06/02/2025
ড. সঞ্জীব সাহা
প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক
বিদ্যাসাগর কলেজ ফর ওমেন, কলকাতা।
39 শঙ্কর ঘোষ লেন। কলকাতা - 6
Whats app no - 9831478035
1
# স্বপ্নের দেশ #
**************************
মনে পড়ে ঘুমের দেশে
সারা দিনের কাজের শেষে।
শরতের সকাল বেলা
শীতের মাসে রোদের খেলা।
বর্ষা কালের প্রথম ফোঁটা
কাকস্নানে হঠাৎ ছোটা।
কাশ ফুলে দেয় দোলা
নীল আকাশে তুলোর ভেলা।
প্রেমে পড়ে হারিয়ে যাওয়া
লুকিয়ে চুমু খাওয়া।
লেখা সেই প্রথম কবিতা
হারিয়ে যায় কখন সবইতা
----
2
# মুখোশের মেলা #
********************
সবই মুখোশে ঢাকা
মুখ কেউ চাইনা,
জানি খুব রেগে যাবে
যদি ধরো আয়না।
তুমি যত দূরে যাবে
দূরে থাকা যায়না,
তোমাকেও পড়াবে মুখোশ
ভালোবাসবে আয় না।
একদিন দেখা যাবে
মুখোশ মুখোশে মিছিল,
শয়ে শয়ে মুখোশ শুধু
তাতেও আছে মিল।
নতুন নতুন মুখোশ
যাবে বাজারে কেনা,
কোনোটা বেশ নতুন রকম
কোনটাকে যাচ্ছে বুঝি চেনা।
তবুও দেখা যাবে
কিছু মুখোশ ছাড়া মুখ,
যারা পারেনি পড়তে বা কিনতে
জীবনের শত দুখ।
3
# জীবনের মলিনতা #
*********************************
কোলাহল আর ভালো লাগে না
একলা চলাই বেশ,
একলা চলার আনন্দটাই
বাকি জীবনের রেশা
মনে হয়ে দূর হতে বহুদূরে থেকে
এসে পৌছেছি জীবন সন্ধিক্ষণে
বয়সের অভিজ্ঞতা আর ভালোলাগে না,
ভালোলাগেনা বয়সের মলিনতাI
মলিনতা আকড়ে ধরে
মন বলে আমি শুধু তোমার
মন তবু দূরে সরিয়ে রাখে আমাকে I
তোর আর আমার রাস্তা পৃথক
রাস্তার এসে দেখা হতে পারে,
তোমার সাথে
নিজেকে লুকিয়ে রেখো তোমার কাছে
তুমি বললে কখন এসেছো
আমি বললাম তোমার অপেক্ষায় যুগ
ধরে দাঁড়িয়ে আছি।
4
# তাঁর কাটা #
*************************
তাঁর কাটে অনেক কিছুর
বেহালা গীটার বা হিটারে,
মানুষের যদি কাটে তাঁর
ধরা যাবে ছিটারে।
বয়সকালে কাটা তাঁর
পাত্তা পায় না কারো,
অসময়ে কাটলে তা
সবাই চেপে ধরো।
তারগুলোকে লাগাও জোড়া
না হলেই তা আপদ,
যেখানে সেখানে শট সার্কিট
বাড়তে পারে বিপদ।
5
# সবই স্মৃতি #
******************************
সবই স্মৃতি কিন্তু নয় বিস্মৃতি
আছে ক্ষত আজও,
মুছবেনা যেন কোনোদিন,
যতই তুমি মাস্কারাতে সাজ।
দূরে যাওয়া মানুষ গুলো
কেমন আছে জানিনা,
হাতের আঙ্গুল ভেজে শুধু
মনকে আজও মানাতে পারিনা।
6
কবিবাবু
**********************
হাতে ছাতা বগলে জীবনানন্দ
কবিবাবু দুলে চলে মনেতে আনন্দ।
মুখে পান আর ছাগলের দাঁড়ি
পৃষ্ঠদেশ মনে হয় কিল দশ মারি।
কবিতাগুলো সব ছন্নছাড়া
এলোমেলো শব্দের বুলি,
কখনও মনে হয় রবীন্দ্রনাথের
কখনও বা লাগে ঠাকমার ঝুলি।
বিশ্বকবি হলেন তিনি
আর তো বেঁচে নেই,
কবিবাবুই বিশ্ব কবি
মনে রেখো ভাই।
7
# মজার শহর কলকাতা #
*********************
আমার মজার কলকাতা
কতো না রঙে মাখা,
নতুন নতুন ভাবনাতেই
স্মৃতিতে জড়িয়ে থাকা।
কখনও বা ভিক্টোরিয়া
কখনও হাওড়া সেতু,
পুরোনো হলুদ ট্যাক্সি-ট্রামে
বিড়লামণ্ডলের তারা-ধূমকেতু।।
পথের ধারে অবহেলিত
রয়েছে সারি সারি,
ট্রাফিক জামে কাঁচ নামিয়ে
উকি মারে শহুরে গাড়ি।
হঠাৎ করে হাতটি বাড়িয়ে
ধরে মুখের কাছে,
ভয়ে কাঁচ তুলে দিই
টাকা চায় পাছে।
রেগে আগুন তেলে বেগুন
জ্বলে শরীর সারা,
অশিক্ষিতের দলগুলো সব
