Chaitali Rehearsal Space Chaitali Mohola Kakshya

  • Home
  • India
  • Road
  • Chaitali Rehearsal Space Chaitali Mohola Kakshya

Chaitali Rehearsal Space Chaitali Mohola Kakshya An ideal space for any rehearsal, theatre workshop, seminar , dance practice, music practice, etc.

04/02/2025
06/06/2024

দেখতে দেখতে এক বছর হয়ে গেল। গত বছর ৪ ঠা জুন , যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম তার অনেকটাই পূরণ হচ্ছে । কত গুণী মানুষজনের পদার্পণ হলো এই মহলা কক্ষে। শ্রী অরুণ মুখোপাধ্যায় , শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী , শ্রী মেঘনাদ ভট্টাচার্য্য, শ্রী খরাজ মুখার্জি , শ্রী কৌশিক চট্টোপাধ্যায় , শ্রী সৌমিত্র বসু, শ্রী দেবাশীষ রায় , শ্রী বাদল দাস ……কত নাম বলবো । কত দলের একঝাঁক তরুণ প্রজন্ম থেকে শুরু করে কত দলের অভিজ্ঞ গুণী মানুষজন এখানে দিনের পর দিন মহড়া দিয়েছে এবং এখনও দিচ্ছে । বড়ো পাওয়া যখন দিনের শেষে তাঁদের মুখে পরিতৃপ্তির হাসি দেখি । মনে হয় , যাক , সার্থক আমার এটা করা ।
অনেক দল তাঁদের মহলা নিয়ম করেই এইখানে করেন । অনেক দল আবার বিশেষ প্রয়োজনে এখানে মহড়া করেন । অনেক ফিল্মের লোকজন অডিশন এর জন্য এখানে আসেন । অনেকে আবার তাদের কনফারেন্স করার জন্যই এই জায়গাটিকে আদর্শ বলে মনে করেন । অনেক দল আবার গুণী মানুষজন নিয়ে এখানে থিয়েটার ওয়ার্কশপ করেন । অনেকে ফিল্মের প্রাইভেট স্ক্রিনিং ও করেন । অনেকে আবার বাচ্চাদের নিয়ে এখানে অভিনয় শেখান। কি ভালো যে লাগে দেখতে । একঝাঁক ফুলের মতন বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে কত উৎসাহ নিয়ে থিয়েটার শেখে । ভরসা জাগে , যাক , বাংলা থিয়েটার বেঁচে থাকবে অনেকদিন , এদের হাত ধরে।

বেঁচে থাকুক বাংলা থিয়েটার । সমৃদ্ধ হোক বাঙালির সংস্কৃতি ।
এই প্রজন্মের হাত থেকে বাংলার সংস্কৃতির ব্যাটন যাক ভবিষ্যত প্রজন্মের হাতে। আরো ঋদ্ধ হোক আমার আপনার সংস্কৃতি। এগিয়ে চলুক চৈতালি মহলা কক্ষ। থাকুক আপনাদের আশীর্বাদ , শুভেচ্ছা আর ভালোবাসা এইরকমই । চরৈবেতি চরৈবেতি।।

গত ০১/১০/২০২৩  , বিকেলবেলা , চৈতালি মহলা কক্ষে, বিমূর্ত নাট্যদলের সদস্য ও সদস্যা রা  তাদের নতুন নাটক " বিসর্জন" এর ( আনু...
03/10/2023

গত ০১/১০/২০২৩ , বিকেলবেলা , চৈতালি মহলা কক্ষে, বিমূর্ত নাট্যদলের সদস্য ও সদস্যা রা তাদের নতুন নাটক " বিসর্জন" এর ( আনুমানিক ২৪ নভেম্বরে অ্যাকাডেমি তে প্রথম শো) মহড়া দিলেন । এর আগেও বেশ কয়েকবার এখানে তাঁরা মহড়া দিয়েছেন । তাঁদের মহড়ার কিছু মুহূর্ত । তাদের নির্দেশক শ্রী অনিরুদ্ধ গুপ্ত মহাশয়কে অজস্র ধন্যবাদ আমাদের এই জায়গাটি বেছে নেওয়ার জন্য।

আজ, ২৩/০৯/২০২৩  , বিকেলবেলা , চৈতালি মহলা কক্ষে, তিলজলা ঋতু র সদস্য ও সদস্যা রা  তাদের নতুন নাটকের ( ২৬/০৯/২৩ তপন থিয়েট...
23/09/2023

আজ, ২৩/০৯/২০২৩ , বিকেলবেলা , চৈতালি মহলা কক্ষে, তিলজলা ঋতু র সদস্য ও সদস্যা রা তাদের নতুন নাটকের ( ২৬/০৯/২৩ তপন থিয়েটার এ প্রথম শো) অন্তিম মহড়া দিলেন । তার কিছু মুহূর্ত । তাদের নির্দেশক শ্রী দেবাংশু ভট্টাচার্য কে অজস্র ধন্যবাদ আমাদের এই জায়গাটি বেছে নেওয়ার জন্য।

