M-A-S funny post

M-A-S funny post মানুষ কে বিনোদন দেওয়া

বাচ্চাকে নিশ্চিন্তে রেখে দিবেন না যে কান্না করলে যাবেন 😢😢👇আজ জামালপুর গ্রামে এমন এক ঘটনা ঘটেছে, যা কোনো মায়ের জীবনে না ...
15/11/2025

বাচ্চাকে নিশ্চিন্তে রেখে দিবেন না যে কান্না করলে যাবেন 😢😢👇

আজ জামালপুর গ্রামে এমন এক ঘটনা ঘটেছে, যা কোনো মায়ের জীবনে না ঘটুক—এই দোয়াই করা ছাড়া আর কিছু বলার নেই…

একজন মা উঠান লেপছিলেন।
বাচ্চাকে রাখলেন রাস্তার ওপারে আমগাছের ছায়ায়, যেখানে একটু হাওয়া আর ছায়া ছিল।
জায়গাটা উঠানের তুলনায় একটু দোলা, তাই দাঁড়িয়ে না দেখলে চোখে পড়ে না।
তবুও মা ছিলেন নিশ্চিন্ত—কারণ বাচ্চা কান্না করলে সে শুনে ফেলতে পারবে, ভাবলেন “আমি তো খুব কাছে আছি”…

কিন্তু ভাগ্য যেন এক মুহূর্তেই সবকিছু উল্টে দিলো।
১৫ মাসের ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে প্রায় ২৫–৩০ ফিট এগিয়ে গেল, আর যেখানে গরুর প্র'সবের পর মল-মূত্র জমা রাখার গর্ত ছিল, সেখানে পড়ে গেল… 💔

বাচ্চাটা এমনভাবে গর্তে আটকে গিয়েছিল যে, উপরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না।
আধা ঘণ্টা পর যখন মা বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না, তখন চারদিকে ছুটোছুটি শুরু।
মাইকে মাইকে ঘোষণা দিয়ে পুরো এলাকা তন্নতন্ন করে খোঁজা হলো…
দুই ঘণ্টা পর অবশেষে গর্তের ভিতর থেকে উদ্ধার করা হলো—
কিন্তু তখন আর কিছুই করার ছিল না… 😭

একটা ভুল ধারণা—“বাচ্চা তো কান্না করলে শুনবই”—
সেই ভাবনা আজ এক মায়ের জীবনটা শূন্য করে দিল।

👉 এই ঘটনাটা আমাদের জন্য এক কঠিন শিক্ষা:
1️⃣ যত কাছেই থাকুন, ছোট বাচ্চাকে একা রেখে নিশ্চিন্ত হবেন না।
2️⃣ বাড়ির পাশে বা উঠানে থাকা গর্ত, নালা, বা মল জমার জায়গাগুলো ঢেকে রাখুন বা বেড়া দিন।
3️⃣ কেউ কাজ নিয়ে ব্যস্ত থাকলে, প্রতিবেশী হিসেবেও একটু খেয়াল রাখুন।

একটি মুহূর্তের অসচেতনতা, একটি পরিবারের সারাজীবনের কান্না… 💔
একটু খেয়ালই হতে পারে শত কান্নার প্রতিষেধক 🕊️
Collected

#সচেতনতা #শিশু_নিরাপত্তা #দুর্ঘটনা_প্রতিরোধ

 # #২০ দিন মাটি কাটার কাজ করেছেন এই বৃদ্ধ চাচা। ২০ দিনে উপার্জিত ৫ হাজার ৬০০৳ টাকা নিয়ে রওনা দিয়েছিলেন গন্তব্যে। বাড়িতে ...
11/11/2025

# #২০ দিন মাটি কাটার কাজ করেছেন এই বৃদ্ধ চাচা। ২০ দিনে উপার্জিত ৫ হাজার ৬০০৳ টাকা নিয়ে রওনা দিয়েছিলেন গন্তব্যে। বাড়িতে স্ত্রী সন্তানেরা অপেক্ষায় - ''বাবা আসবেন, তারপর বাজার সদাই কিনবে, কটা দিন অন্তত নিশ্চিন্তে ডাল ভাত খাওয়া যাবে!''

