Jeetz Empire

Jeetz Empire This Page is Dedicated to Superstar JEET — An Actor, Producer and Icon of Tollywood.

Here, you’ll find:
Latest Updates | Exclusive Photos | Unknown Facts | Box-Office Report | Detailed Reviews & Analyses | Authentic News & Information

শুভ জন্মদিন, কৌশানি মুখার্জি দিদি। 🌺🌹🌻জীবনের আরো একটি বছর অতিক্রম করে ৩৪ এ পা রাখলেন টলিউডের অভিনেত্রী এবং রাজনীতিবিদ কৌ...
17/05/2026

শুভ জন্মদিন, কৌশানি মুখার্জি দিদি। 🌺🌹🌻

জীবনের আরো একটি বছর অতিক্রম করে ৩৪ এ পা রাখলেন টলিউডের অভিনেত্রী এবং রাজনীতিবিদ কৌশানি মুখার্জি। ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ❝পারবো না আমি ছাড়তে তোকে❞ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। ক্যারিয়ারে এখনো পর্যন্ত ২৬টি সিনেমা এবং ১টি ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী।

২০১৯ সালে সুপারস্টার জিৎ দার সাথে ❝বাচ্চা শ্বশুর❞ ছবিতে কাজ করেছেন৷ ছবিটিতে তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়, জিৎ দার সাথে খুনসুটি + দুষ্টুমিষ্টি ভালোবাসা + সম্পর্কের টানাপোড়েন, “মেরি জান” গানটিতে চমৎকার স্ক্রিন প্রেজেন্স—সবকিছুই বেশ প্রশংসনীয় ছিলো৷ আশা করি, ভবিষ্যতেও জিৎ দার সাথে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখবো আমরা। জিৎ-কৌশানি জুটির অন স্ক্রিন রোমান্স, বন্ডিং, ইমোশনাল অ্যাঙ্গেল দারুণ জমে উঠেছিলো।

❝মৃগয়া ১.৫❞ এবং ❝বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু❞ নামে তাঁর দুইটি আপকামিং ছবি এই মুহূর্তে প্রোডাকশন স্টেজে আছে। বহুল সম্ভাবনাময় ছবি দুইটির প্রতি অসংখ্য শুভকামনা রইলো। আপনি সবসময় সুস্থ থাকুন, সুন্দর ও নিরাপদে থাকুন, সবসময় আপনার অভিনয় দিয়ে রূপালি পর্দাকে মাতিয়ে রাখুন; এই কামনা করি৷ ❤️💚💙💛

JEET | Koushani Mukherjee | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Creation | Jeet FC Ghatal-জিৎ ফ্যান্স ক্লাব ঘাটাল | Jeetz Empire

𝗥𝗲𝗲𝗹 𝘃𝘀 𝗥𝗲𝗮𝗹 👨‍✈️🚔🚨গত বছর নেটফ্লিক্সের Khakee: The Bengal Chapter ওয়েব সিরিজে টলিউড সুপারস্টার জিৎ দা অভিনীত IPS Officer...
15/05/2026

𝗥𝗲𝗲𝗹 𝘃𝘀 𝗥𝗲𝗮𝗹 👨‍✈️🚔🚨

গত বছর নেটফ্লিক্সের Khakee: The Bengal Chapter ওয়েব সিরিজে টলিউড সুপারস্টার জিৎ দা অভিনীত IPS Officer Arjun Maitra চরিত্রটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ২০০০ দশকে CPIM ক্ষমতায় থাকাকালীন গ্যাংস্টার, মাফিয়া আর রাজনীতিবিদদের দৌরাত্ম্যে ছেয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আশার প্রদীপ হয়ে হাজির হন একজন ইন্সপেক্টর।