গতকাল , ২২/০৯/২০২৩ , বিকেলবেলা , চৈতালি মহলা কক্ষে  বেহালা ব্রাত্য জনের  " পড়ে পাওয়া ষোলো আনা " র মহড়ায়  বিশিষ্ট নাট...
23/09/2023

গতকাল , ২২/০৯/২০২৩ , বিকেলবেলা , চৈতালি মহলা কক্ষে বেহালা ব্রাত্য জনের " পড়ে পাওয়া ষোলো আনা " র মহড়ায় বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শ্রী খরাজ মুখোপাধ্যায়ের পদার্পণে আমরা ধন্য। শ্রী সুপ্রিয় চক্রবর্তী মহাশয়কে অজস্র ধন্যবাদ ছবি তুলে দেওয়া র জন্য ।

আজ ১৮/০৮/২০২৩, চৈতালি মহলা কক্ষে যাদবপুর রম্ম্যানী র উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । শ্রী সৌমিত্র বসু মহাশয়...
18/08/2023

আজ ১৮/০৮/২০২৩, চৈতালি মহলা কক্ষে যাদবপুর রম্ম্যানী র উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । শ্রী সৌমিত্র বসু মহাশয় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে। ওনার পদার্পণে আমরা ধন্য। কলকাতা চরৈবেতি র সদস্য ও সদস্যা রাও উপস্থিত ছিলেন এই সুন্দর সভায় । সকলের কাছেই আমরা কৃতজ্ঞ ।

10/08/2023

আজ চৈতালি মহলা কক্ষে স্বনামধন্য আলোকশিল্পী শ্রী বাদল দাস মহাশয়ের পদার্পণে আমরা গর্বিত । গত পঞ্চাশ বছরের উপর বাংলা তথা হিন্দি নাটকের আলো কে উনি একেকটি চরিত্রে পরিণত করেছেন , ওনার অসাধারণ শৈল্পিক ভাবনা দিয়ে । আমাদের সবার প্রিয় বাদল দা , আজ নিজে থেকেই চৈতালি মহলা কক্ষে চলে এলেন এবং ওনার মতামত জানালেন ।
অজস্র ধন্যবাদ।

আজ গুজব নাট্যদলের প্রথমদিনের কর্মশালায় বহু নাট্য শিক্ষার্থীর সাথে উপস্থিত ছিলেন শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্র...
06/08/2023

আজ গুজব নাট্যদলের প্রথমদিনের কর্মশালায় বহু নাট্য শিক্ষার্থীর সাথে উপস্থিত ছিলেন শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্রী দেবাশীষ বাবু । আমরা ধন্য ওনাদের পদার্পণে । শ্রী উদ্দালক এবং শ্রীমতী মধুবন্তি কে অজস্র ধন্যবাদ ছবি তুলে দেওয়ার জন্য এবং সবাইকে নিয়ে এইখানে নাটকের কর্মশালা করার জন্য। আগামি রবিবার আরো একটি কর্মশালা আছে ওনাদের। যারা ইচ্ছুক , অবশ্যই ওদের সাথে এখুনি যোগাযোগ করে নেবেন।

গতকাল (২৩/০৭/২০২৩) চৈতালি মহলা কক্ষ ( Chaitali Rehearsal Space) সমৃদ্ধ ও সন্মানিত হলো  নাট্য জগৎ এর দুই নক্ষত্র শ্রী অরু...
24/07/2023

গতকাল (২৩/০৭/২০২৩) চৈতালি মহলা কক্ষ ( Chaitali Rehearsal Space) সমৃদ্ধ ও সন্মানিত হলো নাট্য জগৎ এর দুই নক্ষত্র শ্রী অরুণ মুখোপাধ্যায় ও শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় দের পদার্পণে। তাঁরা " হারানের নাত জামাই " নাটকটির মহড়া দিলেন । সাহেব মুখোপাধ্যায় কে অজস্র ধন্যবাদ এই ছবি তুলে দেওয়ার জন্য।

Address

2-G , Natore Park , 4th Road , , Near Bondle Gate , Ballygunge Phari/Ballygunge Railway Station
Road
700039

Opening Hours

Monday 9am - 5pm
5:05pm - 9:05pm
Tuesday 9am - 5pm
5:05pm - 9:05pm
Wednesday 9am - 5pm
5:05pm - 9:05pm
Thursday 9am - 5pm
5:05pm - 9:05pm
Friday 9am - 5pm
5:05pm - 9:05pm
Saturday 9am - 5pm
5:05pm - 9:15pm
Sunday 9am - 5pm
5:10pm - 9:30pm

Telephone

+919804218539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chaitali Rehearsal Space Chaitali Mohola Kakshya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share