23/06/2026
— কিরে ! আগের মতো তো আর কিছু বলিস না আমায় ?
— কি বলবো ?
— এই যে কোথায় যাচ্ছিস, কিছু হয়েছে কি না, তোর গল্প গুলোও তো বলিস না, সেদিন আবার ট্রিপে গেলি বললি না তো আমায় !
— তুই কি শুনতে চাস আমার গল্প ? তোর এতো সময় কোথায় !
— এই ভাবে কেনো বলছিস আগে তো সবকিছুই বলতি আমায়, আমি শুনতে না চাইলেও...
— থাক সে সব কথা, অনেক কিছুই বুঝতাম না তখন তাই করতাম।
— কি বলছিস এসব ? তোর কথা গুলো আমায় না বললে তুই আর কাকে বলবি !
— যখন বলতে চেয়েছিলাম তখন তো শুনতে চাসনি, তাহলে এখন কেনো ? তোর সময় ছিলোনা তুই ব্যস্ত থাকতিস সবসময়ে তাই বললি না।
— তুই তো জানিস আমার কাজের চাপ থাকে সবসময়, বাড়ির নানা ঝামেলা থাকে।
— হ্যাঁ, এই জন্যই তো কিছু বলি না আর তোকে।
কিন্তু আমি তো চাই তুই আমায় বল সবকিছু, আমাকে তো বেস্ট ফ্রেন্ড ভাব।
— তোর কি সময় হবে ! সেই তো আমায় বলবি "ঝামেলায় আছি আমি তুই বুঝতেই চাচ্ছিস না উল্টে আরো ঝামেলা বাড়িয়ে দিচ্ছিস, বুঝতে চাইনা আমি তোকে" তাই থাক আমি বলতে চাইনা তোকে কিছু।
— এই করিস না তুই বলবি আমায় আমি শুনবো সব। আগের মতো তো আর ফোন করিস না, কথা বলিস না ।
— ফোন করলে তো বলবি "অফিসে আছি, নাহলে বলবি অফিস থেকে সবেই ফিরলাম একটু রেস্ট নেওয়ার সময় দে আমায়, নাহলে বলবি আমি বন্ধুদের সাথে বেরিয়েছি বারবার ফোন করিস না আমায়"।
— ভুল হয়ে গেছে আমার আর কখনো করবো না। এবার থেকে সবসময় তোকে সময় দেবো দেখিস, তুই এই রকম করিস না প্লিজ।
— আমি কিছুই করিনি, আসলে কি বলতো, - "কথা বলার জন্য সময়ের প্রয়োজন লাগে না, শুধু গুরুত্ব আর ইচ্ছে লাগে" ।
— আচ্ছা আমি বুঝেছি আর করবো না কখনো সরি, আমার ভুল হয়ে গেছে । রাগ কমিয়ে এবার চল ফুচকা খেয়ে আসি দুজনে !
— এড়িয়ে যাচ্ছিস কথা গুলো !
— না, আমি বুঝেছি আমার ভুল গুলো। আমি চাইনা আর তোকে কোনো কষ্ট দিতে, যতবার এগুলো মনে পড়বে কষ্ট কমবে না বরং ততই বাড়বে।
— এতদিন সেটা খেয়াল ছিলো না ? আজ হঠাৎ এতো খেয়াল করতে কে বলেছে তোকে !
— আর ঝগড়া করিস না প্লিজ, চল চল প্লিজ এবার...
— আমি ঝগড়া করি ? যাবোই না আমি তুই যা...
— না, একদম না, আমি ঝগড়ুটে, আমি ঝগড়া করি তুই না, ভুল হয়ে গেছে মা আমার আর বলবো না, এবার তো চল প্লিজ !
— ঠিক আছে, চল...
Banashree Sanfui
ছবি সংগৃহীত
সৌজন্যে অচেনা path