উজান - Ujan

উজান - Ujan This is a Cultural Forum running in North Bengal Medical, Dental, Paramedical & Nursing College, SLG.

19/06/2026

নদীতটে উজান সাংস্কৃতিক কেন্দ্রের আড্ডায়...

সাম্যবাদের গান গেয়ে গেছেন যিনি, 'ধর্ম ব্যতিরেকে মনুষ্যত্ব ও মানবিকতা যে সর্বৈব উপরে, দ্বেষ নয় দশের সম্মিলিত শক্তিই যে ...
25/05/2026

সাম্যবাদের গান গেয়ে গেছেন যিনি, 'ধর্ম ব্যতিরেকে মনুষ্যত্ব ও মানবিকতা যে সর্বৈব উপরে, দ্বেষ নয় দশের সম্মিলিত শক্তিই যে পারে লাঞ্ছিত মাতৃকার অসহনীয় বেদনা লাঘব করতে' তার প্রচার করে গেছেন যিনি- তিনিই আমাদের বিদ্রোহী কবি।

সমস্ত দিয়ে তিনি চেষ্টা করেছিলেন, অবিভক্ত ভারতের সর্বস্তরের মানুষ যাতে প্রলয় দোলায় মত্ত হয়ে বিভিষিকাময় শোষকের মেরুদন্ড গুঁড়িয়ে দিতে সক্ষম হয়।
তাঁর কবিতা-গানে উদ্বুদ্ধ হয়েছে বহু তরুণ প্রাণ,তারা বুক পেতে দাঁড়িয়েছে তুষারের ন্যায় বর্ষিত অত্যাচারের সম্মুখে।
তিনি তাঁর প্রয়াসে সফল; আজও তিনি বিপ্লবের বীজ বপন করে চলেছেন বহু তরুণ তুর্কির হৃদয়ে।

তাঁর ১২৭ তম জন্মজয়ন্তী তে
গঙ্গা জলে গঙ্গা পুজো করেই তাই বলতে হয় -

'তুমি নহ নিভে যাওয়া আলো, নহ শিখা।
তুমি মরীচিকা,
তুমি জ্যোতি।-
জন্ম জন্মান্তর ধরি লোকে-লোকান্তরে তোমা' করেছি আরতি,
বারে বারে একই জন্মে শতবার করি।'

10/05/2026

সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।

#রবীন্দ্র_স্মরণে_উজান

“অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণীহিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানীপূরব পশ্চিম আসে  তব সিংহাসন-পাশেপ...
10/05/2026

“অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে
তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।”

উজান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে মহান মানবতাবাদী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে গান ও তার মানবতাবাদ, মূল্যবোধ ও প্রগতিশীল সমাজচিন্তা চর্চা করার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।

#২৫শে_বৈশাখ


#রবীন্দ্র_স্মরণে_উজান

গণসংগীতকে মানুষের মুখে মুখে পৌঁছে দেওয়ার জন্য বার বার  পিট সিগার আসেন আমাদের হৃদয়ে, আগামীর জয়ের আশায়......
03/05/2026

গণসংগীতকে মানুষের মুখে মুখে পৌঁছে দেওয়ার জন্য বার বার পিট সিগার আসেন আমাদের হৃদয়ে, আগামীর জয়ের আশায়......

22/04/2026

|| কবি শ্রীজাত-র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে খোদ নির্বাচন কমিশনই ||

বিভিন্ন নিউজ মিডিয়া থেকে শোনা যাচ্ছে, নির্বাচন প্রক্রিয়ায় যাতে বাধা সৃষ্টি করতে না পারেন, তাই কবি শ্রীজাত-র বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা! ২০১৭ সালে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের ক্ষমতায় আসাকে সমালোচনা করে তিনি ‘অভিশাপ’ নামে একটি কবিতা লিখেছিলেন, যার বিরুদ্ধে বিজেপি ও হিন্দুত্ববাদীরা মামলা করে। ৯ বছর আগের সেই মামলায় নির্বাচন কমিশনের নির্দেশে আজকের দিনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো শ্রীজাত-র বিরুদ্ধে।

বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন (এখন বলতে কোনো দ্বিধা নেই) ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। ২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা, বাইক চালানোয় নিষেধাজ্ঞা, বহুতল আবাসনে থাকবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, পর্যটকদের নিষেধাজ্ঞা সহ বহু ক্ষেত্রে জুলুমবাজি করে এই রাজ্যের নির্বাচনকে অন্য মাত্রা দিতে চাইছে নির্বাচন কমিশন। শ্রীজাত-কে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে ভয়ের রাজত্ব তৈরি করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো তারা। আসলে শ্রীজাত নন, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে খোদ নির্বাচন কমিশনই। পুরো রাষ্ট্র যন্ত্র কে কাজে লাগিয়ে সৃষ্টি করা এই আতঙ্ক ও সন্ত্রাসের মধ্যে জনগণ ভোট কেন্দ্রে না গেলেই কি কমিশন ও বিজেপির সুবিধা হবে!?

শ্রীজাত-কে গ্রেপ্তারির মধ্য দিয়ে যে জুলুমবাজি রাজনীতির পরিচয় দিতে চাইছে নির্বাচন কমিশন, তাকে আমরা ধিক্কার জানাই। ব্রিটিশ শাসনে এইরকম ফ্যাসিস্ট কায়দায় শিল্পী সাহিত্যিক দের ওপর আক্রমণ করা হতো, স্বাধীন ভারতবর্ষ আজ সেই পরাধীন শাসনের দিকে এগিয়ে যাচ্ছে!

তথ্য সূত্র: News18 সহ আরো কিছু

#শ্রীজাত #ভোট

Address

Siliguri
734012

Alerts

Be the first to know and let us send you an email when উজান - Ujan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to উজান - Ujan:

Shortcuts

Share