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন শুভ? ব্যক্তিজীবনে সিঙ্গেল এই নায়কের জন্য কি এবার পাত্রী খোঁজার মিশন শুরু হয়েছে? নাকি পর্দার কোনো গল্প ঢুকে পড়েছে বাস্তবের পাতায়?

শুভকে ঘিরে রহস্য অবশ্য এখানেই শেষ নয়। একই জায়গায় প্রকাশিত হয়েছে আরেকটি বিজ্ঞাপন—‘পাত্র চাই’। সেখানে পাত্রীর নাম ‘অনামিকা অনু’। বয়স ২৪, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নৃত্যকলায় পারদর্শী, ট্রেন্ডি ও ইনফ্লুয়েন্সার তরুণীর জন্য প্রয়োজন সৎ ও বোঝদার সুপাত্র।

তবে পাত্র নির্বাচনে বেশ আধুনিক শর্তও আছে—ফটোজেনিক ও ‘পিন্টারেস্ট পারফেক্ট’ পাত্রকে বিশেষ অগ্রাধিকার!

আর এই ‘অনামিকা অনু’র ছবির জায়গায়? সেখানে আবার দেখা যাচ্ছে অভিনেত্রী কেয়া পায়েলকে।

এখন দুই আর দুইয়ে চার মেলানো খুব কঠিন নয়। একদিকে আরিফিন শুভর নামে পাত্রী চাই, অন্যদিকে কেয়া পায়েলের নামে পাত্র চাই। দুজনেরই ব্যক্তিজীবন বর্তমানে সিঙ্গেল। তাহলে কি পত্রিকার পাতায় শুরু হওয়া এই পাত্র-পাত্রীর গল্পে শুভ আর পায়েলই একে অন্যের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী?

নাকি পুরো ব্যাপারটাই অন্য কোনো গল্পের অংশ?

বিজ্ঞাপনের একেবারে নিচে ছোট্ট করে লেখা আছে—‘বিজ্ঞাপনী স্বার্থে প্রচারিত’। এই ছোট্ট লাইনটিই যেন পুরো রহস্যের দরজা খুলে দিচ্ছে।

জানা গেছে, আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ হিসেবেই এমন অভিনব আয়োজন। সিনেমায় শুভর চরিত্রের নাম আনিস, আর কেয়া পায়েলের চরিত্র অনামিকা। তাই পত্রিকার পাতায় আনিসুর রহমান আনিস ও অনামিকা অনুর বিয়ের বিজ্ঞাপন, সঙ্গে শুভ-পায়েলের ছবি—সব মিলিয়ে প্রচারণার খেলাটাও বেশ জমে উঠেছে।

তবে বিজ্ঞাপন দেখে যারা শুভর জন্য পাত্রী খোঁজার কাজে নেমে পড়েছিলেন, তাদের আপাতত একটু থামতেই হচ্ছে। কারণ, পত্রিকার পাতায় যে বিয়ের আয়োজন শুরু হয়েছে, সেটি বাস্তবের নাকি সিনেমার—সেই উত্তর মিলবে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্পেই।

23/08/2026

আমি তো তোমাদেরই লোক : দিলারা জামান

23/08/2026

প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমদকে স্মরণ করে যা বললেন স্ত্রী ডেইজি আহমেদ

#ডেইজি_আহমেদ #বুলবুল_আহমদ

23/08/2026

মঞ্চে নূতনের প্রাণবন্ত মুহূর্ত

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে অভিনয় থেকেই ...
23/08/2026

একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে অভিনয় থেকেই দূরে সরে যান। মাঝে বিজ্ঞাপনচিত্র আর সিনেমার কাজ করলেও নাটকে অনেক দিন তাকে পাওয়া যায়নি।

অবশেষে দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন। মাসরিকুল আলমের ‘নীলপরী’তে অভিনয় করছেন তিনি; এতে তার সঙ্গে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। শার্লিন জানান, এর আগে সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন তিনি।

শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম; সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’

‘নীলপরী’ দিয়ে ফেরার কারণ জানিয়ে শার্লিন বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন, নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা; মনে হলো, আমি তো এমনটাই চেয়েছি। আরেকটা কারণ, এমন গল্প চেয়েছিলাম যেন চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে। এই নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এ দিকটাও আমার ভালো লেগেছে। আর সর্বশেষ যে কারণ সেটা হলো সময় ও বাজেট। আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে শুটিং শেষ করতাম। নইলে এভারেজ দুই দিনে শেষ করতে হতো। আর এ নাটকটার শুটিং সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো। নির্মাতা তার প্রয়োজন মতো সবকিছুই করছেন।’

প্রসঙ্গত, অপূর্ব ও শার্লিন ফারজানা জুটি বেঁধে একসময় অনেক নাটক করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘ভালোবাসার ফানুস’, ‘তাই তোমার গল্পে’, ‘সরি টু’ ইত্যাদি।

Address

RD-14, Niketon
Gulshan

Alerts

Be the first to know and let us send you an email when Showbiz24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share