কিন্তু সেই স্বপ্নটাও যেন মাটি করে দিলো পকেট-মা/র চো/র। কোমরে গুজে রাখা কাপড়ের পুটলি কে/টে কখন যে টাকা নিয়ে গেছে, বৃদ্ধ চাচা টের পাননি।''

টাকার শোকে, কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। -''বাড়ি গিয়ে বউ বাচ্চাকে এখন কি জবাব দিবো?'' এই উত্তর কারোর জানা নেই। আহারে মানবতা।😢***

কথা সত্যি
10/11/2025

কথা সত্যি

😭সতর্কতা অবলম্বনে,😭✍️এক মাসে দুইবার রক্তদান করার ফলে মৃত্যু !!!যারা নিয়মিত রক্তদান করেন তাদের উদ্দেশ্যে বলতেছিঃ-✍️আপনি ...
05/11/2025

😭সতর্কতা অবলম্বনে,😭

✍️এক মাসে দুইবার রক্তদান করার ফলে মৃত্যু !!!
যারা নিয়মিত রক্তদান করেন তাদের উদ্দেশ্যে বলতেছিঃ-

✍️আপনি যদি নিয়মিত রক্তদান করেন তাহলে, প্রতি তিন মাস পরপর রক্ত দিবেন। কোনভাবেই তিন মাসের আগে কিংবা এক মাসে দুইবার রক্ত দেওয়ার মত ভুল করবেন না।

✍️ এই ভুলটা করলে আপনার শরীরের রক্তে হিমোগ্লোবিন কমে শরীর দুর্বল হয়ে যেতে পারে, যার ফলাফল নির্ঘাত মৃত্যু হতে পারে।

✍️বিঃদ্রঃ আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে বাঁচান।

✍️সকল রক্ত যোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া রইল।🫶❤️
পোস্ট ও ছবি সংগৃহীত

একজন শিক্ষক কি তার ছাত্র কে শাসন করার অধিকার রাখে না? এভাবে শিক্ষকের গায়ে হাত তুলা কত বড় লজ্জা চিন্তা করুন আজ কেন পোলাপা...
04/11/2025

একজন শিক্ষক কি তার ছাত্র কে শাসন করার অধিকার রাখে না?
এভাবে শিক্ষকের গায়ে হাত তুলা কত বড় লজ্জা চিন্তা করুন আজ কেন পোলাপান বেয়াদব হয় শুধু এমন পরিবারের জন্য

ধামরাইয়ে মাদ্রাসার শিক্ষককে সাইকেলের চেইন দিয়ে পি'টি'য়েছে ছাত্রের পরিবার

ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকার মারকাজ ওমর বিন খাত্তাব মাদ্রাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক এর ওপর ছাত্রের পরিবারের হা'মলার অভিযোগ উঠেছে।

জানা যায়, ওই মাদ্রাসার এক ছাত্র পড়া না পারায় শিক্ষক তাকে হালকা শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রটি তার ভাড়া বাসা জয়পুরা থেকে মূল বাড়ি ফেনিতে গিয়ে বাবা, মা ও দুই ভাইকে নিয়ে আসে। পরে তারা একত্রে হুজুরের ওপর চড়াও হয়ে সাইকেলের চেইন দিয়ে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

এ সময় হুজুর গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করান,,
প্রশাসন প্রতি অনুরোধ এধরণের জাহেল নরপিশাচ এর দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হক!

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*...
01/11/2025

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,
দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*তের চিহ্ন, ক্ষ-ত আর নীল দাগে ভরা পুরো দে"হ,জন্মের পর থেকেই মা*ন*সিক ভার*সাম্য*হীনতার বোঝা বয়ে বেড়াচ্ছে!!

