shariatpur24.com

shariatpur24.com শরীয়তপুরবাসীর জন্য জেলার সর্বশেষ খবর

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।বুধবার উপজেলার বিলাসপুরের মুলাই বেপারীকা...
22/06/2016

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

বুধবার উপজেলার বিলাসপুরের মুলাই বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ঘটনায় উভয়পক্ষের ২০টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, বিলাসপুর ইউনিয়নে অধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কুদ্দুস বেপারী ও আবদুল জলিল মাদবরের মধ্যে বিরোধ চলে আসছিল।

“এর জেরে মঙ্গলবার দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষে তিনজন আহত হন।”

ওসি বলেন, ওই ঘটনার জেরে ভোরে জলিল মাদবর ও তার সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে কুদ্দুস বেপারীসহ স্থানীয় ২০টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে।

“পরে কুদ্দুসের লোকজনও জলিলের সমর্থকরা প্রতিরোধ করলে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

সিনেমা নয় বাস্তবে এমন একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে যে গ্রামে ১০ বছর ধরে টেলিভিশন দেখা নিষেধ। গ্রামটির নাম বড়াইল গ্রাম।...
18/11/2015

সিনেমা নয় বাস্তবে এমন একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে যে গ্রামে ১০ বছর ধরে টেলিভিশন দেখা নিষেধ। গ্রামটির নাম বড়াইল গ্রাম। শরীয়তপুর সদর উপজেলায় এটির অবস্থান।

বড়াইল গ্রামে ১৫ বছর আগে থেকে রয়েছে বিদ্যুৎ। রয়েছে আধুনিক যোগাযোগ মাধ্যম মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবহার। কিন্তু টেলিভিশন দেখা পুরোপুরি নিষেধ। এ নিষেধাজ্ঞা জারি করেছেন বড়াইল নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আবদুল হাই মুন্সী।

গ্রামবাসীরা জানান, বড়াইল গ্রামে আবদুল হাই মুন্সীর অনেক অবদান রয়েছে। তিনি জীবিত থাকতে বড়াইল গ্রামে কেউ টেলিভিশন আনতে পারবে না। তা ছাড়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পুরুষ শিক্ষক যোগদান করতে পারেন না। যদি কোনো পুরুষ শিক্ষক বিদ্যালয়ে যোগদান করেন, তাহলে তাকে মসজিদ ও মাদ্রাসা কমিটি প্রতিহত করে।

শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, টেলিভিশনে ৯০ শতাংশ অনুষ্ঠান দেখা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ; কিন্তু ১০ শতাংশ তো জায়েজ। মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে সব ধরনের অশ্লীল সিনেমা দেখা যায়। আর সেই ফোন যদি পকেটে থাকতে পারে, তাহলে টেলিভিশন ঘরে থাকতে সমস্যা কোথায়?

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাচক গ্রাম থেকে শনিবার দুপুরে মারিয়া আক্তার মিম (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলি...
08/11/2015

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাচক গ্রাম থেকে শনিবার দুপুরে মারিয়া আক্তার মিম (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিঙ্গাসা বাদের জন্য ওই মেয়ের চাচাত ভাই সোহেল গোরাপী ও চাচাতো বোন সুমাইয়া আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত মারিয়া আক্তার মিম পাচক গ্রামের আনোয়ার গোরাপীর মেয়ে।
নড়িয়া থানা পুলিশও পরিবার সুত্র জানায়, মারিয়া আক্তার মিম প্রায় ৫ বছর ধরে তার চাচা এসকান্দার গোরাপীর বাড়িতে থেকে লেখা পড়া করছিল। শনিবার ভোরে তার চাচি রেনু বেগ নামাজ পরতে উঠে ঘরে মিমকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির সামনে একটি গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পারু বেগমের চিৎকার চেচা মেচি শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসে। বাড়ির লোকজন গাছ থেকে তাকে নামিয়ে স্থানীয় চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় জিঙ্গাসা বাদের জন্য নিহত মিম আক্তারের চাচাত ভাই সোহেল গোরাপী ও চাচাত বোন সুমাইয়া আক্তারকে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত মিমের বাবা-মা ঢাকায় বসবাস করতেন। মিম শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেনির ছাত্রী ছিল। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
নিহত মিমের বাবা আনোয়ার গোরাপী কান্না জরিত কন্ঠে বলেন, শুক্রবার রাত সারে ৯টার দিকে মেয়ের সাথে মোবাইল ফোনে তার কথা হয়েছিল। কলেজে যাওয়ার টাকা চেয়ে মেয়ে তাকে ফোন দেয়। সকালে শুনতে পায় তার মেয়ে আর নেই। এর বেশী কিছু তিনি বলতে পারিনা।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জিঙ্গাসা বাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। পরিবারের কাছ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

