Argha Banerjee

Argha Banerjee Music n Melody

11/04/2026

Recent favourite ❤️

ছোটবেলায় শীতকালে, রবিবার দিনগুলোতে, সরশুনায় গানের স্যারের বাড়িতে গানের নেমন্তন্ন থাকতো। আসলে ছিল গানের ক্লাস। কিন্তু ...
15/11/2025

ছোটবেলায় শীতকালে, রবিবার দিনগুলোতে, সরশুনায় গানের স্যারের বাড়িতে গানের নেমন্তন্ন থাকতো। আসলে ছিল গানের ক্লাস। কিন্তু আমরা কজন তারপরেও, বাকি দিনটা আন্টির রান্না করা খাবার খেয়ে, বাগানে ক্রিকেট খেলে, gramaphone এ বিভিন্ন রকম গান শুনে, সেই নিয়ে চর্চা করে সন্ধ্যে হলে বাড়ি ফিরতাম - তাই কিছুটা নিমন্ত্রণ মনে হতো বটে।
গানের কোনো বাঁধন ছিলোনা। কোনোদিন আমির খাঁ, কোনোদিন সালামত আলী, কোনোদিন বা মেহদী হাসন ঘুরে চলে আসা Bach, কখনও জগজিৎ সিং বা ইয়েসুদাস।
সেই কোনো এক রবিবার, কোনো একটা vinyl record এ প্রথমবার শোনা "পালকির গান"। হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে এই গানটার প্রথম রেকর্ডিংটা। ঘটনাচক্রে এর আগে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান একদম পছন্দ করতাম না। এরপর থেকে ভালো লাগাটা দারুন ভাবে বাড়তে শুরু করে।

২০১৬-১৭ নাগাদ বেশ কয়েকটা A Ca****la তৈরি করি। প্রধানত গানের ট্র্যাক প্রডিউস করার অর্থ এবং জ্ঞান কোনোটাই ছিলোনা, তাই আমার জন্য this was the easiest alternative। অনেকের সেই কাজগুলো ভালো লেগেছিল, আবার অনেকেরই লাগেনি। তবে কেউ সেই সময় ignore করেননি। যার যেটুকু ভালো লেগেছে, খারাপ লেগেছে, শুনে বাহবা দিয়েছেন, কেউ ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করেছি শিক্ষা এবং উৎসাহ দুটোই আপনাদের থেকে নিতে।

২০১৯ এ এই কাজটা সম্পন্ন করার ইচ্ছে থাকলেও, কিভাবে যেন সব এলোমেলো হতে থাকলো, ফলে অন্যান্য অনেক কাজ হলেও, "পালকির গান" এর A Ca****la তে হাত দিতে পারিনি। আর কাজটা এতটাই সময়সাপেক্ষ, হয়তো সেই কারণেই শুরু করতে একটা inhibition হচ্ছিলো।


অবশেষে ২০২৫ এ এসে, একটু একটু করে সময় জমিয়ে কাজটা করেছি। এই বছরে যে শেষ করতে পারবো, ভাবিনি। অদ্ভুতভাবে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ মিলে গেল এই সপ্তাহে এসে।

গোটা কাজটা ম্যানেজ করা থেকে ভিডিও এবং লাইটিং, সবটা করেছে Mallika Sengupta Banerjee
বাবার হার্ট অপারেশনের মাঝেও দাঁড়িয়ে থেকে তত্বাবধান করা, পরবর্তীকালে mix Master সবটাই করেছে Nilabja Niyogi
প্রথমবার এত বড় একটা session রেকর্ড করতে বসেও একটুও না ধৈর্যচ্যুতি ঘটিয়ে একটানা আমাকে cue দিয়ে গেছে সঞ্জীবন।
যাকে ছাড়া আমি পুরো আইডিয়াটাই ভাবতে পারতাম না, ঢোলের বোলকে শরীর দিয়ে প্রকাশ করেছে Rupam Percussionist

ইচ্ছে আছে আরও অনেক A Ca****la করার, তবে এতটা personal হয়তো হবেনা।
কালকে আসছে।

দেখবেন তো? Ignore করবেন না তো?

Our new song Ishq is out now on Youtubehttps://youtu.be/BiGso0Zdj-MShow some love and drop a comment if you like it.
11/10/2025

Our new song Ishq is out now on Youtube
https://youtu.be/BiGso0Zdj-M

Show some love and drop a comment if you like it.

Ishq is one of my favourite creations by Ali Sethi - an artist whose I adore and respect.Let the ache of “Ishq” sweep you away.In this heartfelt cover, we've...

20/04/2023

Here comes the teaser of our upcoming original composition Ay Chuti Ay, rendered by Argha Banerjee will be releasing on 22nd April, 2023, get subscribed to https://www.youtube.com/
Need you support & blessings..🤞

Waited a long while to say this. But, our next song is ready for release. 😍 This new year is gonna be great.Thank you .b...
11/04/2023

Waited a long while to say this. But, our next song is ready for release. 😍 This new year is gonna be great.
Thank you .biswas.5496 .jmr being a part of this ❤️ Cannot thank you people enough to make this possible.