সন্তানকে ভালোবাসা সত্ত্বেও বাবা-মা তাকে শি"কলে বেঁ*ধে রাখেন—নিজের শরী"রটা"কে নিজের হাত থেকে বাঁ"*চাতে। ভাবা যায়? প্রতিদিন একজন মা সন্তানের হাত-পা বেঁ"ধে রাখে, শুধু তাকে জী"বি"ত রাখার আশায়।

রিকশা চালক বাবা সুজন মিয়া আর গা*র্মেন্টস কর্মী মা তাসলিমা—কত পরি*শ্র"ম করেও জোটাতে পারেন না সন্তানের চি"কিৎ"সার টাকা। ছোট্ট তাছিন ব্য*থা*য় কাঁ*দে, কখনো আবার নিজেকেই আ"ঘা"ত করে। অথচ এই বয়সে তার তো আনন্দে দৌড়ানোর কথা ছিল, খেলাধুলায় মেতে থাকার কথা ছিল।।

সমাজ, একটি দেশ যদি এই শি"শুটির দায়িত্ব নেয়—তাহলেই মা হয়তো আবার সন্তানের শিকল খুলে বুকভরা ভালোবাসায় জড়িয়ে ধরতে পারবে!!!!

ব্যাপক বিক্রি হচ্ছে নতুন ‘চুম্বন যন্ত্র’!প্রযুক্তির জগতে এবার চমক নিয়ে এসেছে চীনের এক প্রতিষ্ঠান। তারা তৈরি করেছে এমন এক...
17/10/2025

ব্যাপক বিক্রি হচ্ছে নতুন ‘চুম্বন যন্ত্র’!

প্রযুক্তির জগতে এবার চমক নিয়ে এসেছে চীনের এক প্রতিষ্ঠান। তারা তৈরি করেছে এমন এক চুম্বন ডিভাইস, যার মাধ্যমে দূরে থাকা দুইজন মানুষ একে অপরকে ‘চুমু’ পাঠাতে পারবেন!

🧠 কীভাবে কাজ করে এই যন্ত্র?

যন্ত্রটির নাম “MUA” (উম্ম…আ) — যা চুমু খাওয়ার সময় করা স্বাভাবিক শব্দ থেকে নেওয়া।
এতে ব্যবহৃত হয়েছে নরম সিলিকন ঠোঁট ও বিশেষ মোশন সেন্সর।
যখন কেউ এই ঠোঁটে চুমু দেয়, সেন্সরগুলো সেই চুমুর গতি, চাপ ও উষ্ণতা সংগ্রহ করে এবং ডেটা আকারে প্রেরণ করে অপর প্রান্তে।
প্রাপক তার ফোনে সংযুক্ত ডিভাইসের মাধ্যমে ঠিক সেই রকম অনুভূতি পান — এমনকি ঠোঁটের তাপমাত্রাও সামান্য বেড়ে যায়, যেন বাস্তবের মতোই মনে হয়!

📱 ব্যবহার পদ্ধতি

‘MUA’ ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে হয়।
একটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করার পর ব্যবহারকারীরা একে অপরকে “চুম্বন ডেটা” পাঠাতে ও গ্রহণ করতে পারেন।
এমনকি চাইলে নিজের রেকর্ড করা চুমু অ্যাপে সংরক্ষণ করাও যায়।

💡 কেন তৈরি হলো এই ডিভাইস?

এই অভিনব যন্ত্রটির ধারণা আসে করোনা লকডাউন সময়।
বেইজিং ফিল্ম একাডেমির ছাত্র ঝাও জিয়ানবো তখন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে পারছিলেন না।
দূরত্বের সম্পর্কের আবেগ ধরে রাখতেই তিনি তৈরি করেন এই ‘চুম্বন ডিভাইস’।
পরবর্তীতে তিনি “Siweifushe” নামে একটি কোম্পানি গঠন করেন এবং পণ্যটি বাজারে ছাড়েন।

💰 বাজারে ব্যাপক সাড়া

চীনে যন্ত্রটির মূল্য প্রায় ২৬ মার্কিন ডলার (প্রায় ৩০০০ টাকা)।
বাজারে ছাড়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে বিক্রি হয় ৩ হাজারেরও বেশি ইউনিট,
এবং প্রতিষ্ঠানটি পায় আরও ২০ হাজারের বেশি অর্ডার!