একজন স্ট্রেইট ফরোয়ার্ড, সৎ, দেশ ও দশের কল্যাণে নিবেদিতপ্রাণ, অকুতোভয়, বুদ্ধিদীপ্ত & বিচক্ষণ পুলিশ অফিসার অর্জুন মৈত্র অল্পদিনেই হয়ে উঠেন অপরাধীদের ত্রাস, ভেঙে দেন তাদের সাম্রাজ্য, অরাজকতা দূর করে ফিরিয়ে আনেন বাংলার সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ৷

এতোক্ষণ বলছিলাম রূপালি পর্দার এক হিরোর গল্প। এবার আসি এক রিয়েল লাইফ হিরোর গল্পে, যিনি ছিলেন সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে সকল আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। তিনি আর কেউই নন, উত্তর প্রদেশের Singham খ্যাত এনকাউন্টার স্পেশালিষ্ট IPS Officer অজয় পাল শর্মা। চলুন তার সম্পর্কে কিছু খুটিনাটি বিষয় জেনে নেওয়া যাক—

1️⃣ Civil Service এ যোগদানের আগে তিনি ছিলেন ডক্টর অজয় পাল শর্মা। জন্মস্থান পাঞ্জাবের লুধিয়ানা শহরে তিনি পেশায় ছিলেন একজন সফল ডেন্টাল সার্জন।

2️⃣ প্রথমবার UPSC এক্সাম দিয়ে written এ পাশ করলেও interview তে গিয়ে আটকে যান। পরবর্তীতে আরো ভালো প্রস্তুতি নিয়ে ২০০৮ সালে এক্সাম দিয়ে সারা ভারতে ১৬০ তম অবস্থান অর্জন করেন।

3️⃣ ২০১১ ব্যাচের একজন IPS Officer হয়ে উত্তরপ্রদেশের Jaunpur শহরে SP হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মাত্র ২২ মাসে ১৩৬ টা এনকাউন্টার করে আলোচনায় আসেন এই দুর্ধর্ষ অফিসার। বর্তমানে প্রয়াগরাজে অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বরত আছেন তিনি।

4️⃣ ২০১৮ সালে ৬ বছর বয়সী এক বাচ্চা মেয়েকে ধ*র্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত অপরাধীকে বুদ্ধিমত্তার সাথে সফলভাবে গ্রেপ্তার করেন । ২০২১ সাল পর্যন্ত ৯ অপরাধীকে এনকাউন্টারে খতম করে Encounter Specialist হিসেবে খ্যাতি লাভ করেন অফিসার অজয় পাল শর্মা।

5️⃣ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একজন পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে বাংলায় আসেন এই অকুতোভয় পুলিশ অফিসার। অল্প সময়ের মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি, হয়ে উঠেন টক অফ দ্য টাউন।

6️⃣ TMC এর ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগণায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে। এই নেতার নামে ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি ভোটার কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার বাড়িতে গিয়ে তাকে ক্যামেরার সামনে যেভাবে হুমকি & হুঁশিয়ারি দিয়েছেন, তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলো।

7️⃣ এখনো পর্যন্ত ৫০০ এর বেশি এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ১৫ অভিযুক্তকে খতম করেছেন নিজ হাতে। অপরাধীদের যম এই অফিসার ২০১৭ সালে Silver Disc এবং ২০২৫ সালে Gold Disc অর্জন করেন।

8️⃣ নদীয়ায় পোস্টিং অবস্থায় তিনি একবার কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসারের ঘুষ নেওয়ার ব্যাপারে জানতে পারেন। সুচতুর অজয় সাধারণ পোশাক পরে অটোরিকশা চালক সেজে স্বয়ং পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নামেন৷ অল্প সময়ের মধ্যে তিনি একজন সাব-ইন্সপেক্টরকে হাতেনাতে পাকড়াও করেন এবং সেখানেই সাসপেন্ড করেন।