ব্যবস্থা করছি দাঁড়া।
ভদ্র ভাষায় নোংরা কথা
দুচারটি মনে মনে বলে,
গ্রিন সিগনাল দেখলে দ্রুত
গাড়িটি যায় চলে।
8
নবীন বরণ
*********************
তোমরা নবীন তোমরা নতুন
তোমরা হলে প্রান
স্কুলের এই ঐতিহ্য
তোমরা কোরো না ম্লান,
থাকবে মোদের সাথে সাথে
শিখবে নতুন দিনে রাতে
মাওয়ার সময় জানিয়ে যেও
একটুকু সম্মান।
তোমরা নবীন তোমরা নতুন তোমরা
মোদের প্রান ।।
9
তবু মনে রেখো
***************************
যদি চলে যাই
স্মৃতি হয়ে মেন রয়ে যাই।
যে স্মৃতি হয়না মলিন
হৃদয় মাঝে ক্ষনিকের লীন।
স্মৃতির সারনী ধরে
ডুব দেবে মনের গভীরে।
গভীর যদি হয় অতল
শুষ্ক হবে না চোখের তল।
অঝোরে ঝরবে যত,
মনে পড়বে আমায় তত।
ভিড়ের মাঝে লাগবে একা
সেদিন হবে আমার সখা।
10
অবশেষে
*******************
অবশেষে দেখা দিলে তুমি
হঠাৎ করে পাওয়া চোদ্দআনা,
আবেশটুকু শুধু রয়ে গেল
নামটাই হলো না জানা।
আবার কবে আসবে
বলে যাওনা আগন্তুক,
বৃষ্টি ভেজা রাতে
আসবেনা নাকি দিতে সুখ।
কথা দিয়ে যাও শুধু
তা নিজেও রাখনা,
মিথ্যার পাহাড় চড় তুমি
নদীর কুলে আস না
11
অভিজ্ঞতা
********************
জীবনের চলার পথ
অনেক কিছু শিখিয়েছে,
কখনও বা হাসিয়েছে
কখনও বা কাদিয়েছে।
বছর বছর বাড়ে বয়স
বেড়ে চলে অভিজ্ঞাতা,
নিজেকে ভুলে থাকার
চেষ্টা তাই সর্বদা।
বলব তোমায় সময় করে
সময়ের যে বড্ড অভাব।
ছুটছো তুমিও ইদুর দৌড়ে
পিছে তাকাবার নেই স্বভাব।
তুমি চল সামান চেয়ে
স্মৃতির খোঁজ রাখোনা,
বাস্তবটাই বড় কঠিন
অলীগ স্বপ্নে ভাসনা।
আমার তো বেশ ভালই লাগে
স্মৃতির করতে রোমন্থন,
বছর বছর বেড়েই চলে
করি তাকে বড়ই যতন।
12
গড়বো দেশ
*******************
আমরা সেদিন হব স্বাধীন
যেদিন বলকে সবার কথা,
স্বার্থ ভুলে মানুষে মানুষে
বুঝবো যেদিন সবার ব্যাথা।
লড়াই শেষে হবে না উল্লাস
রক্ত মাখা শত শত লাশ।
মানুষের পাশে মানুষ দাঁড়াবে
শত্রুতা ভুলে হাতবাড়াবে।
বাসবো ভালো যারা পথে পড়ে
গড়বো দেশ হাতে হাত ধরে।
13
অলীগ স্বপ্নে ভাসা
*********************
ভ্রমণ শেষে
নিজের দেশে,
ফেরার পালা
ফেলে শুকনো মালা।
সাগর সমীরণ ভুলে
স্মৃতি বোঁচকা তুলে।
দৈনন্দিন জীবনের
বাঁচা মরণের ঢেউ,
তলিয়ে যাবে তুমি
বুঝবেনা কেউ।
তবুও আসা যাওয়া
বাঁচা মরা,
কিছু স্বপ্ন অলীগ
কিছু যাবেনা ছোঁয়া।
14
# মা #
********
জন্ম নিয়ে পৃথিবীতে
আমরা যখন আসি,
প্রথমেই দেখতে পাই
মায়ের মধুর হাসি।
মায়ের স্পর্শে মোরা
শান্তিতে ঘুমিয়ে থাকি,
সেই মাকে কখন যেন
আমরা দেই ফাঁকি।
চোখের জল দেখলে মা
কখন জেনো কাঁদে,
বয়স হলেই আমরা মাগো
ফেলি তোমায় ফাঁদে।
গাড়ি বাড়ী আর গয়না গাটি
সবই তখন প্রিয়,
তখন যেন মনে হয়
তোমার না থাকাই শ্রেয়।
দিনের শেষে ঘুমের দেশে
মা যখন হারিয়ে যাবে,
হাজার মানুষের ভিড়ে
তখন একলা তুমি হবে।
তুমিও তো একদিন সেই
পথের পথিক হবে,
একটু ভেবো ভাই আমার
এখন নয়তো আর কবে??
15
# স্বপ্ন দেখো #
************
সত্যি স্বপ্ন ছোঁয়া যায়
চেষ্টা তুমি করোনা।
সত্যি ভগবান দেখা যায়
বিশ্বাস তুমি ছেড়োনা।
চাইলে বন্ধু তুমি পাবে
মন থেকে ডেকে দেখোনা।
শত্রুতা ভাবলেই পাবে
তাই তুমি ভেবো না।
ভাবো শুধু লক্ষ্যের কথা
লক্ষভ্রষ্ট হয়ে যেওনা।
মানুষ হয়েই বাঁচো তুমি
মান হুঁশ নিয়েই তুমি।
16