😍 দূরে থেকেও এখন ভালোবাসার ছোঁয়া

প্রযুক্তির এই নতুন উদ্ভাবন প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
অনেকেই বলছেন—“এ যেন ভিডিও কলের পরবর্তী ধাপ!”

এতকিছুর পরেও কিছু মানুষ পরকীয়াকে Justify করে থাকেন! লিখছি কেন পরকীয়া কে কোনভাবেই জাস্টিফাই করা উচিৎ নয়।মানুষের জীবনে সম্...
12/05/2025

এতকিছুর পরেও কিছু মানুষ পরকীয়াকে Justify করে থাকেন! লিখছি কেন পরকীয়া কে কোনভাবেই জাস্টিফাই করা উচিৎ নয়।

মানুষের জীবনে সম্পর্ক এক মূল্যবান অনুভবের নাম, যেখানে ভালোবাসা, সম্মান ও বিশ্বাস একে অপরকে জড়িয়ে রাখে। Marriage বা বিয়ে সেই সম্পর্কের একটি পবিত্র বন্ধন, যা দুইজন মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। কিন্তু যখন এই সম্পর্কের মাঝখানে আসে প্রতারণা — বিশেষ করে পরকীয়ার মতো নিষিদ্ধ ও অনৈতিক সম্পর্ক — তখন শুধু দুটি মানুষ নয়, পুরো একটি পরিবার ভেঙে পড়ে।

আজকের সমাজে নানা অজুহাত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেকেই পরকীয়াকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সত্যিটা হলো, পরকীয়াকে কোনোভাবেই সঠিক বলা যায় না — না মানসিকভাবে, না নৈতিকভাবে, না সামাজিকভাবে।

১. বিশ্বাসভঙ্গ ও মানসিক আঘাত

বিয়ের সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার উপর। যখন কেউ সেই বিশ্বাস ভেঙে অন্য একজনের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলে, তখন তা অপর পক্ষের জন্য মারাত্মক মানসিক আঘাতের কারণ হয়। এই ধরনের প্রতারণা আত্মসম্মান ও আত্মবিশ্বাস ভেঙে দেয়।আমি অনেক কেই দেখছি, নতুন করে আবার সম্পর্কে জড়াতে তাদের কতটা ভয়!

২. সমস্যার মুখোমুখি না হয়ে পালানোর চেষ্টা

প্রত্যেক দাম্পত্য সম্পর্কেই সমস্যা থাকে। কিন্তু পরকীয়া কোনো সমস্যার সমাধান নয়, বরং তা থেকে পালানোর একটি অস্বাস্থ্যকর ও ক্ষতিকর পথ। সঠিক পথ হলো খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা।

৩. সন্তানদের উপর নেতিবাচক প্রভাব

পরকীয়ার কারণে পরিবারে যখন অশান্তি সৃষ্টি হয় বা বিচ্ছেদ ঘটে, তখন তার সবচেয়ে বড় শিকার হয় সন্তানরা। তারা মানসিকভাবে ভেঙে পড়ে, নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে।

৪. নৈতিক ও ধর্মীয় অবক্ষয়

প্রায় সব ধর্ম ও নৈতিক শিক্ষা পরকীয়াকে ভুল ও পাপ হিসেবে দেখে। এটা শুধুই একটি ব্যক্তিগত পছন্দ নয় — এটি সমাজ ও সংস্কৃতির একটি গুরুতর ক্ষতি। অন্যের অনুভূতিকে আঘাত করে গোপন সম্পর্ক গড়া কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না।

৫. ক্ষণিক আনন্দ, দীর্ঘমেয়াদী অনুশোচনা

অনেক সময় মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে সাময়িক ভালো লাগা বা উত্তেজনার কারণে। কিন্তু পরে সেই সম্পর্কই হয়ে দাঁড়ায় অনুশোচনার কারণ। এতে শুধু সংসার নয়, নিজের আত্মশান্তিও হারিয়ে যায়।

তো প্রশ্ন করুন নিজেকে, আদৌ কি এই অনৈতিক সম্পর্কের পক্ষে কথা বলা উচিত?

