21/07/2026
অনুভূতি
জীবনের দমকা বাতাসে হড়পাবানের উদ্দামতায় এলোমেলো পুরষের নৌকো ভাসে শুধু ভাসে।
মায়ের কষ্ট বুঝলে স্ত্রীর মায়ের রাগ
অবুঝ ব্যাটা ছেলে
আমার মেয়েটার জীবন নরক করে দিল।
স্ত্রীর মন রাখতে গেলে
মায়ের অভিমানী সুর
ছেলে টা হঠাৎ পর হয়ে গেল।
সংসারী হতে চাইলে সমাজ তকমা দেয় স্ত্রৈন
সমালোচক প্রতি বেশি দের উদাত্ত কটুক্তি
মেয়ে ন্যাকড়া ব্যাটা ছেলে কোন পৌরুষ নেই।
রঙচটা জামা ছেঁড়া জুতো মোটা ঘষা কাঁচে অস্পষ্ট দৃষ্টি
সন্তানের মধ্যে চরম জিজ্ঞাসা
বাবা আটপৌরে রয়ে গেলো।
স্কুলের থার্ড বেঞ্চের সেই বন্ধু টা চাকরকে নিয়ে
দু হাজারি ইলিশ মাছের শরীরে হাত বুলিয়ে মুখ ঘুরিয়ে বলে
কিরে কি কিন্তু?
তারপর চড়া গলায় সুখ্যাতি করে বলে
তুই সেই বোকা রয়ে গেলি আজীবন
ছাপোষা নীরব ভালো ছেলে।
না কেউ খোঁজ নেয়নি
আমার নিজের অভিমান ভালো মন্দ সুখ দুঃখের অনুভূতি থাকতে পারে।
আমি চুপি চুপি হাসি।
জীবন স্রোতের মাঝে শুধু দাঁড় টানি।
আমার নীরবতা শুধু বলে সকলের শুভ হোক।
আমি বেশ আছি। 😀
সুজয়শঙ্কর পান্ডে✏️
২১শে জুলাই ২৬