Chitra-Vichitra

Chitra-Vichitra চিত্র-বিচিত্র
https://www.facebook.com/suprabho.das.50

ফলহারিণী অমাবস্যা
16/05/2026

ফলহারিণী অমাবস্যা

2026 সালের দুর্গা, লক্ষ্মী, কালী ঠাকুরের চালচিত্রের order নেওয়া শুরু হয়ে গেছে। আপনার পছন্দ মতো theme / topic অনুযায়ী ...
03/05/2026

2026 সালের দুর্গা, লক্ষ্মী, কালী ঠাকুরের চালচিত্রের order নেওয়া শুরু হয়ে গেছে। আপনার পছন্দ মতো theme / topic অনুযায়ী order দিতে পারেন। Order দেওয়ার জন্য messenger এ contact করুন।

নীচের ছবিগুলি (1st part) বিগত বছরগুলিতে প্রতিমাশিল্পী রোহিত দার ( Rohit Mondal ) তৈরি প্রতিমার জন্যে আমার করা কাজ ।

30/04/2026

Rath Angarag /Rath painting
commission work


Angarag by me
27/04/2026

Angarag by me

Ganesh Angarag Commission work 2026
25/04/2026

Ganesh Angarag
Commission work 2026

কার হাঁড়ির ভাত কে খায় সেই জানে ![AKSHAY]-triteeya শক্তির কোনো জন্ম বা মৃত্যু নেই , শুধু পরিবর্তন আছে । ব্রহ্মাণ্ডের এই...
20/04/2026

কার হাঁড়ির ভাত কে খায় সেই জানে !
[AKSHAY]-triteeya

শক্তির কোনো জন্ম বা মৃত্যু নেই , শুধু পরিবর্তন আছে । ব্রহ্মাণ্ডের এই স্থির শক্তিই অনুর ভরের সৃষ্টি করেছে কিনা এ নিয়ে সকলের মত ভিন্ন। তবে যে বিষয়ে সন্দেহ নেই তা হল ভরযুক্ত অনুর পরিপুষ্টতা ও সক্রিয়তার কারণ শক্তি । শব রূপ শিবে প্রান সঞ্চারকারী অফুরন্ত অন্নামৃত বার বার অস্থির এই অনুর অবস্থাকে টিকিয়ে রেখেছে। আবার শক্তির উৎস শক্তি শোষণ করে নিস্ক্রিয় করে শবও করেছে । তবে সে শব হোক আর শিব হোক, তা গ্রাস করে সময়ের গতিহীন যে বিশাল শূন্যাবস্থার সৃষ্টি করে , তা বেশ লক্ষ্যনীয়। সেই সর্বগ্রাসী মহাক্ষুধা শক্তির ওপারে কি আছে তা এপারের কেউ জানে না। সেই কালকূপ, কাল-মহাকাল-শিবে ভেদ করে না, সব খায়। কিন্তু এই মহাশক্তির পিছনে কি নতুন সূচনা নাকি অনন্ত ঘুম। মৃত্যু রূপ সত্যের সাথে পরিচয়ে সত্ত্ব গুনের যে দারুণ নেশার উন্মত্তায় শত শত শিব নিত্য লোলুপ কালকূপটির দিকে ছুটেছে কিংবা বিকর্ষণ গুন প্রদর্শন করে পালানোর চেষ্টা করেছে, তারা কেউই ছাড় পায়নি।
প্রশ্ন জাগে এই উগ্রসত্ত্বতা ঘোর তমশাই নিয়ে যায় নাকি অনন্ত আলোতে এনে উপস্থিত করে । এটাই কি সেই দুয়ার যা দিয়ে এই ভবের বন্ধন নাশ হয়ে কালী ক্রোড়ে উপস্থিত হব , নাকি নতুন ভবের পাশে বাঁধা পরব ? এসত্যি আমাদের ওই পথের দৌড়ে জয়ী হওয়া জন বলে দিতে পারে ।
যে বিষয়ে প্রশ্ন নেই তা হল, এই সম্পূর্ণ ক্ষয়ে যাওয়া ঘোর মহাশূন্যতা চিরন্তন অক্ষয়। যে ইচ্ছা বিলাসে স্থির অথচ অফুুরন্ত আলো হয় আবার কালো হয় ।সেই অক্ষয় নিজেই নিজেকে পুষ্ট করে কিংবা পিষ্ট করে। তার অক্ষয়তা সে নিজেই চক্রাকারে বজায় রাখে। এর শেষ শুরু এ ভবের জীব জানে না। যারা জানে তাদের অস্তিত্ব থাকে না , ভাষা থাকে না। সে নিজেও স্থির অক্ষয় হয়ে পড়ে...
এই অক্ষয় ভাবের ধারক বাহক ও সম্প্রদানকারক শ্রীগুরু শিবকে আমরা প্রণাম করি । যিনি এই সকল অক্ষয় জ্ঞানে জ্ঞানান্বিত ও যার দ্বারা এই সকল জ্ঞান প্রকাশিত সেই শ্রীগুরু শিবের ভজনা করি । যিনি সকলের মধ্যে অক্ষয়জ্ঞান দীপ প্রজ্জ্বলক ও নিত্য অক্ষয় প্রসাদ আস্বাদক সেই শ্রীগুরু শিবের আমরা অনুসরণ করি।




