02/02/2025
মা সারদার চরণতলে শাশ্বত পারিজাত।
মা, তোর কমল আসন সাজিল আজিকে বাজিল শঙ্খ নাদ ।
শুভ্র বসনে বিদ্যা হস্তে বীণার টংকার।
জ্ঞানের প্রভায় আলোকিত বেদী, চন্দন সুবাস।
মা সারদার আগমনী সুরে মুখরিত চারিধার।
করজোরে আজি দাঁড়ায়ে আছে মা, সন্তান তোমার।
অঞ্জলি ভরে হৃদয় কমল নিবেদন করি এবে।
বিদ্যাং দেহি সরস্বতী বিরাজ অন্তরে।
তোমার আশিস শীর্ষে ধরি মা এলাম শরণে।
তোমার পূজা সফল ক’র রাখিয়া চরণে।
বিদ্যা রূপে, লক্ষ্মী রূপে শক্তিরূপে মা ,-
পুনঃ, পুনঃ হোক মোদের অঙ্গনে তোমার আবির্ভাব।
এ প্রার্থনা নিয়ে প্রনিপাত করে শাশ্বত পরিবার।