Bratati Haldar

Bratati Haldar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bratati Haldar, Serampore.
(2)

আবৃত্তির ক্লাস, অনুষ্ঠান ও স্বরচিত কবিতা পাঠ করাতে যোগাযোগ করবেন— 7001305314 নম্বরে।

আবৃত্তি চর্চা কেন্দ্র— অনুরণন (কণ্ঠরা মেলুক ডানা)©️
অফলাইন ক্লাসের ঠিকানা— শ্রীরামপুর, হুগলি

14/03/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “বিজ্ঞ”
আবৃত্তিতে— ব্রততী হালদার

খুকি তোমার কিচ্ছু বোঝে না মা,
খুকি তোমার ভারি ছেলেমানুষ।
ও ভেবেছে তারা উঠছে বুঝি
আমরা যখন উড়েয়েছিলেম ফানুস।
আমি যখন খাওয়া-খাওয়া খেলি
খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি,
ও ভাবে বা সত্যি খেতে হবে
মুঠো ক'রে মুখে দেয় মা পুরি।
সামনেতে ওর শিশুশিক্ষা খুলে
যদি বলি, "খুকি, পড়া করো"
দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে --
তোমার খুকির পড়া কেমনতরো।
আমি যদি মুখে কাপড় দিয়ে
আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
তোমার খুকি অম্‌নি কেঁদে ওঠে,
ও ভাবে বা এল জুজুবুড়ি।
আমি যদি রাগ ক'রে কখনো
মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি--
তোমার খুকি খিল্‌খিলিয়ে হাসে।
খেলা করছি মনে করে ও কি।
সবাই জানে বাবা বিদেশ গেছে
তবু যদি বলি "আসছে বাবা'
তাড়াতাড়ি চার দিকেতে চায়--
তোমার খুকি এম্‌নি বোকা হাবা।
ধোবা এলে পড়াই যখন আমি
টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা,
আমি বলি "আমি গুরুমশাই",
ও আমাকে চেঁচিয়ে ডাকে "দাদা'।
তোমার খুকি চাঁদ ধরতে চায়,
গণেশকে ও বলে যে মা গানুশ।
তোমার খুকি কিচ্ছু বোঝে না মা,
তোমার খুকি ভারি ছেলেমানুষ।

Congratulations Debparna 💕
13/03/2026

Congratulations Debparna 💕

Congratulations Prithvijit 💕
13/03/2026

Congratulations Prithvijit 💕

Congratulations Arnesh 💕
13/03/2026

Congratulations Arnesh 💕

সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো.... 💕অনুরণনের কন্ঠরা 💕
13/03/2026

সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো.... 💕
অনুরণনের কন্ঠরা 💕

অনুরণনের কণ্ঠ দেবসেনা 💕💐
12/03/2026

অনুরণনের কণ্ঠ দেবসেনা 💕💐

অনুরণনের কন্ঠরা....... অনেক অনেক ভালোবাসা সকলকে 💐💕 সবাই খুব ভালো থেকো আর এভাবেই আবৃত্তির ছায়ায় থেকো...
12/03/2026

অনুরণনের কন্ঠরা.......
অনেক অনেক ভালোবাসা সকলকে 💐💕 সবাই খুব ভালো থেকো আর এভাবেই আবৃত্তির ছায়ায় থেকো...

12/03/2026

ভয় পেতে তোমার গুরুমশাইকে?? আমি তো ছোটবেলাতেও ভয় পেতাম আর এখনও পাই 😊😊 সবচেয়ে ভয় পেতাম সংস্কৃত ক্লাসে 🫣

06/03/2026

সহজপাঠের আরেকটি ছড়া.... 🫟 🫟

Happy holi 🫟
04/03/2026

Happy holi 🫟

বসন্ত আওল রে!মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে।শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল,জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর...
01/03/2026

বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী
কানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুখ জ্বালা সব
দূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ,
মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু
অহরহ কোকিলকুল।
সখি রে উছসত প্রেমভরে অব
ঢলঢল বিহ্বল প্রাণ,
নিখিল জগত জনু হরখ-ভোর ভই
গায় রভসরসগান।
বসন্তভূষণভূষিত ত্রিভুবন
কহিছে দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,
হৃদিবসন্ত সো মাধা?
ভানু কহত অতি গহন রয়ন অব,
বসন্তসমীর শ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল
ফুল্ল বাসনা-বাসে।

~ রবীন্দ্রনাথ ঠাকুর

রঙিনকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর         ভিড় করেছে রঙমশালীর দলে।      কেউ-বা জলে কেউ-বা তারা স্থলে।           অজানা দেশ, রা...
01/03/2026

রঙিন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

ভিড় করেছে রঙমশালীর দলে।
কেউ-বা জলে কেউ-বা তারা স্থলে।
অজানা দেশ, রাত্রিদিনে
পায়ের কাছের পথটি চিনে
দুঃসাহসে এগিয়ে তারা চলে।

কোন্‌ মহারাজ রথের 'পরে একা,
ভালো করে যায় না তাঁরে দেখা।
সূর্যতারা অন্ধকারে
ডাইনে বাঁয়ে উঁকি মারে,
আপন আলোয় দৃষ্টি তাদের ঠেকা।

আমার মশাল সামনে ধরি না যে,
তাই তো আলো চক্ষে নাহি বাজে।
অন্তরে মোর রঙের শিখা
চিত্তকে দেয় আপন টিকা,
রঙিনকে তাই দেখি মনের মাঝে।

পাখিরা রঙ ওড়ায় আকাশতলে,
মাছেরা রঙ খেলায় গভীর জলে।
রঙ জেগেছে বনসভায়
গোলাপ চাঁপা রঙন জবায়,
মেঘেরা রঙ ফোটায় পলে পলে।

নীরব ডাকে রঙমহালের রাজা
হুকুম করেন, "রঙের আসর সাজা।'--
অমনি ফাগুন কোথা হতে
ভেসে আসে হাওয়ার স্রোতে,
পুরানোকে রাঙিয়ে করে তাজা।

তাদের আসর বাহির-ভুবনেতে,
ফেরে সেথায় রঙের নেশায় মেতে।
আমার এ রঙ গোপন প্রাণে,
আমার এ রঙ গভীর গানে,
রঙের আসন ধেয়ানে দিই পেতে।

Address

Serampore
712203

Alerts

Be the first to know and let us send you an email when Bratati Haldar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bratati Haldar:

Share