ধরেই নিয়েছিলাম এই গানটা শেষ না করতে পারলে এবার আর কোনো গান নয়। ইদানিং খুব কম গানের কাজেই হাত দিচ্ছি। তার কারণ বা ভালো/...
11/04/2023

ধরেই নিয়েছিলাম এই গানটা শেষ না করতে পারলে এবার আর কোনো গান নয়।
ইদানিং খুব কম গানের কাজেই হাত দিচ্ছি। তার কারণ বা ভালো/খারাপ নিয়ে একদিন বরং গুছিয়ে আড্ডা দেওয়া যাবে। কিন্তু তার ফলস্বরূপ, যা হয়েছে, এক একটা গানের প্রতি involvement অনেকটা বেড়ে গেছে। এই গানেও চেষ্টা করেছি একদম মন থেকে, নিজেদের creativity দিয়ে গোটা কাজটার নির্মাণ করার। আবারও, just চেষ্টা করেছি।
Credits এ যাদের নাম দেখছো, সকলেই কাছের লোক, দাদা বন্ধু ভাই বোন বউ। এদের মধ্যে কোনো একজনের সহযোগিতা না পেলে এই গান মুক্তি পেতোনা।
আর আগেই বলেছি এই গানের কাজ শেষ না করতে পারলে আর কোনো গানও আসতোনা, তাই, সঙ্গে থেকো, আর কয়েকদিনের অপেক্ষা ❤️
*আয় ছুটি আয়* 🚂🚃

ও হ্যাঁ, আগে কিন্তু গান আসবে। তারপর ভিডিও...like our good old days 😊

Thank you Mayaavea Planet Earth India

Done, marked the spot.Will shoot a music video here....someday. 😌
29/03/2023

Done, marked the spot.
Will shoot a music video here....someday. 😌

জানি নতুন গান আসেনি বহুদিন। বছর আসে বছর যায়, মন বদলায়। মনে হয় পুরনো গানগুলোকে নিয়ে অন্যভাবে ভাবি, নতুন ভাবে। কোনোটাই শুন...
02/01/2023

জানি নতুন গান আসেনি বহুদিন। বছর আসে বছর যায়, মন বদলায়।
মনে হয় পুরনো গানগুলোকে নিয়ে অন্যভাবে ভাবি, নতুন ভাবে। কোনোটাই শুনতে আর ভালো লাগেনা।
কিন্তু সত্যিই কি নতুন বলে কিছু হয়? তবু মানুষ চেষ্টা করে দৃষ্টিভঙ্গি বদলাবার। খোলস পাল্টানোর মতন।
নতুন কিছু পাওয়ার জন্য পাহাড়ে যাই মাঝে মাঝে। তার খানিকটা আমার vlog চ্যানেলে পান আপনারা Totolicious এ.
তাও সেরম নিয়মিতভাবে না। ভাবি নতুন বছর এলে সবকিছু খুব নিয়ম মতো হবে, সুন্দর করে। তাও হয়না। তাই নিয়মিত ভিডিও দেবো, এমন ভয়ঙ্কর কথা বলতে পারবোনা।
তবে ভ্রমনপিপাসু বন্ধু কিছু জোটাতে পারবো আশা রাখি। আপাতত নতুন বছরে নতুন গান অপেক্ষা করছে, তাও পাহাড়ের থেকে ধার করা। এডিটিং চলছে জোর কদমে। তারই কিছু ছবি দিলাম, নিজেদের তাগিদে, নিজেদেরই জন্যে primarily.
যথারীতি গান আসবে Argha Banerjee চ্যানেলে। Vlog আসবে Totolicious এই। সঙ্গে থাকবেন।
ভালো কাটুক নতুন বছর, সকলের জন্য।

Last night was surreal at Darjeeling. The place knows how to live life to the fullest. The giant screen and old monk, gu...
19/12/2022

Last night was surreal at Darjeeling. The place knows how to live life to the fullest. The giant screen and old monk, guitars and strangers, the road and the silence, the friends and friendly strangers....the opening concert, the life of the evening...all marked an end to the tournament as well as our shoot trip.
We rejoiced like there was no tomorrow wrapping up our shoot. It's not the art, but the process of creation that I always enjoyed more I guess. *Aye Chhuti Aye* will always remain a great memory for us.

It was 2017 when .biswas.5496 and  penned down a song for me on being approached by a youtube channel. We waited and wai...
17/12/2022

It was 2017 when .biswas.5496 and penned down a song for me on being approached by a youtube channel. We waited and waited for the song to be placed on a bigger platform. Approached multiple production houses. But these 5 years has been tough and "Ay Chhuti Ay" as we call it now found no patrons. It's now that we have found a ground strong enough to make it our way without giving a damn about how the world perceives it.
And is going to be our director and DOP 😍😘
The gang is off to where the song belongs.....the mountains. ⛰️🌄🚞

Address

Kolkata
700008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Argha Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Argha Banerjee:

Share