Moin BD

Moin BD Md Mainul Islam

29/06/2024

চরম পাপীষ্ঠের দুফোঁটা লোনা জলও যে রবের আরশ কাঁপিয়ে তোলে , রহমতের বৃষ্টি ঝরায় সেই রবের বান্দা হয়ে আপনি কেন চিন্তিত হবেন !?
কেন হতাশায় নিমজ্জিত হবেন !?
আল্লাহর উপর সুধারনা রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন ।
বলুন , আপনার মনের কথা ।
তিনি তো এমন রব যিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন আর আপনার দীর্ঘশ্বাসের খবর তিনি রাখবেন না !
এটা কি হয় !?

আল্লাহ তাআলা বলেন,
"আর আল্লাহ তো সব কিছুই শুনেন, সব কিছু জানেন।"
(আত্ব-তাওবা ; আয়াত -৯৮ শেষ অংশ)

29/06/2024

ইয়া রব ,
আপনি জানেন আমাদের হৃদয়ের কি অস্থিরতা ।

সুতরাং আপনি যে দয়া করবেন আমরা সেই দয়ার মোহতাজ।

ইয়া রব,
প্রতিটি ক্ষত হওয়া হৃদয়ে আপনি প্রশান্তির সেফা দান করুন ।

17/06/2024

স্যাক্রিফাইসের অনুভুতি না থাকলে কোরবানির মূল্য কতোটুকু থাকে সেটা নিয়ে বিতর্ক নেই! কোরবানি তাই হয়, যার প্রতি আপনার একটা বিশেষ অনুভুতি কাজ করে! প্রিয় কোন বস্তুকে স্যাক্রিফাইস করাই কোরবানি!!

স্যাক্রিফাইস করার পর আপনার মনে এক ধরণের হাহাকার থাকবে, তারপর সেটা পূর্ণ হবে স্রষ্টার ভালোবাসায়!! তখন যে অনভুতি হবে ইংরেজিতে সেটাকে বলে Serenity!!

ঈদ মোবারক!

Arup Das

15/06/2024

আপনার ওয়াদা
আজকের আরাফাতের দিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করবেন , তাদের সারিতে আমাদেরও রাখুন হে রব " আমিন।

09/06/2024

এ পার্থিব জীবন তো খেল-তামাশা আর ক্ষণিকের মন ভুলানো উপকরণ ছাড়া কিছুই নয়। আখিরাতের জীবনই অনন্ত-প্রাণবন্ত প্রকৃত জীবন; যদি ওরা জানতো।

[সূরা আল-আনকাবুত, আয়াত : ৬৪]

25/05/2024

আপনি দুনিয়াতে নাই। আপনার জন্য মোনাজাতে কেউ হু হু করে কাঁদছে! তাহাজ্জুদে দু'আ করছে। এরকম চক্ষু শীতল করা দৃশ্যটার জন্য হলেও চলুন কিছু একটা করে যাই... এমন কিছু যার জন্য মানুষ দু'আ করবে, কাঁদবে, মনে রাখবে, আপনার লিগ্যাসি ধরে রাখবে।

"কী করবেন" না বুঝলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পঠিত দু'আটা পড়তে পারেন ইনশাআল্লাহ।

رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ

উচ্চারণ : ‘রাব্বি হাবলি হুকমাও ওয়া আলহিক্বনি বিস-সালিহিন।’
অর্থ : ‘হে আমার রব! আমাকে সুগভীর জ্ঞান দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সঙ্গে শামিল করুন।’ (সুরা শুআরা : আয়াত ৮৩)

وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ

উচ্চারণ : ‘ওয়াজআললি লিসানা সিদকিং ফিল আখিরিন।’

অর্থ : ‘আর পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন।’ (সুরা শুআরা : আয়াত ৮৪)

© Fatema Akter

Indirizzo

Rome
5600

Telefono

+393898541036

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Moin BD pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Moin BD:

Condividi

Digitare