9️⃣ তাঁর বেশকিছু এনকাউন্টারকে ভুয়া বলে দাবি করা হয়। ২০২০ সালে ঘুষ নিয়ে অবৈধ বদলি/পদায়নের অভিযোগে তাকে রামপুরে ট্রান্সফার করা হয়। একজন নারী তার বিরূদ্ধে affair বিষয়ক FIR ও দায়ের করে। দুর্নীতি দমন আইনেও ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে অর্থ/সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছিলো। কিন্তু এগুলোর কোনোটাই বেশিদূর আগায়নি।

🔟 ভোটের মাঠে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশ পর্যবেক্ষণ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে অজয় পাল শর্মাকে ঘিরে বিতর্ক একপর্যায়ে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায়। তৃণমূলের পক্ষ থেকে তাকে BJP এর এজেন্ট আখ্যা দিয়ে ভোটারদের ভয় দেখানো, প্রার্থী ও সমর্থকদের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়। কিন্তু তবুও এসবের মাঝে নির্বাচনের ময়দানে তিনি সার্বিকভাবে দায়িত্ব পালন করেন এবং তার বিরূদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি হাইকোর্ট।

1️⃣1️⃣ TMC এর পাতি নেতা, তারকা সহ অনেকেই অজয়কে কটাক্ষ করে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ভবিষ্যদ্বাণী করেছিলো। কিন্তু ভোটের পরে সমীকরণ পুরোপুরি পাল্টে যায়। ফলাফল প্রকাশের পর লজ্জাজনকভাবে পরাজিত সেসব নেতা-নেত্রীরা এক প্রকার আন্ডারগ্রাউন্ড হয়ে যায় আর সিংঘাম খ্যাত অজয় সসম্মানে প্রশংসায় ভাসতে ভাসতে নিজ দায়িত্বে ফিরে যান।

সর্বোপরি; সুষ্ঠু নির্বাচন, শান্তি-শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, অপরাধ দমন, কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অজয় পাল শর্মার মতো অফিসারদের কোনো বিকল্প হয় না। সৎ, দায়িত্ববান এবং দুর্ধর্ষ পুলিশ অফিসারদের নিয়ে কুচক্রী মহলের রটানো অনেক রকম প্রমাণহীন, ভিত্তিহীন কথা প্রচলিত থাকবেই; তাতে কারো কিচ্ছু এসে যায় না। তাঁর এবং তার অধীনে নিয়োজিত প্রতিরক্ষা বাহিনীর সক্রিয়তার কারনেই ২০২৬ সালে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট উপহার পেয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী।

২০০৬ সালের ❝ঘাতক❞ সিনেমায় দেখানো ভোট চুরি, জালিয়াতি, ক্ষমতার দাপট ও অপব্যবহার, নৃশংসতা ইত্যাদির সাথে যেমন পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি অনেকটা মিলে গিয়েছে; ঠিক তেমনি সততা, নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম, সাহসিকতার দিক থেকে আইপিএস অফিসার অজয় পাল শর্মা যেনো ২০২৫ সালে রিলিজ হওয়া নেটফ্লিক্সের ❝খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার❞ ওয়েব সিরিজের প্রধান চরিত্র আইপিএস অর্জুন মৈত্রেরই প্রতিচ্ছবি ৷ সত্যিই কখনো কখনো সিনেমার পর্দার ঘটনা বাস্তবের সাথে কাকতালীয়ভাবে মিলে যায়।

JEET | UP Police | West Bengal Police | Netflix | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Creation | Jeet Fan Club | Jeetz Empire

Bengal's Most Stylish Season 3 ইভেন্টের একটা candid photo তে ধরা দিলেন টলিউড ইন্ডাস্ট্রির দুই মহারথী জিৎ দা এবং বুম্বা দ...
12/05/2026

Bengal's Most Stylish Season 3 ইভেন্টের একটা candid photo তে ধরা দিলেন টলিউড ইন্ডাস্ট্রির দুই মহারথী জিৎ দা এবং বুম্বা দা। 🔥💥

JEET | Prosenjit Chatterjee | IWMBuzz | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Creation | Jeet Fan Club | Jeetz Empire

