Chetana - the theatre group

Chetana - the theatre group CHETANA - since 1972 , headed by SRI ARUN MUKHOPADHYAY, productions like 'JAGANNATH','MAREECH SAMBAD', 'TEESTA PAARER BRITYANTO' , Ghasiram kotwal, Don..
(1)

take bhalo lage, Rani Creusa, Kusum Kusum, Girgiti etc...

09/08/2026

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
"মেঘে ঢাকা ঘটক" দেখে
তার প্রতিক্রিয়া জানালেন...
চেতনা ও পুরো ঘটক পরিবারের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💙🙏
বন্ধুরা, পরবর্তী অভিনয়
২৫ আগষ্ট একাডেমি
সন্ধ্যা ৬:৩০
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১
দেখা হোক বন্ধুরা ✊🙏

04/08/2026

"আজও চেতনার লক্ষ্য
থিয়েটার যেটা ঠিক
ঠিক বেঠিকের দোলাচলে
সহযোদ্ধা ঋত্বিক
জন্মদিন তো আসবে যাবে
জন্মিলে তো মরিতে হবে
এই জন্মে ভরসা ডন কিহোতে ঋত্বিক
তিতাসে ডুব দিয়ে কি যে পূণ্য ঋত্বিক..."

পরবর্তী অভিনয়:
#মেঘে ঢাকা ঘটক
২৫ আগষ্ট, একাডেমি
সন্ধ্যা ৬:৩০
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১
দেখা হোক বন্ধুরা ✊ 🙏

03/08/2026

সর্বভারতীয় স্তরের অন্যতম প্রিয় অভিনেতা সুব্রত দত্ত..
মঞ্চ ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই
"মেঘে ঢাকা ঘটক" দেখে
তার প্রতিক্রিয়া জানালেন
চেতনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💙✊
পরবর্তী অভিনয়
২৫ আগষ্ট একাডেমি
সন্ধ্যা ৬:৩০
আসুন বন্ধুরা ✊💜
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১

কমলেশ্বর মুখোপাধ্যায়...থিয়েটার ও চলচ্চিত্রের অন্যতম পরিচালক,অভিনেতা, প্রাবন্ধিক  "মেঘে ঢাকা তারা" ( নব সংস্করণ) ছবির প...
01/08/2026

কমলেশ্বর মুখোপাধ্যায়...
থিয়েটার ও চলচ্চিত্রের অন্যতম পরিচালক,অভিনেতা, প্রাবন্ধিক "মেঘে ঢাকা তারা" ( নব সংস্করণ) ছবির পরিচালক
তার মতামত জানিয়ে প্রবন্ধ লিখলেন চেতনার "মেঘে ঢাকা ঘটক" দেখার পর...
চেতনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই সাহিত্য মূল্যসম বয়ানের জন্য 🙏💙
পরবর্তী অভিনয়
আজ
খড়দহ, রবীন্দ্র ভবন, সন্ধ্যা ৬টা
২৫ অগষ্ট একাডেমি সন্ধ্যা ৬:৩০
দেখা হোক বন্ধুরা ✊ 🙏
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১

ঋত্বিক কুমার ঘটক যখন উপজীব্য বিষয়, তখন শৈল্পিক 'পাগলামি' একটা ছোয়াঁচে রোগ হয়ে উঠতে বাধ্য। জানতাম, নিখুঁত ভাঙাচোরার মহাযজ্ঞে, মঞ্চে অবতীর্ণ হবেন নাটকের কলাকুশলীরা এবং ভেসে যাবেন ঋত্বিকীয় নদীমাত্রিকতার প্রবল জলোচ্ছাসে যার নাব্যতা মাপা দুষ্কর। ঋত্বিক ঠিক একজন নাট্য বা চলচ্চিত্র ব্যক্তিত্ব নন। শুধুমাত্র এক রাজনৈতিক দর্শনের নামও নয়। ঋত্বিক এক বোধের নাম, এক অভিজ্ঞতার নাম, এক 'পোয়েটিক রাপচারের' নাম। আর দেখলাম, সেই বোধকে লোটা কম্বল বানিয়েই মঞ্চে অবতীর্ণ হয়েছেন চেতনা নাট্যগোষ্ঠীর শিল্পীরা। তাই 'মেঘে ঢাকা ঘটক' নাটকটা যথার্থই শিল্পোত্তীর্ণ হতে পারলো।