শরীয়তপুরে বিএনপির ৯৯ কর্মীর আ.লীগে যোগদান...শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেছে বিএনপির ৯৯ জন...
08/11/2015

শরীয়তপুরে বিএনপির ৯৯ কর্মীর আ.লীগে যোগদান...

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেছে বিএনপির ৯৯ জন কর্মী। রোববার বিকেল ৪টায় দক্ষিন ভাষানচর সিনিয়র মাদ্রাসা মাঠে এ যোগদান সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আংগারিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল সরদারসহ ৯৯ জন বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব রাজ্জাক। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ফারুক চৌকিদার।

চাঁদপুরে অভিনব কায়দায় সুপারি গাছের চারায় করে গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবক শরীয়তপুর জেলার ...
05/11/2015

চাঁদপুরে অভিনব কায়দায় সুপারি গাছের চারায় করে গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবক শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘরিসার গ্রামের দীপু গাজী (২০)।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাকিলা রেলক্রসিং এলাকা থেকে তাকে ২ কেজি গাঁজাসহ আটক আটক করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃত দীপু কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৫টি সুপারি গাছের চারায় গাঁজা নিয়ে আসে। এসময় সে অভিনব কায়দায় সুপারির চারার মাটি ফেলে দিয়ে তাতে গাঁজা ভরে পলিথিন দিয়ে মুড়িয়ে দেয়। পরে সে কুমিল্লা থেকে বোগদাদ বাসে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলে বাকিলা রেলক্রসিং এলাকায় বাসে তল্লাসি চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।

দীপু জানায়, সে কুমিল্লা জেলার সুয়াগাজী এলাকা থেকে এই গাঁজা শরীয়তপুর জেলা নিয়ে যাচ্ছিল।

শারীয়তপুর পালং মডেল থানা পুলিশ গত সোমবার রাত ১০টার সময় চিকন্দীর শৌলা গ্রামের সামাদ মাদবর নামের এক ব্যক্তির কাছ থেকে ২৭ প...
04/11/2015

শারীয়তপুর পালং মডেল থানা পুলিশ গত সোমবার রাত ১০টার সময় চিকন্দীর শৌলা গ্রামের সামাদ মাদবর নামের এক ব্যক্তির কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।
থানা সূত্রে জানা যায়, এলাকার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে চিকন্দী বাজার এলাকায় অবস্থানের সময় রাত ১০টা ৪০মিনিটে বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়ে পালং মডেল থানাধীন দক্ষিণ শৌলা সাকিনস্থ আফসার মাদবরের ছেলে সামাদ মাদবরের বসত ঘরের ভিতর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য মজুদ রেখেছে। উক্ত সংবাদের সত্যত্যা যাচাইয়ের লক্ষে মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ কে অবহিত করে এস.আই আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত ১০টা ৫৫ মিনিটের সময় দক্ষিণ শৌলা সাকিনস্থ সামাদ মাদবরের টিন ও পাটখড়ির বসত ঘর ঘেরাও করে আসামীর নাম ধরে ডাকদিলে সে সাড়া দেয়। তখন আশে-পাশে থাকা লোকজনের সামনে আসামীকে জিঙ্গাসাবাদ করলে আসামী সামাদ মাদবর (৩০) ঘরের ভিতর থাকা মীটসেফের উপর থেকে সিগারেটের ফুয়েল কাগজে মোড়ানোবস্থায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। যার মূল্য ৮হাজার ১শ টাকা। আসামী সামাদ মাদবর অবৈধ লাভের উদ্দেশ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের কাছে রেখে বিক্রির জন্য ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক) ধারার অপরাধে তার বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস চোকদারকান্দি গ্রামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্...
03/11/2015