Bengal’s Most Stylish Icon Season 3 প্রোগ্রামে ‘Iconic Stylish Personality Award’ অর্জন করেছেন টলিউড সুপারস্টার জিৎ দা। ...
12/05/2026

Bengal’s Most Stylish Icon Season 3 প্রোগ্রামে ‘Iconic Stylish Personality Award’ অর্জন করেছেন টলিউড সুপারস্টার জিৎ দা। 😎🏆🎖️

JEET | IWMBuzz | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Army Dakhineswar | Jeet Fans Club Midnapore | Jeetz Creation | Jeet Fan Club | Jeetz Empire

মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এক আকাশ,যেখানে লুকিয়ে থাকে হাজারো বিশ্বাস।Happy Mother’s Day মা,তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর...
10/05/2026

মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এক আকাশ,
যেখানে লুকিয়ে থাকে হাজারো বিশ্বাস।
Happy Mother’s Day মা,
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব।

তুমি কষ্ট লুকিয়ে হাসতে শেখাও,
তুমি অন্ধকারে পথ দেখাও,
তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়।

হাজারো মানুষের ভিড়ে
একজনই নিঃস্বার্থভাবে ভালোবাসে —
সে আর কেউই নয়, সে আমার মা। 💐🌺🥀

সত্যিকার অর্থে, মাকে ভালোবাসতে কোনো বিশেষ দিবসের প্রয়োজন হয় না। বছরের প্রতিটা দিনেই মায়ের প্রতি ভালোবাসা, সেবা-যত্ন, আবেগ-অনুভূতি বজায় রাখা উচিত। আজকের দিন তো বিশেষ একটা উপলক্ষ্য মাত্র। 💖💝💞

বিনম্র শ্রদ্ধা এবং অসম ভালোবাসা জানাই পৃথিবীর সকল মা কে, যারা প্রতিনিয়ত অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে নিঃস্বার্থ ভালোবাসা ও আদর-যত্ন দিয়ে লালনপালন করে প্রতিষ্ঠিত করেছেন তাদের সন্তানকে৷ ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ-সুন্দর-নিরাপদে থাকুন পৃথিবীর সব মা, এই কামনা করি। ❤️💚💛💙

JEET | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeet Fans Club Midnapore | Jeet Fans Club Beleghata | JEET The Ultimate King of Tollywood | Jeetz Empire

গতকাল কলকাতার ব্রিগেড মাঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্য...
10/05/2026

গতকাল কলকাতার ব্রিগেড মাঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, পন্ডিত অজয় চক্রবর্তী, মমতা শঙ্কর এবং জিৎ। 💖💝💞

সবার জ্ঞাতার্থে বলে রাখছি, এনারা সবাই আমন্ত্রিত বিশেষ অতিথি। ইনভাইটেশন কার্ড পেয়ে শুধুমাত্র আমন্ত্রণ রক্ষার উদ্দেশ্যে রাজ্যের নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন৷ এসবকিছুর সাথে রাজনীতিতে যুক্ত হওয়া কিংবা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার কোনো সম্পর্ক নেই।

অনেক ফেসবুক পেইজ এবং আইডি থেকে বিষয়টাকে নিয়ে অনেক ভুলভাল, ভিত্তিহীন, মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় লাগাতার এগুলো দেখতে পাচ্ছি, তাই বারবার এসব নিয়ে কথা বলতে হচ্ছে৷ আপনাদেরকে পুনরায় সতর্ক করছি, কেউ দয়া করে এসব ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না এবং কোনোপ্রকার গুজবে কান দিবেন না৷

