17/07/2026
📣অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ স্বর ও শ্রুতির ছাত্রীরা আবৃত্তি পরিবেশনায় উপস্থিত থাকতে চলেছে বাচিক শিল্পীদের কাছে অত্যন্ত গর্বের একটি মঞ্চে কলকাতার রবীন্দ্র সদন ও নন্দন সংলগ্ন বাংলা একাদেমী সভাগৃহে।
🎙️কলকাতার বিখ্যাত আবৃত্তি সংস্থাদের পাশাপাশি সুযোগ পাচ্ছে আমাদের শান্তিপুরের স্বর ও শ্রুতি। এটা নিঃসন্দেহে আমাদের একটি সাফল্য ও খুশির মুহূর্ত।উত্তরপাড়া বাঙ্ময় সংস্থা আয়োজিত বর্ষা উৎসবে আজ আমাদের স্বর ও শ্রুতির মেয়েরা আবৃত্তি পরিবেশন করবে সন্ধ্যা ৬ টায়। কাছাকাছি বন্ধু ও শুভানুধ্যায়ীরা অবশ্যই উপস্থিত থাকবেন।