আক্ষরিক অর্থেই, চেতনার 'মেঘে ঢাকা ঘটক' একটা গভীর ও নিখুঁত গবেষণা সম্বলিত বায়োপিক, যা ঋত্বিক কুমার ঘটকের যাপন, সৃজন, রাজনীতি, প্রেম ও যন্ত্রণাকে ফুটিয়ে তোলে ধারাবাহিক ভাবে, যা যে কোন সংবেদনশীল মানুষের আবেগ ও মননকে আলোড়িত করে। ঋত্বিকবাবুর স্বল্পদীর্ঘ জীবনের প্রত্যেক পর্যায়ের কারুবাসনা ও নিঃশেষিত হবার জ্বালার জ্বলন্ত দলিল হয়ে ওঠে 'মেঘে ঢাকা ঘটক'। নাটককার হিসেবে জিৎ সত্রাগ্নির অবদান এ নাটকে অপরিসীম।

ঋত্বিকবাবুর চরিত্রে নীল (সুজন নীল মুখোপাধ্যায়) আর সুরমা দেবীর চরিত্রে নিবেদিতা মুখোপাধ্যায়ের অভিনয় শ্রেষ্ঠগুণসম্পন্ন। নীল বা নিবেদিতার অভিনয় আগেও দেখেছি। ভালো লেগেছে। ওঁরা প্রথিতযশা। কিন্তু, এই নাটকে ঋত্বিক-সুরমা জুটির রূপায়ণ আমাদের শিখিয়ে দেয় চরিত্রের বোধগম্যতা, আত্মস্থিকরণ ও কুশলী অভিনয় প্রয়োগ, অভিনীত চরিত্রের অতল থেকে কিভাবে মনি মুক্ত খুঁজে আনতে পারে। এখানে অভিনেতাদ্বয় সফল ডুবুরি, সফল পরিব্রাজক দুই চরিত্রের সৌরজগতের। কিন্তু, তা স্বত্বেও (উমেন্দ্র ভৌমিক, তরুণ ভট্টাচার্য, সুশোভন গুহ, মেরি আচার্য, অগ্নিজিৎ সেন, রজত নারায়ন ভট্টাচার্য, পায়েল লাহিড়ী, অঙ্কিতা দাস, ঐন্দ্রিলা চ্যাটার্জি, আরাত্রিকা দত্ত, দীপেন্দু বেরা, সায়ক মুখার্জি) পার্শ্বচরিত্রদের চরিত্র-নির্মাণের টিমওয়ার্ক কখনো উপেক্ষিত হয় নি।

সঞ্চয়ন ঘোষের এই আধুনিক ও নির্বস্তুক মঞ্চের দৃশ্যকল্প, এ নাটকের আত্মার সঙ্গে শরীরের মতো সঙ্গতিপূর্ণ। এবং সৌমেন চক্রবর্তীর আলোর নকশা সেই চিত্তকল্পকে ধারণ করে, যে আঁধার আলোর অধিক। অনিন্দ্য নন্দীর পরিমিত আবহের ধ্বনিবিন্যাস ও প্রবুদ্ধদা-উপালী চট্টোপাধ্যায়র সুরপ্রক্ষেপ নাটকেরই বিষয় ও অভিনয়কে আরো বলিষ্ঠ মাত্রা দেয়। হিরণদার প্রচ্ছদ অলংকরণ আর দেবশঙ্করদার কবিতাপাঠ নিয়ে আর নতুন করে কি বলবো! সে তো উচ্চমার্গীয় হবে, তা জানতামই।

সব মিলিয়ে আমার খুব ভালো লাগার ও মনে রাখার মতো নাটক হয়ে রয়ে গেলো চেতনার 'মেঘে ঢাকা ঘটক'। আমার বিশ্বাস এ নাটক শুধুমাত্র জনপ্রিয় হয়ে উঠবে না, দর্শককে শিল্পীর জীবন নিয়ে নতুন করে ভাবাবে। এ নাটক দেখবেন।