যাই হোক, একটা বিষয় কি সবাই লক্ষ্য করেছেন? গতকাল থেকে সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল; সবকিছুই জিৎময়। একজন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, টলিউডের এতো এতো তারকার উপস্থিতি; তবুও সব জায়গায় শুধুমাত্র জিৎ দাকে নিয়ে আলোচনা, সমালোচনা বেশি হচ্ছে৷ সকল আলোচনার ও মাতামাতির কেন্দ্রবিন্দু, টক অফ দ্য টাউন এবং হট টপিক এ শুধুমাত্র একটাই নাম — ❝জিৎ❞।

তাহলে ভাবুন, একজন তারকার খ্যাতি, জনপ্রিয়তা, মানুষের মনে তাঁর জন্য আবেগ ও অনুভূতি, স্টারডম, ক্রেজ ঠিক কতোটা হলে যেকোনো প্রোগ্রামে সবাইকে ছাপিয়ে শুধুমাত্র তাঁর নামটাই ট্রেন্ডিং এ থাকে? 🔥⚡

JEET | Prosenjit Chatterjee | Narendra Modi | Suvendu Adhikari | Bharatiya Janata Party (BJP) | BJP West Bengal | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Empire

আজ দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ব্রিগেড প্...
09/05/2026

আজ দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ব্রিগেড প্যারেড মাঠে পদার্পণ করেছিলেন সুপারস্টার JEET দাদা। 😎💖

উল্লেখ্য, জিৎ দা কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিলো আর তিনি শুধুমাত্র আমন্ত্রণ রক্ষা করতে রাজ্যের নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন। এছাড়া এখানে আর অন্য কোনো উদ্দেশ্য নেই। প্রতিপক্ষের মানুষজন বিষয়টা নিয়ে ভুলভাল তথ্য ছড়াচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না। ❤️🙏

Bharatiya Janata Party (BJP) | BJP West Bengal | Narendra Modi | Suvendu Adhikari | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Empire

কলকাতায় আয়োজিত Bengal’s Most Stylish Season 3 প্রোগ্রামের রেড কার্পেট থেকে নান্দনিক লুকে ধরা দিলেন টলিউড সুপারস্টার জিৎ ...
09/05/2026

কলকাতায় আয়োজিত Bengal’s Most Stylish Season 3 প্রোগ্রামের রেড কার্পেট থেকে নান্দনিক লুকে ধরা দিলেন টলিউড সুপারস্টার জিৎ দা। 😎🤴

JEET | IWMBuzz | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeet Fan Club | JEET The Ultimate King of Tollywood | Jeetz Empire

❝অপারেশন সিঁদুর❞ — ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক অমর বীরত্বগাঁথা এবং প্রতিটি ভারতবাসীর গর্বের এক চিরস্মরণীয় মহাকাব্য। 🇮🇳🫡...
07/05/2026

❝অপারেশন সিঁদুর❞ — ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক অমর বীরত্বগাঁথা এবং প্রতিটি ভারতবাসীর গর্বের এক চিরস্মরণীয় মহাকাব্য। 🇮🇳🫡

গত বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে আসা কতিপয় আতঙ্কবাদী। এ হামলায় প্রাণ হারায় ২৬ জন ভারতীয় নাগরিক। এই ঘটনার জবাবে ৭ মে অর্থাৎ আজকের এই দিনে পাকিস্তানে অবস্থিত জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তাইয়্যেবা গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত আর ঘোষণা দেয় Operation Sindoor এর৷

৭ মে থেকে ১০ মে পর্যন্ত পাল্টাপাল্টি মিসাইল হামলা, ড্রোন অ্যাটাক এবং বিমান হামলায় কেঁপে উঠে দুই পারমানবিক শক্তিধর দেশের ভূমি। ৪ দিনের কঠিন সংঘাতের পর সমঝোতার মাধ্যমে শেষ হয় এই সীমান্ত সংঘাত৷ POK তে অবস্থিত সন্ত্রাসবাদীদের বেশকিছু ঘাঁটি এবং পাকিস্তানি বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান, এয়ারবেস এবং পোস্ট ধ্বংস করে বিজয় অর্জন করে ভারত। সম্পন্ন হয় পেহেলগামের সেই নিন্দনীয় সন্ত্রাসী হামলার প্রতিশোধ। আজ সেই বিশেষ মিশন শুরুর দিনে অপারেশন সিঁদুরের প্রতিটি দিন, আশঙ্কা, উৎকন্ঠা এবং শেষ পর্যন্ত বিজয় অর্জনের ঘটনাকে স্মরণ করে গর্ববোধ করছি।