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস চোকদারকান্দি গ্রামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সখিপুর থানা পুলিশ একটি পুকুর থেকে ওই কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত সাবিনা আক্তার (১৮) ওই গ্রামের রব গাজীর মেয়ে। বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় একই গ্রামের কাদির চোকদারের পুত্র কালাম চোকদার ও তার মা শানু বিবি এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।
সখিপুর থানা ও নিহতের পরিবার সুত্র জানায়, সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের চোকদারকান্দি গ্রামের রব গাজীর মেয়ে সাবিনা (১৮)। একই গ্রামের কাদির চোকদারের পুত্র কালাম চোকদার সাবিনাকে বিয়ে করার জন্য তিন মাস আগে প্রস্তাব পাঠায়। সাবিনার পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় কালাম প্রায়ই সাবিনাকে উত্তক্ত করত। সোমবার বিকেল সারে ৫টা হতে সাবিনাকে খুজে পাচ্ছিলনা তার পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা গ্রামে খোজাখুজি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে সাবিনার দেহ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা। খবর পেয়ে সথিপুর থানা পুলিশ সন্ধ্যা ৭ টার দিকে পুকুর থেকে গলা কাটা অবস্থায় সাবিনার লাশ উদ্ধার করে।
সাবিনার ভাই শাহজাহান গাজী বলেন, কালাম চোকদার আমার বোনকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করত। আমরা তার সথে বোনকে বিয়ে দিতে রাজি ছিলামনা। সাড়ে ৫টার দিকে কালামের মা শানু বেগম বাড়ি থেকে সাবিনাকে ডেকে নিয়ে যায়। ও বাড়িতে না ফেরায় আমরা খোজাখুজি করি। সন্ধ্যার পরে বাড়ির পাশের একটি পুকুরে ও কে ভাসতে দেখে পুলিশে খবর দেই। কালাম, শানু ও তাদের সহযোগীরা আমার বোনকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে রেখে গেছে।
চরসেনসাস ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য আবু খায়ের বলেন, সাবিনার ভাই মুঠোফোনে তার নিখোজ হওয়ার বিষয়টি আমাকে জানায়। তখন গ্রামের মানুষ মিলে তাকে খুজতে থাকি। সন্ধ্যার পরে পুলিশ তার গলা কাটা লাশ পুকুর থেকে উদ্ধার করে।
সখিপুর থানার উপ-পরিদর্শক বিজন দাস বলেন, পুকুর থেকে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কিছু অভিযোগ করা হয়েছে। ওই বিষয়গুলো মাথায় রেখেই আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি। থানায় মামলার প্রস্ততি চলছে।

শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছেন।   বৃহসপতিবা...
12/09/2015

শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছেন। বৃহসপতিবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় এ দন্ডাদেশ পাঠ করে শুনান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান।
আদেশ হলো, আসামী হিরো হাওলাদার পিতা-মৃত আবুল কালাম হাওলাদার, সাং উত্তর রামভদ্রপুর, থানা ভেদরগঞ্জ, জেলা শরীয়তপুরে পেনাল কোড এর ১৮৬০ এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত ধারায় তাকে যাবজ্জীবন কারাদন্ড সহ ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আদেশে আরও উল্লেখ থাকে দন্ডপ্রাপ্ত আসামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপীল করতে পারবে আর হাজতবাস থাকলে মূল দন্ড থেকে বাদ যাবে।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেছে পাবলিক প্রসিকিউটর এডভোকেট মীর্জা মোঃ হযরত আলী আর আসমী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ শাহ আলম।
২৯ ডিসেম্বর’২০০৪ তারিখ দিবাগত রাতে মৃতা ভিকটিম রওশন আরা বেগম (৪২) তার মা শরীফা বেগমে (৮৫) এর সাথে তাদের বসত ঘরে শুয়ে ছিল। আসামী পুত্র হিরো হাওলাদারকে বিদেশে যাওয়ার টাকা না দেয়ার অপরাধে বন্ধুদের সাহায্যে পাশবর্তী পুকুরে মুখবেধে ফেলে দেয়। তাতে রওশন আরার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী এসএম আকরাম আলী ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। আদালতে স্বাক্ষ প্রমানের ভিত্তিতে গতকাল মামলার রায় ঘোষনায় আসামীকে সাজা প্রদান করা হয়।