31/07/2026

আপনাদের সবার ভালোবাসায়
"মেঘে ঢাকা ঘটক"
কাল ১ অগষ্ট
খড়দহ, রবীন্দ্র ভবন
সন্ধ্যা ৬ টা
২৫ অগষ্ট একাডেমি
সন্ধ্যা ৬:৩০
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১
দেখা হোক বন্ধুরা ✊💜🙏

26/07/2026

"মেঘে ঢাকা ঘটক" এর
অভিনয় শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আলিঙ্গন
পরমুহূর্তে দুই ঋত্বিক একসাথে
( শাশ্বত চট্টোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায়)...
উপস্থিত ছিলেন শ্রদ্ধেয়া মীরা ভট্টাচার্য ( প্রয়াত মুখ্যমন্ত্রীর সহযোদ্ধা)...
সবাইকে আমাদের প্রণাম..
আপনাদের ভালবাসায় স্মরণীয় হয়ে উঠছে এই নাট্য প্রয়াস...
পরবর্তী অভিনয়
২৫ আগষ্ট একাডেমি
সন্ধ্যা ৬:৩০
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১
আমন্ত্রণ রইলো
ভালো থাকবেন বন্ধুরা 💜🙏✊

25/07/2026

"মেঘে ঢাকা ঘটক"
দেখে তার প্রতিক্রিয়া জানালেন
"মেঘে ঢাকা তারা" ( কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত) র ঋত্বিক ঘটক....
বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বলিষ্ঠ অভিনেতা
শাশ্বত চট্টোপাধ্যায়..
তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💙✊🙏
বন্ধুরা,
আগষ্ট মাসে পরপর দুটি অভিনয়
১ আগষ্ট
খড়দহ, রবীন্দ্র ভবন
সন্ধ্যা ৬টা
( আমন্ত্রিত)
২৫ আগষ্ট একাডেমি
সন্ধ্যা ৬:৩০
( নিজস্ব)
টিকিট অনলাইনে ( লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১
সবাইকে স্বাগত ✊💜

প্রথিতযশা চিকিৎসক,অসামান্য লেখক, সংস্কৃতি প্রেমী মানুষ কৌশিক লাহিড়ী।যদিও তাকে কোন বিশেষণে বোধহয় আবদ্ধ করা যায় না।তার ...
25/07/2026

প্রথিতযশা চিকিৎসক,অসামান্য লেখক, সংস্কৃতি প্রেমী মানুষ কৌশিক লাহিড়ী।
যদিও তাকে কোন বিশেষণে বোধহয় আবদ্ধ করা যায় না।
তার "মেঘে ঢাকা ঘটক" নিয়ে এই বিশ্লেষণ যেন আলাদা এক সাহিত্য, আলাদা এক বিস্ফোরণ..
এমনকি উনি সুরমা ঘটক ও মীরা ভট্টাচার্য ' র যে অসাধারণ এক তুলনামূলক রসায়ন অনুভব করেছেন, সেটা অতুলনীয়..
একটি থিয়েটার একজন গুণী মানুষের থেকে এরকম একটি লেখার সৃষ্টি করায় যখন,তখন মনে হয়‌,আমরা বেঁচে আছি,মরে যাইনি।
চেতনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে,আমরা আপ্লুত
এই লেখা চেতনার ইতিহাস কে সমৃদ্ধ করবে...
ঋত্বিকধ্বনি আরো ছড়িয়ে পড়ুক
এই আশায় পরবর্তী অভিনয়
১ আগষ্ট
খড়দহ, রবীন্দ্র ভবন
( আমন্ত্রিত)
২৫ আগষ্ট একাডেমি
সন্ধ্যা ৬:৩০
( নিজস্ব)
টিকিট অনলাইনে (লিঙ্ক কমেন্টে)
ফোন বুকিং ৯০০৭০০০১৪১
আসুন বন্ধুরা 💜 🙏✊
লেখাটি পড়বেন...🙏

ঋত্বিকধ্বনি

ইমন নয়, বেহাগ, বসন্ত এমনকি মালকোষ বা দরবারীও নয়, হংসধ্বনিই একমাত্র রাগ যা আমি নির্ভুল ভাবে চিনতে পারি।
আর তার কারণ, মেঘে ঢাকা তারা!
সেই লাগি লগন…
সঠিক লগন না এলে বোধ হয় এমন সৃষ্টি আস্বাদন করাও হয়ে ওঠে না । আজ ছিলো সেই পরম লগন।

