07/01/2026
শোকবার্তা
গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী স্বপন সেনগুপ্ত মহাশয় আজ দীর্ঘদিনের অসুস্থতার পর প্রয়াত হয়েছেন। তিনি মোটর নিউরন রোগে ভুগছিলেন।
তিনি ছিলেন একজন অত্যন্ত মানবিক ও সমাজসচেতন মানুষ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ আমাদের সকলের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। অন্যধারা থিয়েটার গ্রুপ এবং আগরপাড়া অগ্নিবীণা সংসদের সঙ্গে তাঁর আন্তরিক যোগ ও সহযোগিতা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