18/11/2024
পেইজটা শুরু করেছিলাম বিনোদনের জন্য। অনেকটা সফলও হয়েছি তবে কিছু জিনিস মাঝে মাঝে বিতর্কের জন্ম দিচ্ছে। এজন্যে পেইজের কিছু রুলস দিয়ে দিলাম কষ্ট করে পড়ে নিয়েন যাতে পরবর্তীতে ভুল না হয়।
১. কারো নামে যদি কনফেশন আসে তাহলে নিজে পেইজে নক দিবেন। বয়ফ্রেন্ড বা মামাতো ভাই-বোন এই দিয়ে নক দিলে কোন উত্তর পাবেন না।
২. কনফেশন লেখার ক্ষেত্রে পজিটিভ, সুস্পষ্ট ভাষা এবং শব্দ ব্যবহার করা লাগবে। এডমিন সবসময় লেখার ভুল খুজে পোস্ট করে দিতে পারবেনা।
৩. কনফেশন দেওয়ার সময়ে অবশ্যই নিজ আইডি দিয়ে কনফেশন দিতে হবে। ফেইক আইডি দিয়ে দেওয়া কোনো কনফেশন পোস্ট করা হবেনা। ফেইক আইডির ক্ষেত্রে নিজের পরিচয় দিয়ে একটা ভয়েজ দিতে হবে।
৪. আমার পেইজের রিচের দরকার নাই। আমি কারো বিরুদ্ধে কোন কাজ করতেছি না। যাদের সমস্যা তারা সুন্দর করে পেইজ ইনবক্সে এসে নক দিবেন। আমি ডিলিট করে দিব। যদি রিপ্লাই না আসে ভাববেন যে এডমিন এখন আপাতত নাই, পরে এসে রিপ্লাই দিব।
৫. কনফেশন আসলেই সিরিয়াস হওয়ার কারন নাই। হতেই পারে কেউ আপনাকে পছন্দ করে সে জন্য কনফেশন লিখেছে। তবে কে দিয়েছে সেইটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হবেনা। এক্ষেত্রে যদি আপনার কোনো ক্ষতির সম্ভাবনা বা কোনো সিরিয়াস ইস্যু থাকে তাহলে অবশ্যই জানাবেন. পিক নাম চেঞ্জ করে দেওয়া হবে..।
৬. যারা কমেন্ট করেন যে আমি কনফেশন পাইলাম না পরে যখন আপনার আইডির মানুষ জন আপনার নামে কনফেশন দিবে তখন বলবেন এডমিন ভাই ডিলিট করেন। এইসব কনফেশন আজীবনেও ডিলিট হবে না।
৭. আর হ্যাঁ কমেন্ট করবেন ভালো কথা তবে কাউকে উদ্দেশ্যপ্রণিত কোনো কথা অথবা কাউকে ব্যাথা দিয়ে কোনো কমেন্ট করলে সরাসরি ব্যান খাবেন। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, ক্ষ্যাত থাইকেন না।
৮. এডমিন সম্পর্কে কোনো তথ্য দেওয়া যাবেনা। এডমিন সম্পর্কে কোনো তথ্য চেয়ে নক দিলে কোনো উত্তর দেওয়া হবেনা।
ধন্যবাদ!