আমি যে নাটকের খুব নিয়মিত দর্শক তা তো নই, অনেক না দেখা নাটকের মত এটাও হয়ত দেখা হত না যদি না শ্রীমান অগ্নিজিৎ মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে যেতেন ।

ঋত্বিকের তো নয়ই, চেতনারও কিস্যু ক্ষতি হত না, আমি না গেলে। ক্ষতি হত আমার। আমার চেতনার।
চার দশক আগে একটা সময় মেতে ছিলাম ফিল্ম আন্দোলন নিয়ে । অজস্র ছবি দেখতাম দেশ-বিদেশের। ঋত্বিকও দেখতাম। খুব যে বুঝতাম তা নয়! তখন শুধু দেখে যাওয়ার বেলা। ভাবা প্র্যাক্টিস হয় নি তখনও।

আজ বুঝলাম, এতদিন ঋত্বিকের ছবি দেখেছি, কিন্তু মানুষটাকে দেখিনি।
এই নাটক সেই মানুষটার সঙ্গে আমার নতুন করে পরিচয় করিয়ে দিল।

জিৎ সত্রাগ্নীর নাট্যরচনা এবং Sujan Neel Mukhopadhyay এর পরিচালনায় ‘মেঘে ঢাকা ঘটক’ প্রচলিত অর্থে কোনও জীবনীমূলক নাটক নয়। বরং অনেকটাই যেন প্রবন্ধের মত।
এটি একজন শিল্পীর জীবনী নয়; বরং তাঁর অন্তর্জগতের মরমী অথচ নির্মম খনন। প্রেম, শিল্পসাধনা, রাজনৈতিক আদর্শ, পেশাগত বঞ্চনা, দেশভাগের ক্ষত, আত্মবিধ্বংসী প্রবণতা এবং এক অসীম সৃষ্টিশীলতার জটিল সংশ্লেষ এই নাটকের মূল উপাদান।

নাটকের কেন্দ্রে রয়েছেন ঋত্বিক এবং তাঁর স্ত্রী সুরমা। শুধু সুজনের ঋত্বিক নয়, সুরমা ঘটককে মঞ্চে জীবন্ত তুলে এনেছেন নিবেদিতা! এক বিপন্ন প্রতিভার সবচেয়ে কাছের মানুষ হিসেবে এমন সংযম ও গভীরতায় নির্মাণ করেছেন, যা অবিশ্বাস্য ।

ঋত্বিক ঘটকের চরিত্রে সুজন মুখোপাধ্যায় সম্ভবত তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা কাজটি করেছেন। তিনি ঋত্বিককে কোথাও অনুকরণ করেননি; বরং ছুঁতে চেয়েছেন ঋত্বিকের আত্মাকে। তাঁর হাঁটা, কথা বলা, দৃষ্টির অস্থিরতা, আত্মবিশ্বাস, হতাশা, ক্রোধ, মদ্যপ অবস্থার ভাঙন সব মিলিয়ে এক ভেঙ্গে চুরে যেতে থাকা জীবন্ত মানুষ মঞ্চে উপস্থিত হন।

ঋত্বিকের নিজের ছবিগুলি ছাড়াও চার্লি চ্যাপলিনের The Great Dictator-এর বা আইজেনস্টাইনের Battleship Potemkin-এর Odessa Steps মন্তাজের মঞ্চ-রূপায়ণ এবং সেই প্যারাম্বুলেটরের প্রতীকী ব্যবহার—এসব কেবল নাট্যনির্মাণ নয়, চলচ্চিত্র-ভাবনার সঙ্গে নাট্য-ভাষার এক অনন্য সংশ্লেষ ।

অগ্নিজিৎ সেন তাঁর সহজাত প্রতিভা এবং অপরিসীম পরিশ্রমে এই নাটকে অন্য মাত্রা জুড়ে দিয়েছেন। ম্যানিকিনের ভেঙে পড়ার দৃশ্যটি অসামান্য।