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ হইতে রংয়ের বাজার রাস্তাটি দীর্ঘ তিন বছর যাবৎ কতৃপক্ষের অবহেলার কারণে ধীরে ধীরে...
03/09/2015

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ হইতে রংয়ের বাজার রাস্তাটি দীর্ঘ তিন বছর যাবৎ কতৃপক্ষের অবহেলার কারণে ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই রাস্তাটি দিয়ে অত্র ইউনিয়নের হাজারও লোকের একমাত্র যাতায়াতের পথ।
তুলাসার ইউনিয়নের বাসিন্দা মোঃ পলাশ মিয়া বলেন, আমাদের দুঃখের শেষ নেই বিশেষ করে বৃষ্টি মৌসুমে। বাজার ঘাটে যাওয়া, ছেলে/মেয়েদের স্কুল কলেজ এবং কী বিয়ে সাদীতেও এই রাস্তার কারণে আত্মীয়তা করতে চায়না কেউ। আমাদের এলাকার চেয়ারম্যান চেষ্টার কোন ক্রুটি করেন নাই। কিন্তু যারা রাস্তাটি মেরামত সহ নদীর ভাঙ্গন ঠেকাবেন তারা যদি উদাসীন হয় তাহলে তো কিছু করারা নেই। এতো টাকা খরচ করে সরকার রাস্তা করেছে এখন ছোট একটু নদীতে সব ভেঙ্গে নিয়ে যাচ্ছে তা যদি কতৃপক্ষ না দেখে দুঃখ করা ছাড়া আমাদের কিছুই করার থাকে না।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি ভেঙ্গে নদীর পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে এলাকার জনসাধারণ। বিকল্প পথ না থাকায় স্কুল/কলেজগামী শিক্ষার্থী সহ এলাকার জনসাধারণ পানির ভিতর কাপড় উচিয়ে আসতে হচ্ছে ইউনিয়ন পরিষদের বাজার ও জেলা শহরে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পানির ¯্রােতের ভিতর দিয়ে কাপড় ভিজিয়ে আসতে হচ্ছে বিদ্যালয়ে। শরীয়তপুর তুলাসার ইউনিয়ন পরিষদ হইতে রংয়ের বাজার সড়কের ৫শ মিটার রাস্তা কতৃপক্ষের অবহেলার কারণে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এব্যপারে তুলাসার ইউপি চেয়ারম্যান মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, এই রাস্তা নিয়ে অনেক নিউজ হয়েছে। জেলা প্রশাসকের সাথে একবার না একাধিকবার মিটিং করেছি। জেলা প্রশাসক সরোজমিনে তদন্ত করেছে। এলজিইডি জানে, পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করেছি। পানি উন্নয়ন বোর্ড টিম পাঠিয়েছে ইঞ্জিনিয়ার এসেছে। কিন্তু কোন কিছুই হয় নাই। আপনারা গিয়ে দেখতে পারেন আমি পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করেছি ২০১৩-১৪ অর্থ বছরের ৩০তম সভায় উপস্থাপন করেছি তার পরেও কোন পদক্ষেপ গ্রহণ করছেন না কতৃপক্ষ। এলাকায় বিকল্পপথ হিসাবে ইউনিয়ন পরিষদ ও জেলা শহরে আসার যে রাস্তাটি আছে অনেক ঘুরে যেতে হয় তাও আবার কাঁচা রাস্তা একটু বৃষ্টি এলেই হাঁটু পর্যন্ত কাঁদায় গেঁড়ে যায়। এখন এমপি মহাদয়ের অপেক্ষায় আছি সেও এসে দেখেছেন এবং বলেছেন, এই বছরেই করে দিবে এখন দেখি কী হয়। আমার ইউনিয়নের সর্বস্তরের জনগন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুুরের কৃতি সন্তান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এমপি মহাদয়ের নিকট অতি জরুরী ভিত্তেতে রাস্তাটি ভাঙ্গন রোধ ও মেরামতের জন্য সুদৃষ্টি কামনা করছেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবিদুর রেজা খানের দশম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে নানা ক...
03/09/2015

