10/05/2026
যে কোন নাটকের প্রথম মঞ্চায়ন দেখার অনুভূতি আমার কাছে প্রতীক্ষিত ফিল্মের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার থেকে কিছু কম নয়। আজ তেমনি একটি নাটক দেখলাম ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল এ। শূদ্রকের নবতম প্রযোজনা "মরচে পড়া আলো". আমাদের সম্পর্ক গুলোয় কি মরচে পড়ছে? মানুষের আদিম বৃত্তি গুলিতো কখনও নিঃশেষ হয়না, কিন্তু সভ্যতার নিয়ম মেনে যখন সেগুলি পরিশীলিত হয়না, তখনই হয়তো মরচে পড়ে সামাজিক তথা আন্তরিক সম্পর্কে। নাট্যকার ও পরিচালক এই নাটকে ছুঁতে চেয়েছেন রাজনৈতিক বিপ্লব এবং তার আন্তর্জাতিক প্রভাবকেও।
বরিষ্ঠ মঞ্চ অভিনেতা কমল চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই নাটকটি দেখার আমন্ত্রণ জানানোর জন্য এবং সম্পূর্ণ ভিন্নধর্মী একটি চরিত্রের অভিনয় আমাদের উপহার দেওয়ার জন্য। আর সুমন দার তো জবাব নেই। আলোকপর্না দি এবং অন্যান্য সব কলাকুশলী দের অভিনন্দন জানাই। নাটকটির আরও মঞ্চায়ন হোক এবং আরও মনোগ্রাহী হয়ে উঠুক সমগ্র প্রযোজনা এই আশা রাখি।