দ্বিতীয়ার্ধে নাটক আরও গভীর অন্ধকারে প্রবেশ করে। বিষণ্নতা, মদ্যপান, হতাশা এবং আত্মধ্বংসের দীর্ঘ পথচলা যেন দর্শকের নিজের শরীরেও ছড়িয়ে পড়ে। চোখ ঝাপসা হয়ে যায়। গলার ভেতরে দলা পাকিয়ে ওঠে ।

চেতনার সমগ্র দল মঞ্চ জুড়ে বিশ্বকাপ জয়ী স্পেনের পারফর্মেন্স দিয়ে এই নির্মাণকে পূর্ণতা দিয়েছেন। প্রত্যেক শিল্পী যেন জানতেন তাঁরা ঠিক কী কাজ কখন করছেন। কোথাও কোনও তাড়াহুড়ো নেই, কোথাও অকারণ নাটকীয়তা নেই। সংলাপের মতোই নীরবতাগুলিও সমান গুরুত্বপূর্ণ।

আজকের সন্ধ্যায় আর-একটি ব্যক্তিগত অনুভূতি আমাকে বারবার স্পর্শ করেছে।

ঋত্বিক মানে তো পুরোহিত। এ নাটক বাংলা ছবির ভগীরথ, পুরোধা পুরোহিত কে নিয়ে।
আবার ভব মানে যে সত্য, শিব, সুন্দর সেটাও যেন এই প্রথম উপলব্ধি করলাম। ব্যক্তিগতভাবে এও এক পিতৃপরিচয় লাভ।

ঋত্বিক ছিলেন ঋজু মেরুদণ্ড এক আপোষহীন বামপন্থী! আদর্শের জন্য এক মুহূর্তের জন্যও আপোষ করেন নি আর সেই জন্যই যেন তাঁর সততা আর মেধাদীপ্ত মননের মূল্য সেভাবে পান নি। অসমাপ্ত থেকে গেছে তাঁর অনেক কাজ ক্ষতি হয়েছে আমাদের।

স্বপ্নদ্রষ্টা, আপাদমস্তক শুভ্র নিষ্কলঙ্ক, সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাশে বসে নাটক দেখতে দেখতে মনে হলো তিনিও যেন আর এক ঋত্বিকের সহধর্মিণী যাঁকে যথাযোগ্য সম্মান আমরা দিতে পারি নি। অসমাপ্ত থেকে গেছে তাঁরও অনেক কাজ। আর এক্ষেত্রেও ক্ষতি হয়েছে আমাদের।হয়তো তাঁর সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি আলোচিত, অথচ তাঁর আপাত ব্যর্থতার মধ্যেও যে কী অপরিসীম জয় লুকিয়ে ছিল, তা আমরা আজ টের পাচ্ছি।

ঋত্বিককে দেখতে দেখতে হঠাৎ মনে হচ্ছিল, ইতিহাসে এমন কিছু মানুষ আসেন, যাঁরা ক্ষমতা বা প্রতিষ্ঠার চেয়ে আদর্শকে বড় করে দেখেন। জীবদ্দশায় তাঁদের অনেক স্বপ্নই পূর্ণতা পায় না। অনেক কাজ অসমাপ্ত থেকে যায়।

সেই মুহূর্তে আমার মনে দুটি সম্পূর্ণ ভিন্ন জীবনের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেলাম। আদর্শের সঙ্গে আপস না করার মূল্য কখনও কখনও ব্যক্তি দেন, কিন্তু ক্ষতিটা শেষ পর্যন্ত সমাজেরই হয়।

বাড়ি ফিরে এসেছি। অনেক রাত হয়েছে।
তবু এখনও কানে বাজছে মেঘে ঢাকা তারায় অনিল চট্টোপাধ্যায়ের ঠোঁটে কানন সাহেবের সেই অবিস্মরণীয় “লাগি লগন…”

হংসধ্বনি নয়, রাগটির আজ থেকে নতুন নাম দিলাম।

ঋত্বিকধ্বনি।

যাঁরা এখনও দেখেন নি এবার তাঁদের মাথায় আমার বন্দুক ধরার পালা।

পরের শো একাডেমিতে।
২৫ আগস্ট ।
সন্ধে ৬.৩০ এ।

Address

Prince Anwar Saha Road
Kolkata
700031

Telephone

+919007000141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chetana - the theatre group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Chetana - the theatre group:

Shortcuts

Share