Kobita Ghar

Kobita Ghar Recitation is Love

24/05/2026

সাথি
রবীন্দ্রনাথ ঠাকুর

পথের সাথি, নমি বারম্বার-
পথিকজনের লহো নমস্কার।

ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিনশেষের গতি,
ভাঙা বাসার লহো নমস্কার।

ওগো নবপ্রভাত-জ্যোতি, ওগো চিরদিনের গতি,
নূতন আশার লহো নমস্কার।

জীবন-রথের হে সারথি, আমি নিত্য পথের পথী,
পথে চলার লহো নমস্কার।।

10/05/2026

বর্ষার রূপ
রবীন্দ্রনাথ ঠাকুর

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে-
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে।
হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,
ধাইতে ধাইতে লোপ ক'রে চলে সীমা,
কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে
বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে।

পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পার্নে
দলে দলে চলে, কেন চলে নাহি জানে।
জানে না কিছুই কোন্ মহাদ্রিতলে
গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে;
নাহি জানে তার ঘনঘোর সমারোহে
কোন্ সে ভীষণ জীবন মরণ রাজে।

ঈশান কোণেতে ওই-যে ঝড়ের বাণী
গুরুগুরু রবে কী করিছে কানাকানি!
দিগন্তরালে কোন্ ভবিতব্যতা
স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা,
কালো কল্পনা নিবিড় ছায়ার তলে
ঘনায়ে উঠিছে কোন্ আসন্ন কাজে।

27/03/2026

আশা
কাজী নজরুল ইসলাম

হয়তো তোমার পা'ব দেখা
যেখানে ঐ নত আকাশ চুচ্ছে বনের সবুজ রেখা।

ঐ সুদূরের গাঁয়ের মাঠে
আ'লের পথে বিজন ঘাটে,
হয়তো এসে মুচকি হেসে
ধ'রবে আমার হাতটি একা।

ঐ নীলের ঐ গহন-পারে
ঘোমটা-হারা তোমার চাওয়া
আনলে খবর গোপন দূতী দিকপারে ঐ দখিন হাওয়া।

বনের ফাঁকে দুষ্টু তুমি
আস্তে যাবে নয়না চুমি',
সেই সে কথা লিখছে হোথা
দিগ্বলয়ের অরুণ লেখা!

03/03/2026

গোঁফের কথা
অপূর্ব দত্ত

সুকুমার রায় লিখেছিলেন গোঁফ চুরির এক ঘটনা নিন্দুকেরা বলে ওসব আজগুবি, স্রেফ রটনা।
বিতর্ক এড়াতে না হয় মেনেই নিলাম বিষয়টা কিন্তু গোঁফের মাহাত্ম্যটা। কেমন করে মিস হয় তা?

গোঁফ কখনও যায় না চুরি, গোঁফ যে ভীষণ রোমান্টিক চাইলে সুকুমারও দেবেন একশোখানা প্রমাণ ঠিক।
ঐ যাঃ দ্যাখো, কী বলছিলাম! গোঁফের ইতিবৃত্ত-
ছাঁট দেখলেই খুব বোঝা যায় কে মালিক, কে ভৃত্য।

যাকগে, ওসব ছাড়ুন মশায়, সহজ কথায় আসুন, গোঁফছাড়া চ্যাপলিনকে দেখে হাসুন দেখি, হাসুন। কান-ছোঁয়া গোঁফ রাখত আমার বাবার সেজোদাদু মাছি-গোঁফেই শ্যাম-দারোগা দেখান কত জাদু।

বাংলার বাঘ স্যার আশুতোষ, গোঁফেই তো তাঁর খ্যাতি তাই বলে কেউ শুনেছেন কি বাঘ ছিল তাঁর জ্ঞাতি? মোটের ওপর নিন্দুকেরা যে যাই বলে বলুক
'গোঁফের আমি, গোঁফের তুমি'- যেমন চলছে চলুক।

28/02/2026

সন্ধ্যাতারা
কাজী নজরুল ইসলাম

ঘোমটা-পরা কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যাতারা?

তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন্ মুখের পারা।

সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে
বঁধুর পথে চাইতে বেঁকে
চাউনিটি কার উঠছে কেঁপে
রোজ সাঁঝে ভাই এমনি ধারা।

কার হারানো বধূ তুমি অস্তপথে মৌন মুখে
ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে!

এই যে নিতুই আসা যাওয়া,
এমন করুণ মলিন চাওয়া,
কার তরে হায় আকাশ-বধূ
তুমিও কি আজ প্রিয়-হারা ।।

22/02/2026

কানাই - বলাই

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Kobita Ghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share