Gneo Bangali

Gneo Bangali for business enquiry :- [email protected]

সুন্দরী কামিনী
10/07/2026

সুন্দরী কামিনী

29/10/2025

ভালোবাসার অদ্ভুত শান্তি
Gneobangali Story

শহুরে যান্ত্রিক জীবনের কঠিন ব্যস্ততায় আমরা যেন দিন দিন প্রকৃতির থেকে আরও দূরে সরে যাচ্ছি। বড় বড় ভবনের আড়ালে আকাশের র...
19/11/2024

শহুরে যান্ত্রিক জীবনের কঠিন ব্যস্ততায় আমরা যেন দিন দিন প্রকৃতির থেকে আরও দূরে সরে যাচ্ছি। বড় বড় ভবনের আড়ালে আকাশের রঙ, গাছের ছায়া, মাঠের সবুজ—সব যেন হারিয়ে যায়। সেই ব্যস্ত জীবনে দাঁড়িয়ে কখনো কি একটু থেমে প্রকৃতির দিকে ফিরে তাকাই? আমাদের হয়তো সেই ফুরসৎটুকু নেই।

তবে আজ হঠাৎ একটি গ্রামের গোধূলি সন্ধ্যায় মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। সূর্য ঢলে যাওয়ার মুহূর্তে গোটা আকাশটা যেন রাঙা সোনালি আলোয় ভরে উঠল। দূর দিগন্তে মাঠের মাঝখানে তালগাছের কায়া, বাতাসে দুলে ওঠা ধানের শিষ, সামনের পুকুরে শেষ আলোতে ঝিলমিল করছে ডুবতে বসা সূর্যের প্রতিবিম্ব টি—সবকিছু মিলিয়ে এমন এক স্নিগ্ধতা যা মনকে এক নিমেষে শান্ত করে দিল।

এই সৌন্দর্য শহরে বসে কল্পনাও করা যায় না। গ্রাম্য প্রকৃতির এই রূপ সত্যিই অনন্য, এক গভীর প্রশান্তির উৎস। আমাদের ব্যস্ত জীবনে যেন এই স্নিগ্ধ গোধূলির ছোঁয়া প্রয়োজন, যা এক মুহূর্তে সব ক্লান্তি মুছে দিতে পারে। প্রকৃতির এমন নৈসর্গিক রূপের সান্নিধ্যে এসে আবার মনে হলো, প্রকৃতিই আমাদের সত্যিকারের আশ্রয়।

দুচোখে এই প্রকৃতির দৃশ্য দেখে যতটা উপভোগ করা যায় ততটা ক্যামেরায় ক্যাপচার করার সম্ভব নয়। তাই যতটুকু ক্যাপচার করতে পারা গেছে ততটুকুই আপনাদের জন্য উপস্থাপন করেছি। একটুখানি সময় নিয়ে প্রকৃতির এই দৃশ্য উপভোগ করুন। হয়তো সেই শান্তিময় অনুভূতি আপনাদের হবে না তবুও আমার এই ছোট্ট প্রয়াস শুধু মাত্র আপনাদের জন্য।🌾🌅"
#প্রকতি

আজ শুনলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি "পরিণীতা"। গল্পটি অডিও রূপে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি।"পরিণীতা" গল্পের অডি...
14/11/2024

আজ শুনলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি "পরিণীতা"। গল্পটি অডিও রূপে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি।"পরিণীতা" গল্পের অডিওরূপটি একটি অনন্য অভিজ্ঞতা, যা শুনলে মনে হয় যেন গল্পের প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে উঠেছে। এই উপস্থাপনার সৌন্দর্য এমনভাবে জড়িয়ে ধরে যেন নিজেকে গল্পের অংশ মনে হয়। এই গল্পে বিশেষ কয়েকটি দিক আমার কাছে আলাদা করে গল্পটির স্বাদ বাড়িয়ে তুলেছে।