(সংগৃহীত)

"স্বামীকে খুশি করার জন্য অনেক রূপবতী স্ত্রী হওয়ার দরকার নাইসংসার করতে খুব বেশি কিছু লাগে না।চোখভরা স্বপ্ন লাগে, মনের ভে...
30/04/2025

"স্বামীকে খুশি করার জন্য অনেক রূপবতী স্ত্রী হওয়ার দরকার নাই

সংসার করতে খুব বেশি কিছু লাগে না।
চোখভরা স্বপ্ন লাগে, মনের ভেতর একটু শ্রদ্ধা লাগে, আর লাগে একজনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।

অনেকেই ভাবে, একজন পুরুষের মন বুঝতে কঠিন।
কিন্তু আসলে, স্বামীকে খুশি করা খুব, খুব সহজ।

তিনি চান, তার স্ত্রী তাকে সম্মান করুক।
তার সিদ্ধান্তকে মূল্য দিক, তার কথাগুলো মন দিয়ে শুনুক।
তিনি চান, তার পছন্দের ছোট ছোট বিষয়গুলো মনে রাখা হোক — যেমন চায়ের কাপে ঠিক কতটুকু চিনি পছন্দ, অথবা কোনদিন অফিস থেকে ফিরে একটু বেশি ক্লান্ত থাকে।

স্বামী চায়, তার সংসারটা তার নিজের একটা জায়গা হোক — যেখানে সে নিজের মত করে একটু শান্তি খুঁজে পাবে।
সে চায়, তার ভালোবাসার মানুষ তার পাশে দাঁড়াক — কেবল সুখের দিনে নয়, ঝড়ের দিনেও।

বিশ্বাস করেন, স্বামীকে খুশি করার জন্য দামি উপহার লাগে না, বড় বড় কথাও লাগে না।
চাই শুধু, তার প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা, তার প্রতি অটুট বিশ্বাস, আর তার ভালোবাসাকে একটু মমতায় জড়িয়ে রাখা।

যদি কোনোদিন তার ক্লান্ত মুখ দেখে আপনি নিরবে এক কাপ চা এগিয়ে দেন,
যদি কোনো মুহূর্তে তার ব্যর্থতার দিনে তাকে বলেন "আমি তোমার পাশে আছি",
তবে দেখবেন, সেই পুরুষ আপনাকে সারাজীবন তার রাজ্যভরা ভালোবাসায় ভাসিয়ে রাখবে।

একটু সম্মান দিন,
একটু মনোযোগ দিন,
একটু তার স্বপ্নের পাশে দাঁড়ান —

বিশ্বাস করুন, এই সামান্য চেষ্টাগুলোই একজন স্বামীকে সবচেয়ে সুখী মানুষ করে তুলতে পারে।

সংসারের সুখ বড় কিছুতে নয়,
লুকিয়ে থাকে ছোট ছোট শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে।

আর যেখানে সম্মান আর শ্রদ্ধা আছে,
সেখানে ভালোবাসা আপনাআপনি ফুলের মতো ফোটে,
আর সেই ফুলের গন্ধে ভরে ওঠে পুরো সংসার।

স্বামীকে খুশি করা খুব সোজা
স্বামী চাই তাকে একটু সম্মান করুক, তার কথা একটু মেনে চলুক, তার মন মত করে সংসারটা একটু গুছিয়ে রাখুক , ব্যাস বিশ্বাস করেন স্বামীকে খুশি করা খুব সোজা।

"ভালোবাসা চাওয়ার আগে, সম্মান দিতে শিখুন। কারণ যেখানে সম্মান আছে, সেখানে ভালোবাসা হারায় না, বাড়ে।"

#ভালোবাসা #সংসার #স্বামীস্ত্রী #ভালোবেসে_বেঁচে_থাকা #সম্পর্ক

Address

Male

Website

Alerts

Be the first to know and let us send you an email when M-A-S funny post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category