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবিদুর রেজা খানের দশম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আবিদুর রেজা খান স্মৃতি পরিষদ।

প্রয়াত আবিদুর রেজা স্মরণে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত, ফাতেহা পাঠ, পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাদ আসর প্রয়াত আবিদুরের এ্যালিফ্যান্ট রোডের বাসভবনে ও গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

আবিদুরের বিদেহী আত্মার শান্তি কামনায় এসব কর্মসূচিতে অংশ নিতে পরিষদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
তিনি আওয়ামী লীগ নেতা, সাবেক জাতীয় পরিষদ সদস্য, সংসদ সদস্য, মাদারীপুর জেলার সাবেক গর্ভনর, আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা ও ফরিদপুর জেলা মুসলিম ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

ভুমধ্যসাগরে নৌকা ডুবিতে শরীয়তপুরে নিহতদের বাড়িতে শোকের মাতম. .লিভিয়া থেকে ইতালী যাওয়ার পথে লিবিয়ার উপকুলে ভূমধ্যসাগরে নৌ...
30/08/2015

ভুমধ্যসাগরে নৌকা ডুবিতে শরীয়তপুরে নিহতদের বাড়িতে শোকের মাতম. .

লিভিয়া থেকে ইতালী যাওয়ার পথে লিবিয়ার উপকুলে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে উদ্ধারকৃত নিহত বাংলাদেশী ২৪ যাত্রীর মধ্যে ৪ জন শরীয়তপুর জেলার যাত্রী। এরমধ্যে নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের কাজি শুকুর গ্রামের মৃত হাবিবুর রহমান কাজীর ছেলে জাকির হোসেন কাজী (৪০) ও ভুমখাড়া গ্রামের নান্নু ঢালীর ছেলে সুমন ঢালী (২৫) এর পরিচয় পাওয়া গেছে। বাকী ২ জনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। নিহতের বাড়িতে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। তারা নিহতের মরদেহ ফিরে পাবার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাকির কাজী দীর্ঘ ৪ বছর পূর্বে ভাগ্যের চাকা ঘুরাতে ২০ শতাংশ জমি বিক্রি করে মিশর গিয়েছিল। সেখানে ২ বছর কাজ করে লিবিয়া চলে যায়। লিবিয়ার বেনগাজিতে ২ বছর কাজ করে গত বুধবার জাকির হোসেন তার স্ত্রী ও মায়ের সাথে শেষ কথা বলে ইতালীর উদ্দেশ্যে নৌকায় উঠে। এরপর আর তার কোন খবর নেই। পরে স্বজনেরা টেলিভিশনে দেখতে পায় জাকির কাজি মারা গেছে। আর সুমন ঢালি দেড় বছর পূর্বে লিবিয়া গিয়েছিল। গত বুধবার শেষ বারের মত তার বাবা মায়ের সাথে কথা বলে সে ইতালীর উদ্দেশ্যে নৌকা যোগে পাড়ি জমায়। পথিমধ্যে লিবিয়ার উপকুলে ভুমধ্যসাগরে ২টি নৌকা ডুবিতে বহু লোক মারা যায়। এদের মধ্যে বাংলাদেশের ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। লিবিয়াস্থ বাংলাদেশ দুতাবাস উদ্ধারকৃতদের মধ্যে শরীয়তপুর জেলার জাকির হোসেন, সুমন ঢালী, স্বপন ও আজাদ নামের মোট ৪ জনের নাম উল্লেখ করেছেন। কিন্তু তাদের কোন ঠিকানা জানাতে পারেনি দুতাবাস। শরীয়তপুরের গণমাধ্যমকর্মীরা দুজনের ঠিকানা সংগ্রহ করতে পারলেও বাকি আজাদ ও স্বপনের ঠিকানা পাওয়া যায়নি। নিহত জাকির হোসেন ও সুমন ঢালীর বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। স্বজনেরা তাদের লাশ সরকারের মাধ্যমে দেশে আনার দাবী জানায়।
