The Quiz master and All contestants

The Quiz master and All contestants quiz,question and answer, riddle,googly questions, gk etc

19/03/2025
আপনি একজন "সেপিওসে'ক্সুয়াল" কিনা তা মিলিয়ে নিন.! মনোজগতের একটি অন্যতম সাইকোলজিক্যাল বিষয় হলো "সেপিওসে'ক্সুয়াল" বা বুদ্ধি...
16/03/2025

আপনি একজন "সেপিওসে'ক্সুয়াল" কিনা তা মিলিয়ে নিন.!

মনোজগতের একটি অন্যতম সাইকোলজিক্যাল বিষয় হলো "সেপিওসে'ক্সুয়াল" বা বুদ্ধিমত্তার প্রেম। অন্যেরা যখন রুপের আগুনে জ্বলে পু'ড়ে ছারখার হয়ে যাচ্ছে তখন সেপিওরা বুদ্ধিমত্তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি শুনতে অদ্ভুত লাগছে? না বিষয়টা ন্যাচারাল। চলুন বিশ্লেষণ যাওয়া যাক।

বুদ্ধিমত্তার প্রেম আবার কি!
সুন্দর চেহারা, বাড়ি-গাড়ি আর প্রচুর টাকাপয়সাওয়ালা ছেলেটা/মেয়েটা আপনার পিছে ঘুরঘুর করছে বা বাকিরা এদের প্রেমে মগ্ন হয়ে যাচ্ছে কিন্তু আপনার মোটেও সেটার প্রতি ইন্টারেস্ট নেই। আপনি এমন এক ছেলে/মেয়েকে ফলো করছেন বা পছন্দ করছেন যে বেশ ইন্টেলিজেন্ট তাহলে ধরে নিতে পারেন যে আপনি একজন স্যাপিও, যার অর্থ বুদ্ধিমত্তার প্রেমে পড়া মানুষ আপনি, শুধু কি তাই? না শুধু এতটুকু নয় বরং প্রচণ্ড বুদ্ধিমত্তার মানুষটিকে আপনি শারীরিকভাবেও পেতে চান যেমনটা সৌন্দর্যের ক্ষেত্রে হয়।
ক্লাসের ফাস্ট বয়/গার্ল দেখতে অসুন্দর, হে'বলামার্কা হলেও তার উপরে ক্রাস খাওয়া কিংবা এমন একজন বুদ্ধিমান মানুষের সাথে আপনার চলাফেরা যার বুদ্ধি, বিশ্লেষণ আপনাকে প্রবলভাবে অবাক ও আকর্ষণ করে, মনে হয় ইস কি ব্রিলিয়ান্ট! যদি প্রেম করতে পারতাম! যদি বিয়ে করতে পারতাম! তাহলে সন্দেহ নেই যে আপনি একজন সেপিও।

এখন আপনি বলেন, যে শারীরিক সম্পর্কের চেয়ে বুদ্ধিমত্তার টান বেশি অনুভব করে সেকি যেন তেন মানুষ? নাহ, এরাই জ্ঞানী গুণিদের কদর দেয়া মানুষ, এরাই দার্সনিকের প্রেমে পড়া মানুষ, এরাই যুক্তি ও ব্যাখ্যা দিয়ে বোঝানো শান্ত মানুষ। বলে রাখি যে, সেপিওরা শান্ত ও ভদ্র স্বভাবের হয়, কারণ যারা বুদ্ধি ও জ্ঞানের কদর করে, তারা যুক্তি ও ব্যাখ্যা পছন্দ করে, এজন্য তারা বুঝে সহজে।

সেপিওদের পটানো কিন্তু মোটেই সহজ নয় কারণ এরা আপনার সৌন্দর্যে পটে না, সৌন্দর্য পছন্দ করে কিন্তু বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেয় সবার উপরে। এরা দ্রুত কাউকে বন্ধু বানায় না, আর নিজ বৃত্তে খুব কম সংখ্যক মানুষের সাথে এরা মিশে। আপনি হয়তো ভাববেন অহংকারী কিন্তু তা নয়, তার মনের এই জগতে সে বাঁধা। আর এই বাঁধা অতিক্রম করতে পারে ইন্টেলিজেন্টরা।

একবার কোনো সেপিও যদি আপনাকে বন্ধু বানায়, কিংবা আপনার প্রেমে পড়ে তবে সন্দেহ নেই যে সেটা বেশ সিরিয়াস ও শক্ত আয়নিক বন্ড টাইপের। কারণ তারা প্রেমে পড়ার আগে আপনাকে বন্ধু বানাবে. আপনাকে সে নিজের ব্যাপারে অনায়াসে বলবে, আপনাকে প্রচণ্ড মাত্রায় বিশ্বাস করবে। যার সুযোগ হয়তো ইন্টিলিজেন্টরা নেয় যদি খারাপ উদ্দেশ্য থাকে। মোট কথা ইন্টিলেজেন্টরা সেপিওদের অনায়াসে কাবু করতে পারে, যেমনটা সৌন্দর্য দিয়ে কাবু করা যায়।

তো যাই হোক শেষ পর্যন্ত পড়ে যারা বুঝতে পেরেছেন যে আপনিও একজন সেপিও। তাহলে আপনাকে অভিনন্দন, আপনি অন্যদের তুলনায় বেশি মানবিক মানুষ, আপনার গুরুত্ব ও প্রায়োরিটির জন্য পৃথিবিতে জ্ঞানের চর্চা আরো বাড়বে। আর আমার পক্ষ থেকে আপনার একটি সাজেশন হবে, যে কারো উপর প্রভাবিত বা বাধ্য হয়ে প্রেম/বিয়ে করবেন না। আপনি সেপিও হিসেবে এমন মানুষকে বেছে নিন যে নিত্যনতুন আপনাকে তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে অবাক করবে, কারণ এটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ ও তৃপ্তি দিবে।