আধুনিক যুগে এই অপারেশন প্রমাণ করে দিয়েছে যে, ভারতের জমিনে যেই আক্রমণ করুক না কেনো, ভারত মাতার বীর সন্তানেরা অসম বীরত্ব এবং প্রবল সাহসিকতার সাথে তার মোকাবেলা করবে। সবকিছুর মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়বে দেশমাতাকে রক্ষায়, পরাজিত করবে ভয়ংকর থেকে ভয়ংকরতম শত্রুকে, ছিনিয়ে আনবে অবিস্মরণীয় বিজয়, হিন্দুস্তানের ভূমিতে চিরকাল তিরঙ্গা উড়বে। 🧡🤍💚

জয় হিন্দ 🇮🇳🪖
বন্দে মাতরম 🌻🌷

JEET | ADGPI - Indian Army | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeet Fan Club | JEET The Ultimate King of Tollywood | Jeetz Empire

আজ ঘোষিত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। বিপুল ভোটে বিজয়ী হলো BJP (ভারতীয় জনতা পার্টি)। টলিউড থেকে বিজয়ী দলক...
04/05/2026

আজ ঘোষিত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। বিপুল ভোটে বিজয়ী হলো BJP (ভারতীয় জনতা পার্টি)। টলিউড থেকে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে প্রথম পোস্ট করলেন জিৎ দা। 🧡🤍💚

উল্লেখ্য, ২০১১ সালের নির্বাচন শেষে TMC (তৃণমূল কংগ্রেস) ক্ষমতায় আসার পরেও জিৎ দা বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন৷ জিৎ দা সম্পূর্ণ স্বচ্ছ মনের নিরপেক্ষ একজন মানুষ। কেউ তাঁর আজকের মন্তব্য নিয়ে দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না৷ আশা করি, ইন্ডাস্ট্রির তথাকথিত সিন্ডিকেট ভেঙে গিয়ে এবার নতুন করে জেগে উঠবে গোটা টলিউড। 💐🌺🌷

JEET | Bharatiya Janata Party (BJP) | BJP West Bengal | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Empire

জিৎ দার ক্যারিয়ারের একমাত্র ফ্র‍্যাঞ্চাইজি 𝗕𝗼𝘀𝘀 এর কোন ছবিটি আপনার বেশি পছন্দের; রিয়েক্টের মাধ্যমে জানিয়ে যান ➜✦ 𝗕𝗼𝘀𝘀: 𝗕...
02/05/2026

জিৎ দার ক্যারিয়ারের একমাত্র ফ্র‍্যাঞ্চাইজি 𝗕𝗼𝘀𝘀 এর কোন ছবিটি আপনার বেশি পছন্দের; রিয়েক্টের মাধ্যমে জানিয়ে যান ➜

✦ 𝗕𝗼𝘀𝘀: 𝗕𝗼𝗿𝗻 𝘁𝗼 𝗥𝘂𝗹𝗲 (2013) ➤ (❤️) রিয়েক্ট
✦ 𝗕𝗼𝘀𝘀 𝟮: 𝗕𝗮𝗰𝗸 𝘁𝗼 𝗥𝘂𝗹𝗲 (2017) ➤ (👍) রিয়েক্ট

JEET | Subhashree Ganguly | Baba Yadav | Reliance Entertainment | Grassroot Entertainment Pvt.ltd | Jeetz Filmworks Pvt. Ltd. | Jeetz Empire

Address

Lake Avenue
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeetz Empire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share