জাকিরের জান্নাত নামের ৮ বছরের একজন কন্যা ও জাহিদ নামের ৬ বছরের একজন পূত্র সন্তান রয়েছে। জান্নাত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণি ও জাহিদ শিশু শ্রেণির শিক্ষার্থী। তাদের সামনে এখন ঘোর অন্ধকার। কান্না জড়িত কন্ঠে জান্নাত বলে, আমার বাবা মরে গেছে, এখন আমাদের কে দেখবে। আমরা কোথায় গিয়ে দাড়াবো। আমরা এখন কিভাবে পড়ালেখা করবো। তোমরা আমার বাবার লাশটা আমার কাছে এনে দাও। আমি আমার বাবার মুখটা শেষ বারের মত একবার দেখতে চাই।
জাকিরের মা রাবেয়া বেগম, স্ত্রী মনতারা বেগম, ভাই আনোয়ার হোসেন সরকারের কাছে আকুল মিনতি জানিয়েছে দ্রুত সময়র মধ্যে জাকিরের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে।এছাড়া একই উদ্দেশ্যে ট্রলার যাত্রী জেলার রাহাপাড়া গ্রামের সুমন বেপারী, হালইসার গ্রামের ইয়াকুব ও বিল্লাল, বাংলাবাজার গ্রামের জসিম উদ্দিন ও একই উদ্দেশ্যে নৌকায় করে ইতালী রওনা করেছিল। তারাও নিখোজ রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে সুমন ঢালীর বাড়িতে গিয়েও দেখা গেছে একই চিত্র। সুমনের মা হনুফা বেগম শনিবার রাত থেকে সংজ্ঞা হারিয়ে অচেতন অবস্থায় পরে রয়েছেন। সুমনের বাবা নান্নু ঢালী বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ সৌদি আরবে কাজ করি। অনেক কষ্টে টাকা পাঠিয়ে দেড় বছর আগে সুমনকে লিবিয়া পাঠিয়েছিলাম। লিবিয়া থেকে ওই দেশের দালালের মাধ্যমে বুধবার নৌকা যোগে ইতালীর উদ্দেশ্যে রওনা দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলে। এরপর আর ওর সাথে কথা হয়নি। গতকাল শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর জানতে পারি অনেকের সাথে সুমনেরও নাকি সলীল সমাধী হয়েছে। আমি সন্তানকে দেশে ফিরিয়ে আনতে সকলের সাহায্য চাই ।
শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, আমি ঢাকা থেকে জানতে পেরেছি গত বৃহস্পতিবার লিবিয়া উপকুলে নৌকা ডুবিতে নিহত ২৪ বাংলাদেশীর মধ্যে শরীয়তপুরেরও ৪ জন রয়েছেন। তাদের শুধুমাত্র নাম জানাতে পেরছেন লিবিয়াস্থ বাংলাদেশ দুতাবাস। তাদের পরিচয় বা ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। নিহতের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারর সংশ্লিষ্ট বিভাগের সাথে আমি যোগাযোগ অব্যাহত রাখবো।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে ধর্ষণের শিকার এক কিশোরীর গর্ভপাত করা হয়েছে। আজ শুক্রবার ওই ঘটনার পর পর পুলিশ ও...
14/08/2015

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে ধর্ষণের শিকার এক কিশোরীর গর্ভপাত করা হয়েছে। আজ শুক্রবার ওই ঘটনার পর পর পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় রুহুল আমিন ওঝা ও মনির বেপারী নামের দুজনকে আসামি করে ওই কিশোরী নড়িয়া থানায় মামলা করেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে সমাজপতিরা আড়াই লাখ টাকায় কিশোরীর পরিবারকে প্রস্তাব দিয়েছেন।

নড়িয়া থানার পুলিশ ও কিশোরীর পরিবার সূত্র জানায়, চলতি বছরের ২৬ মার্চ কিশোরীকে বাড়িতে রেখে তার বাবা-মা আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। ওই রাতে একই বাড়ির সেকান্দার মীরের জামাতা সদর উপজেলার চর পালং গ্রামের মনির বেপারী (৩৫) ঘরে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেন তিনি। মনির বেপারী সম্পর্কে ওই কিশোরীর চাচাতো বোনের স্বামী। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