প্রথমটি হলো গল্পটির আবহ তৈরি করার জন্য ব্যবহৃত গানটির কথা। "আমার গলার হার" এই লোকগানটি এক আবেগময় সুরে গেয়েছেন সত্যকী ব্যানার্জি। পুরুষ কণ্ঠে গানটি এমন মাধুর্য নিয়ে এসেছে, যা শ্রোতার মনে গল্পটির মাধুর্যতা অনেক গুণ বাড়িয়ে তোলে। সুর ও শব্দের সংমিশ্রণে গানটি গল্পের সাথে একাত্ম হয়ে এক বিশেষ পরিবেশ তৈরি করে। গল্পের সময়োপযোগী প্রতিটি মুহূর্তে এই গানটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন প্রতিটি শব্দ গল্পের অনুভূতিতে নতুন মাত্রা যোগ করেছে।

দ্বিতীয়ত, গল্পটির আবেগঘন অংশগুলিকে আরও গভীরভাবে অনুভব করার অন্যতম কারণ হলো মায়ের চরিত্রটির উপস্থাপনা। উর্মিমালা বোস, ভুবনেশ্বরী দেবীর কণ্ঠে এই চরিত্রের অভিনব সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। তাঁর বাচনভঙ্গি ও কণ্ঠের মাধুর্য গল্পটিকে শ্রোতার মনে স্থায়ী ছাপ ফেলে। মায়ের স্নেহ ও মমতাকে তিনি এমনভাবে ব্যক্ত করেছেন, যা হয়তো গল্পটি নিজে পড়লে অনুভব করা যেত না। উর্মিমালা বোসের কণ্ঠে মায়ের চরিত্রটি যেন এক গভীর স্নেহের প্রতিমূর্তি হয়ে উঠেছে। তাঁর অভিনয়ে মায়ের স্নেহময় রূপটি এমন এক অনুভূতির সৃষ্টি করে, যা প্রতিটি শ্রোতার মন ছুঁয়ে যায়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পগুলি সবসময়ই মানুষের মনের জটিলতা এবং সমাজের নানা রকম সমস্যাগুলি তুলে ধরে। এই অডিও সংস্করণটিতে লেখকের সেই মননকে আরও স্পষ্টভাবে উপলব্ধি করা যায়।

সকলকে অনুরোধ করবো গল্পটি একবার শুনার জন্য
বর্তমান সময়ে প্রেমকে প্রকাশ্যে প্রকাশ করা কত স্বাভাবিক। সামাজিক বাধা কমে গেছে। নেই বললেই চলে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া প্রেমকে আরও সহজ করে তুলেছে। দূরত্ব কমিয়েছে, যোগাযোগ বৃদ্ধি করেছে। প্রেমের ধারণা আরও বৈচিত্র্যময় হয়েছে। একাধিক সম্পর্ক, খোলামেলা আলাপচার, এই সবই স্বাভাবিক হয়ে উঠেছে মহিলারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে, নিজের পছন্দ অনুযায়ী জীবন যাপন করতে পারে।
কিন্তু এই গল্পটি সম্পূর্ণ বিপরীত পটভূমিতে রচিত।

https://youtu.be/fxDFk6qKsHs?si=wfbitNlj-6gtDUjQ

#পরিণীতা Gneo Bangali

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর;ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মা...
02/10/2024

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।
তাই আনন্দিতা শ্যামলীমাতৃকার চিন্ময়ীকে মৃণ্ময়ীতে আবাহন।
আজ চিৎ-শক্তিরূপিনী বিশ্বজননীর শারদ-স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা।
মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী।
তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন—
দেবী নারায়ণী,
আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী,
কখনো মহেশ্বেরী রূপে প্রকাশমানা,
কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী,
কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী,
উগ্রা শিবদূতী,
নৃমুণ্ডমালিনী চামুণ্ডা,
তিনিই আবার তমোময়ী নিয়তি।
এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন।

💞মা আসছে💞

💙💙💙💙💙💙💙
゚viralシ







゚viralシ









যদি শান্তি চাও প্রকৃতির মাঝে হারিয়ে যাও! ❤️‍🩹
18/09/2024

যদি শান্তি চাও প্রকৃতির মাঝে হারিয়ে যাও! ❤️‍🩹

Address

Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when Gneo Bangali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Gneo Bangali:

Shortcuts

Share