আর ইন্টেলিজেন্ট মানুষগুলোর উদ্দেশ্যে বলি এই সেপিওদের সুযোগ নিয়ে বো'কা বানাবেন না বা কারো জীবন নষ্ট করবেন না। কারণ তারা খুব সুন্দর মনের অধিকারী।
Collected

সেরা একাদশ চ্যাম্পিয়ন্স ট্রফি
11/03/2025

সেরা একাদশ চ্যাম্পিয়ন্স ট্রফি

08/03/2025

ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মার্ডার কেস এর সমাধান
the kerala murder casel

28/02/2025

Not..... Before a Noun and after a Pronoun in Interrogative sentence

With Prabir Mandal – I just got recognized as one of their top fans! 🎉
28/02/2025

With Prabir Mandal – I just got recognized as one of their top fans! 🎉

বিশ্বের সবচেয়ে লম্বা হেঁটে যাওয়ার পথ। ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের মাধ্যমে তৈরি হয়েছে বিশ্বের স...
26/02/2025

বিশ্বের সবচেয়ে লম্বা হেঁটে যাওয়ার পথ। ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের মাধ্যমে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় একটি রাস্তা। এই রাস্তা ধরে আপনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদানে আসতে পারবেন। পুরোটাই হেঁটে আসতে পারবেন। বিমান, ট্রেন, বাস কিংবা লঞ্চ, কোনো যানবাহনেই আপনাকে উঠতে হবে না। এই রাস্তা ২২ হাজার ৩৮৭ কিলোমিটার লম্বা। প্রতিদিন যদি ৮ ঘণ্টা করে হাঁটেন তবে ৫৮৭ দিন লাগবে আপনার দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া পৌঁছাতে। ১৯৪ দিন হাঁটা লাগবে যদি কোনো বিরতি ছাড়া হেঁটে চলেন।

এটাই পৃথিবীর সবচেয়ে বড় হেঁটে যাওয়ার রাস্তা, যেখানে কোনো বাঁধা ছাড়াই পায়ে হেঁটে রাশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া যাওয়া সম্ভব। যাত্রাপথে পড়বে অন্তত ১৭টি দেশ। ছয়টি টাইম জোন। যে এই রাস্তা ধরে হাঁটবেন, সে কয়েকটি ঋতু পরিবর্তনও দেখতে পাবেন। যাত্রাপথে পাবেন অনেক আবহাওয়া। এই যাত্রাপথকে পৃথিবীর সবচেয়ে বড় হেঁটে চলার রাস্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাউন্ট এভারেস্টে ১৩ বার উঠানামা করলে এই রাস্তার হেঁটে চলা পথের সমান হবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে হেঁটে হেঁটে যেতে হবে রাশিয়ার মাগাদানে।

পড়বে বোস্তাওয়ানা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজানিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, সুদান, জর্জিয়া, মিশর, জর্ডান, সিরিয়া, তুরস্ক, রোমানিয়া আর বেলারুস। দক্ষিণ আফ্রিকার গ্রাম লা আগুলাস থেকে শুরু হবে হাঁটা। হাঁটতে হবে কয়েকটি বিপজ্জনক স্থান দিয়েও। এরপর যেতে হবে জিম্বাবুয়ে, যেই দেশ বন্যপ্রাণির জন্য বিখ্যাত। এ যাত্রা চমকপ্রদ আর চ্যালেঞ্জিং।

চলার পথে পড়বে মোজাম্বিক আর জাম্বিয়া। হেঁটে যাবেন উগান্ডার ন্যাশনাল পার্কের সামনে দিয়ে। দক্ষিণ সুদানে প্রবেশের পর ভয়ই লাগবে। কারণ এ দেশটি চুরি ডাকাতির জন্য বিখ্যাত। এরপর সুদানে এসে পাড়ি দিতে হবে সাহারা মরুভূমির কিছু অংশ। সুদান থেকে মিশরে যাওয়ার ভারো রাস্তা নেই। মিল থেকে জর্ডানে ঢুকতে হবে। এরপর ইসরায়েল, এরপর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। সিরিয়া থেকে হেঁটে যেতে হবে তুরস্কে। এরপর জর্জিয়া, অবশেষে রাশিয়া। রাশিয়ায় এসে দেখতে হবে সাইবেরিয়ার বৈরি শীত। এই পথ ধরে হেঁটে পৌছে যাবেন রাশিয়ার শহর মাগাদানে। এখন পর্যন্ত অনেকেই অনেক লম্বা রাস্তা ধরে হেঁটে যাওয়ার রেকর্ড করেছেন কিন্তু এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার রেকর্ড এখনো কেউ করেননি। কারণ অনেক দেশের সরকার ব্যবস্থা স্থিতিশীল না, অনেক দেশে ভিসা নিয়ে জটিলতা আছে, অনেক দেশে আবার বৈরি আবহাওয়া। অনেকেই আবহাওয়া আর খাবারের সাথে মানিয়ে নিতে পারে না। প্রতিবেদন টি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন.
Collected. Plz like.and follow

24/02/2025

what is a sentence??? আর ভুলবো না কখনো

Address

Vill Po Paschim Para, Goghat Hooghly, West Bengal
West Bengal
712612

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Quiz master and All contestants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share