এদিকে কয়েক দিন আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক জানায়, মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটির পরিবার ঘটনাটি ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম খানকে জানায়। বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন ইউপি সদস্য। এদিকে দীর্ঘদিন পার হয়ে গেলেও কোনো সুরাহা না পেয়ে মেয়েটি অভিযোগ করতে থানায় যায়। এ সময় মেয়েটির সঙ্গে মশুরা গ্রামের রঞ্জন হাওলাদার ও নুরুল গোরাপী নামের দুজন থানায় যান। রঞ্জন হাওলাদার ও নুরুল অভিযোগে মনির বেপারীর সঙ্গে রুহুল আমিন ওঝার নাম জুড়ে দিতে বলেন মেয়েটিকে। এতে তার ভালো হবে বলে পরামর্শ দেন তাঁরা। রঞ্জনের পরামর্শে মেয়েটি ভেদরগঞ্জ উপজেলার রুহুল আমিন ওঝা (২৮) ও মনির বেপারীকে আসামি করে ১২ আগস্ট নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনা জানাজানির পর থেকে মনির বেপারী পলাতক।

গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে গ্রামের কয়েকজন লোক উভয় পক্ষকে নিয়ে সালিস বৈঠকে বসেন। তাঁরা ক্ষতিপূরণ হিসেবে মেয়ের পরিবারকে আড়াই লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন মনির বেপারীর স্বজনদের। মনির বেপারীর স্বজনরা সালিসের রায় মেনে নিলেও মেয়েটির পরিবার অনাগত সন্তানের পরিচয় দাবি করে।

এদিকে আজ শুক্রবার বেলা ২টার দিকে মেয়েটির প্রসব যন্ত্রণা ও রক্তপাত শুরু হয়। পরে বিকেল ৪টার দিকে তাঁর গর্ভপাত হয়ে যায়। খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পারভেজ আহম্মেদ সেলিম গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে তার বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার শিকার ওই মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘মনির বেপারী আমাকে ধর্ষণ করেছে। আমি অন্য কাউকে চিনি না। আমাকে আড়াই লাখ টাকা নিয়ে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার অনাগত সন্তানের পরিচয় দাবি করেছিলাম। দুপুরে আমার পেটে ব্যথা হয়। এরপর আমার রক্তপাত শুরু হয়। যে আমার সর্বনাশ করেছে আমি তার শাস্তি দাবি করছি।’

ঘটনার শিকার ওই মেয়েটির মা বলেন, ‘মনির আমার মেয়ের সর্বনাশ করেছে। আমরা মনিরের বিরুদ্ধে মামলা করতে থানায় গিয়েছিলাম। এ সময় রঞ্জন হাওলাদার ও নুরুল গোরাপী আমার মেয়েকে পরামর্শ দিয়ে আরেকজনের নাম অভিযোগে যুক্ত করিয়েছে। ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান ও মাতবররা আড়াই লাখ টাকা নিয়ে ঘটনাটি মীমাংসা করার প্রস্তাব দিয়েছে। আমরা তাতে রাজি হইনি।’

মনির বেপারী পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মনির বেপারীর শাশুড়ি হাছিনা বেগম বলেন, ‘আমার মেয়ের জামাই অভিযুক্ত হয়েছে। সে অপরাধ করেছে বলে মাতবররা আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে মেয়েটিকে দিতে বলেছে। আমরা তাতেই রাজি হয়েছি।’

এ ব্যাপারে ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান বলেন, ‘মেয়েটির পরিবার খুব গরিব। মনির বেপারী মেয়েটিকে ধর্ষণ করেছে বলে শুনেছি। তারা আমার কাছে এসেছিল। আমি তাদের মামলা করার পরামর্শ দিয়েছি। মনির পলাতক থাকায় তার স্বজনদের নিয়ে বসা হয়েছিল। সালিসে মেয়েটির পরিবারকে আড়াই লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়।’

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পারভেজ আহম্মেদ সেলিম বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আদালত অভিযুক্তদের বিচার করবে। এ ঘটনায় সালিসে বিচার করার এখতিয়ার নেই। মেয়েটির রক্তপাত শুরু হয়েছে খবর পেয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছেন, তার প্রসব হয়ে গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কীভাবে তার গর্ভপাত ঘটেছে তা ডাক্তারি পরীক্ষার পরে বলা যাবে।

Indirizzo

Shokhipur
Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando shariatpur24.com pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi