10/10/2024
হ্যাঁ সংখ্যাটা এখন ৮৮ ঘন্টা। আবারও বলছি ফলের রস, ও আর এস, গ্লুকোজ কিচ্ছু না। শুধুমাত্র জল! সবার শারীরিক অবস্থা অবনতির দিকে। যেখানে বসে এই পোস্ট লিখছি, সেখানে কারোর চোখ আর শুকনো নেই।
এখন প্রায় সবাই শুয়ে আছেন। কথা বলতে বারণ করা হচ্ছে। শরীরের শক্তি ভান্ডার ফুড়ন্ত। ভুলে যাবেন না আঁচলের তলায় স্যান্ডুইচ লুকিয়ে রাখার অনশন এটা নয়।
কিছুটা দুরের সুলভে নিয়ে যাওয়া হচ্ছে অনশনকারীদের। কাউকে হুইল চেয়ারে, কাউকে ধরে ধরে। নিয়ে যাওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। শরীরের খবর নিচ্ছেন ধরা গলায়। ঝালমুড়ি বিক্রি করা ভদ্রলোক নিজের খদ্দেরকে শুদ্ধ একদিকে ঠেলে রাস্তা করে দিচ্ছেন।
সুলভ শৌচালয়ে প্রথম দু দিন টাকা লেগেছে। কাল থেকে আর ওঁরা নিচ্ছেন না। ওদের কাছে আমরা "মিটিং-র লোক"।সেই পরিচয় দিলেই আর কোনও বাধা আসছে না। যে যেমন নামই দিক না কেন- সবাই ঠিক ভুলটা বোঝেন। বুকের বাঁ দিকের ধুকপুক টুকু বোঝার মত ডাক্তারি বিদ্যা সমস্ত মানুষেরই থাকে। পিশাচরা অবশ্য একটু আলাদা।
নিলজ্জের মতই শেয়ার করতে বলছি। আমার বন্ধুরা বিছানায় শুয়ে আছে। সরলার নিরব, মিডিয়া প্রায় নিরব। তাই আমাদের বন্ধুর ভাল-মন্দ আমাদেরকেই বুঝে নিতে।
(copied)