আমি) সব ছেড়ে মা ধরব  তোমার রাঙা চরণ দু'টি,                    এইতো আমার ব্রত।।আমি আর নইতো রাজি, শূন্য হাতে ঘুরতে অবিরত,...
19/04/2026

আমি) সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দু'টি,
এইতো আমার ব্রত।।
আমি আর নইতো রাজি, শূন্য হাতে ঘুরতে অবিরত,
এইতো আমার ব্রত।

(আমি) যা পেয়েছি জীবনভোরে,
উঠল না তায় হৃদয় ভরে,
যা পেয়েছি জীবনভোরে,
উঠল না তাই হৃদয়ভরে।
(এখন) এমন কিছু চাই মা, যাহা,এমন কিছু চাই মা, যাহা,
চিরদিনের মতো। এইতো আমার ব্রত।।

আমি কুহক মোহে ভুলে-ভুলে, দাগ কেটেছি জলে।
পান করেছি বিষয় মধু, শান্তি পাবো বলে।
শুধু শান্তি পাবো বলে।
(আজ) জীবন-ভরা ফুলের ডালি, তোমার পায়ে দিলাম ঢালি।
জীবন-ভরা ফুলের ডালি, তোমার পায়ে দিলাম ঢালি।
এখন তোমার কৃপায় অমৃত হোক, ব্যাথার গরল যত।
আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দু'টি,
এইতো আমার ব্রত৷৷

শুভ নববর্ষ ১৪৩৩🙏🏾🌺 😃Ganesher Halkhata
15/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩🙏🏾🌺 😃
Ganesher Halkhata

Sri Lakshmi Ganesh শুভ নববর্ষ ১৪৩৩🙏🏾🌺
15/04/2026

Sri Lakshmi Ganesh
শুভ নববর্ষ ১৪৩৩🙏🏾🌺

13/04/2026

এমন কত বৎসরের শেষ দেখলাম, শুরু দেখলাম কত পণ করা হল, তার মধ্যে কত পণই বা রাখা হল। আমরা মাকে নিজের সব করব ভাবি, সত্যিই কি করে উঠতে পারি? নাকি মহামায়ার মায়ায় ভুলে আবার জীবনে মায়াময় জগতকেই সার করি?
মায়ের পায়ের কাছে যাওয়া সত্যই সহজ নয়। তবুও প্রার্থনা করি, আমরা সেই পথেই যেন থাকি। চাওয়াটা যেন সেই চরণই থাকে. . .
Background song
https://youtu.be/2Vgh1QAIT2M?si=ixBXnHE7Y25N6GJp
makali

Send a message to learn more

Address

Kashyap Para
Santipur
741404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chitra-Vichitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share